Sunday, November 13, 2016

জুলিয়াস সিজারের নেতৃত্ব বিষয়ে ৭ শিক্ষা

প্রাচীন রোমান সাম্রাজ্যের অধিপতি ছিলেন জুলিয়াস সিজার। তিনি সে সময়ে গৃহযুদ্ধে তার শত্রুদের পরাজিত করেছিলেন। এছাড়া রাজনৈতিক ও সামাজিক নানা ক্ষেত্রেও তার আমলে যুগান্তকারী পরিবর্তন এসেছিল। তিনি নেতৃত্ব বিষয়ে যে সাতটি শিক্ষা দিয়েছেন সেগুলো তুলে ধরা হলো এ লেখায়।
১. উপস্থাপনা গুরুত্বপূর্ণ বিষয়
সেরা নেতারা শুধু অসাধারণ কাজই করেন না, এ কাজগুলোকে সর্বদা কিভাবে উপস্থাপন করতে হবে তা তারা জানেন। আপনি যতই ভালো কাজ করেন না কেন, তা অন্যদের নজরে না আনা পর্যন্ত সে কাজের স্বার্থকতা থাকে না। এ বিষয়টি জুলিয়াস সিজার জানতেন। আর তাই তিনি উপস্থাপনার গুরুত্বের কথা বলেছেন।
২. ঝুঁকি নিন
যে কোনো ভালো কাজের ক্ষেত্রেই ঝুঁকি রয়েছে। আর সেই ঝুঁকিকে মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। এ বিষয়টি মেনে চলতেন জুলিয়াস সিজার।
৩. ছোট করে শুরুর মাঝে ভুল নেই
যে কোনো বড় কাজই ছোট আকারে শুরু করতে হয়। এ বিষয়টি জানতেন জুলিয়াস সিজার। আর তিনি তার জীবনেও সর্বদা এ বিষয়টি মেনে চলেছেন।
৪. কোনোকিছুই স্থায়ী নয়
একজন সমরনায়ক হিসেবে সিজার জানতেন যে কোনো পরিস্থিতি মুহূর্তেই পাল্টে যেতে পারে। এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, পরমুহূর্তে এ পরিস্থিতি নাও থাকতে পারে। আর এ বিষয়টি যুদ্ধক্ষেত্রে যেমন প্রযোজ্য তেমন বাস্তব ক্ষেত্রেও প্রযোজ্য।
৫. নিজের ওপর বিশ্বাস রাখ
আপনি যদি একজন সফল নেতা হন তাহলে নিজের ওপর আস্থা রাখতেই হবে। এক্ষেত্রে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য যেমন অন্যদের কথা শুনতে হবে তেমন নিজের মন কী বলছে, সে বিষয়টিও খেয়াল রাখতে হবে।
৬. আরাম করা যাবে না
আপনি যতই সুবিধাজনক অবস্থানে থাকে না কেন, কোনো অবস্থাতেই আরাম করা যাবে না। এক্ষেত্রে মনে রাখতে হবে, আপনি যখনই আরাম শুরু করবেন তখনই আপনার শত্রুরা সুযোগ পেয়ে যাবে। আর তাই সর্বদা সতর্ক থাকতে হবে। কখনোই সবকিছু ছেড়ে আরাম করা যাবে না।
৭. নিজের মূল্য কমাবেন না
জুলিয়াস সিজার অল্পবয়সে একবার জলদস্যুদের হাতে বন্দি হয়েছিলেন। সে সময় জলদস্যুরা মুক্তিপণের বিনিময়ে তাকে ছাড়তে চায়। এ সময় তার মূল্য নির্ধারণ করা হয় ২০ মুদ্রা। কিন্তু এ কথা শুনে সিজার হেসে দেন। তিনি বলেন এ মূল্য ৫০ মুদ্রা হতে হবে। পরবর্তীতে অবশ্য মুক্তি পাওয়ার পর জলদস্যুদের তিনি আটকাতে সক্ষম হয়েছিলেন।
আর এ থেকে তিনি যে শিক্ষা দিয়েছেন তা হলো, নিজের মূল্য কমানো যাবে না। যে কোনো পরিস্থিতিতেই এ মূল্য বজায় রাখতে হবে।


- বিজনেস ইনসাইডার

No comments:

Post a Comment