Sunday, May 31, 2026

মনটাকে কাজ দাওঃ ওকে ট্রেইন্ড আপ করোঃ

 1. Waking up at the same time every day, no matter when you sleep: You are training your mind to hold control over things from the start.

2. Making your bed every single day: After you wake up and before you go to sleep, if you do this - you are training your mind discipline
3. Eat a protein rich breakfast, never compromise on it. Fill the plate, if you like. Everything circles down to how you start your day.
If you stick to these 3 rules, you will see a domino effect being followed and how your life changes drastically.

শশী থারুরের ডিকশনারী

 শশী থারুর — নামটা শুনলেই দুটো জিনিস মাথায় আসে: এক, জাতিসংঘের সাবেক আন্ডার-সেক্রেটারি জেনারেল ও ভারতের প্রথিতযশা রাজনীতিবিদ। দুই, এমন সব ইংরেজি শব্দ যা পড়লে মনে হয় কেউ কীবোর্ডের উপর হোঁচট খেয়ে পড়ে গেছেন!

তিরুবনন্তপুরমের এই লোকসভা সদস্য একাধারে কূটনীতিবিদ, ৩০টিরও বেশি বইয়ের লেখক এবং অক্সফোর্ড ডিকশনারীর অঘোষিত ব্র্যান্ড অ্যাম্বাসেডর!
থারুরিজম — যখন ইংরেজি ভয় পায়!
সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করতে করতে হঠাৎ যদি এমন কোনো শব্দ চোখে পড়ে যা উচ্চারণ করতে গিয়ে জিভ ত্রিভুজ হয়ে যায়, নিশ্চিত থাকুন — আপনি “থারুরিয়ান ঝড়ের” কবলে পড়েছেন!
রসিকরা বলেন,
“থারুরের টুইট পড়তে বসলে এক কাপ কড়া চা আর অক্সফোর্ড ডিকশনারী — দুটোই বাধ্যতামূলক!”
থারুরের ডিকশনারী থেকে দুর্লভ কিছু “রত্ন”:
Floccinaucinihilipilification ( ফ্লক্সি নউসি নি হিলি পিলি ফিকেশন) উচ্চারণ সহজ করতে আমি একটু ভেঙে ভেঙে দিলাম।
অর্থ: কোনো কিছুকে সম্পূর্ণ মূল্যহীন বা অর্থহীন মনে করার অভ্যাস। ২০১৮ সালে এই একটা শব্দ দিয়ে তিনি পুরো ইন্টারনেট স্তব্ধ করে দিয়েছিলেন!
Farrago (ফ্যারাগো)
অর্থ: বিভ্রান্তিকর জগাখিচুড়ি মিশ্রণ। টিভি বিতর্কের পর তার বিখ্যাত লাইন — *“A farrago of distortions, misrepresentations, and outright lies”* — রাতারাতি ভাইরাল!
Rodomontade (রোডমন্টেড)
অর্থ: ফাঁকা বড়াই বা অর্থহীন বীরত্বের গল্প। রাজনৈতিক প্রতিপক্ষকে এর চেয়ে মার্জিত গালি আর কী হতে পারে!
Troglodyte (ট্রগলোডাইট)
অর্থ: গুহাবাসী বা অত্যন্ত প্রাচীনপন্থী মানসিকতার মানুষ।আধুনিক যুগেও যারা পাথরযুগের চিন্তা করেন, তাদের জন্য থারুরের বিশেষ উপহার!
Kakistocracy (ক্যাকিস্টোক্রসি) অর্থ: সবচেয়ে অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত মানুষদের দ্বারা পরিচালিত সরকার। রাজনৈতিক সমালোচনার এত পরিশীলিত অস্ত্র থারুর ছাড়া কে রাখে!
Logomachy (লোগোম্যাকি)
অর্থ: শব্দ বা ভাষা নিয়ে তর্ক-বিতর্ক। থারুরের টুইটের পরের কমেন্ট সেকশনটাই আসলে একটা জ্যান্ত লোগোম্যাকি!
Tergiversation (টার্জিভার্সেশন) অর্থ: নিজের অবস্থান বা মত থেকে সরে যাওয়া, দল পরিবর্তন করা। রাজনীতির ময়দানে এই শব্দটা থারুর বেশ কাজে লাগান!
Hippopotomonstrosesquippedaliophobia (হিপ্পোপটমনস্ট্রোসেসকুইপেডালিওফোবিয়া) সহজে উচ্চারণ করার জন্য শব্দটিকে ৫টি প্রধান অংশে ভাগ করে এভাবে পড়তে পারেন- হিপো-পটো মন্‌স-ট্রোস্ এস্‌-কুইপ-পেড-আ লি-ও ফো-বি-য়া। অর্থ: দীর্ঘ শব্দ ব্যবহারের ভয়। এত বড় শব্দ দিয়ে “বড় শব্দের ভয়” বোঝানো — এটাই থারুরের আসল মজা!
Lalochezia (ল্যালোকেজিয়া) অর্থ: মানসিক চাপ কমাতে কটু বা অশ্লীল শব্দ ব্যবহার করা। আমরা সাধারণ মানুষ যা করি প্রতিদিন — থারুর তার জন্যও ডিকশনারী খুঁজে শব্দ বের করে রেখেছেন!
Nugatory** (নিউগেটরি) অর্থ: অকেজো, তুচ্ছ, কোনো কাজের না। সাধারণ “useless” বললে কি আর থারুরীয় মর্যাদা থাকে?
থারুর কি সত্যিই জেনে-বুঝে কঠিন শব্দ ব্যবহার করেন?
তিনি নিজেই বলেছেন — না। তিনি শুধু সেই সঠিক শব্দটি খোঁজেন যেটি তার মনের ভাবটিকে সবচেয়ে নিখুঁতভাবে প্রকাশ করে। তার মতে, ভাষার সৌন্দর্য লুকিয়ে আছে তার বৈচিত্র্যে। শব্দেরও নিজস্ব ওজন, আভিজাত্য আর জাদু আছে।
ডিজিটাল যুগে যেখানে ভাষা দিনকে দিন BRB, LOL, IDK-তে সংকুচিত হয়ে যাচ্ছে, সেখানে শশী থারুর একাই ইংরেজি ভাষার রাজকীয় রূপটিকে বুক আগলে টিকিয়ে রেখেছেন।
তার ডিকশনারী শুধু শব্দের সংকলন নয় — এটি ভাষার এক অনন্ত উদযাপন!
© কাজি মোস্তাফিজুর রহমান আহাদ


ডিমের সাথে যা যা খাবে না

 অনেকেই ডিম খেতে খুব ভালোবাসেন। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে।

একটি ডিম থেকে প্রায় ৭৮ ক্যালোরি পাওয়া যায়, প্রোটিন মেলে ৬ গ্রামের বেশি। কাজেই সকালের নাশতায় ডিম খাওয়াও খুব স্বাস্থ্যকর।
তবে জেনে নিন ডিম খাওয়ার পর কোন কোন খাবার খাবেন না। বিশেষজ্ঞদের মতে, ডিমের সঙ্গে এমন অনেক খাবার একসঙ্গে খেলেই হতে পারে বিপদ।
কলা
প্রথমেই আসে কলা। সকালের নাশতায় ডিম, কলা, পাউরুটিই অধিকাংশ মানুষ খান।
কিন্তু ডিমের সঙ্গে কলা একেবারেই স্বাস্থ্যকর নয়। এমনটাই মত দিয়েছেন পুষ্টিবিদদের। ডিম ও কলা দুটিই পুষ্টিকর, কিন্তু একসঙ্গে খেলে উপকার হবে না। কারণ ডিমের প্রোটিন ও কলার পটাশিয়াম একসঙ্গে হজম করতে রীতিমতো সমস্যায় পড়তে হয় পাকস্থলীকে। যদি সকালে ডিম খান, তা হলে কলা দুপুরে খাওয়ার আগে হিসেবে খেতে পারেন।
পনির
ডিমের সঙ্গে পনিরেরও ঠিক মিলমিশ হয় না। পনিরে উচ্চ প্রোটিন রয়েছে, ফ্যাটের মাত্রাও বেশি। ডিমও প্রোটিন সমৃদ্ধ। কাজেই ডিমের সঙ্গে পনির খেলে শরীরে প্রয়োজনের অতিরিক্ত প্রোটিন ও ফ্যাট ঢুকবে। এতে হজমের গোলমাল তো হবেই, ক্যালোরিও বেড়ে যাবে।
সয়া দুধ
ডিমের সঙ্গে দুধ না খাওয়াই ভাল। সে গরুর দুধ হোক বা উদ্ভিজ্জ। পুষ্টিবিদরা জানাচ্ছেন, সয়া দুধ আর ডিম একসঙ্গে খেলে এই দুই প্রোটিন হজম হতে অনেক সময় লাগবে। এতে গ্যাস-অ্যাসিডিটির সমস্যা বেড়ে যাবে। তা ছাড়া সয়া দুধে এমন কিছু যৌগ থাকে, যা ডিমের মধ্যে থাকা জিঙ্ক ও আয়রনের মতো খনিজের শোষণে বাধা দেয়।
মাংস
ডিমের সঙ্গে ভুলেও মাংস খাবেন না। এই ভুলটিও অনেকে করে থাকেন। ডিম এবং মাংস উভয়েই উচ্চ প্রোটিনযুক্ত খাবার। ফলে হজমে গোলমাল হবেই। আর একসঙ্গে এত প্রোটিন খেলে তাতে ওজনও বাড়বে। অনেকেই ডিম, মাছ, মাংস একসঙ্গে খান। এই অভ্যাস একেবারেই স্বাস্থ্যকর নয়।
চা
চায়ের সঙ্গে ডিমভাজা অনেকেরই প্রিয় খাবার। সকালের নাশতাতেও চা, ডিম রাখেন অনেকেই। ‘জার্নাল অফ নিউট্রিশন’-এ প্রকাশিত তথ্যানুযায়ী, ডিম খাওয়ার সঙ্গে সঙ্গে চা পান করলে, চায়ের ট্যানিন ডিমের প্রোটিন শোষণকে বাধা দিতে পারে। এটি আয়রন শোষণকেও প্রভাবিত করতে পারে, বিশেষ করে যাদের আয়রনের ঘাটতি আছে। চা আর ডিম খাওয়ার মধ্যে অন্তত ঘণ্টা দেড়েকের ব্যবধান দিলে ভালো হয়।
আয়রন সাপ্লিমেন্ট
ডিম খাওয়ার পরেই ওষুধ খাবেন না। বিশেষ করে আয়রন বা কোনো ধরনের সাপ্লিমেন্ট খেলে, ডিমের ক্যালশিয়াম সেগুলো শোষণে বাধা দেবে। এতে কোনো উপকারই হবে না, উল্টে নানা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেবে।

'মাংস' শব্দটির উতপত্তি কি?

 মাংস শব্দটির উৎপত্তি হয়েছে প্রাচীন সংস্কৃত ভাষা থেকে.

সংস্কৃত মূল ধাতু (মন + স) থেকে এই শব্দটির জন্ম হয়েছে। অভিধান অনুযায়ী, এর আসল অর্থ হলো— জীবদেহের চামড়া এবং হাড়ের মাঝখানে থাকা নরম অংশ।
এই শব্দের উৎপত্তি নিয়ে নিচে কিছু জরুরি তথ্য দেওয়া হলো:
ভুল ধারণা ও আসল সত্যি
মায়ের অংশ নয়: অনেকে মনে করেন 'মাংস' মানে 'মায়ের অংশ'। এটি একদম ভুল ধারণা। বাংলা ব্যাকরণের কোনো নিয়মেই এটি 'মায়ের অংশ' বোঝায় না।
বানানের তফাত: মায়ের অংশ বোঝাতে হলে বানান হতো 'মাংশ' (মা + অংশ)। কিন্তু শুদ্ধ বানানটি হলো 'মাংস'। তাই এর সাথে মায়ের কোনো সম্পর্ক নেই।
গোশত ও মাংসের সম্পর্ক
উৎস আলাদা: 'মাংস' শব্দটি এসেছে সংস্কৃত থেকে। আর 'গোশত' শব্দটি এসেছে ফারসি ভাষা থেকে।
অর্থ এক: ভাষা আলাদা হলেও দুটি শব্দের অর্থ কিন্তু একই। যেকোনো হালাল পশুর মাংসকে নির্দ্বিধায় 'মাংস' বা 'গোশত' বলা যায়। এ নিয়ে বিস্তারিত জানতে আপনি বাংলা একাডেমি এর অভিধান দেখতে পারেন।
মাংস শব্দটির বানান ‘মাংশ’ লেখা সঠিক নয়। সঠিক বানান হল ‘মাংস’। আমাদের জানামতে বাংলা ভাষার কোন অভিধানেই বানানটি ‘মাংশ’ লেখা হয়নি। ‘মাংস’ লেখা হয়েছে।
আসলে বানানের এ ধুম্রজালের মাধ্যমেই বিতর্কটি উসকে দেয়া হয়েছে, মাংশ মানে হল, মায়ের অংশ। যেহেতু হিন্দুরা গরুকে মা বলে থাকে। তাই গরুর গোস্তকে তারা ‘মাংশ’ তথা মায়ের অংশ বলে পরিচয় দেয়।
এটি একটি প্রচলিত কথা। বাস্তবে এর কোনও প্রমাণ আছে বলে আমাদের জানা নেই। যদি উপর্যুক্ত বিশ্বাসেই গরুর গোস্তকে মাংস বলা হয়ে থাকে, তাহলে খাসি ও মহিষের গোস্তকে কেন মাংস বলা হয়?
বকরি মহিষকে তো হিন্দুরা মা মনে করে না। তাহলে বোঝা গেল, এখানে ধর্মীয় আবেগের নামে একটি অহেতুক বিষয়কে উসকে দেয়া হয়েছে। মূলত বিষয়টি এমন নয়।
তাই গরু ও অন্য হালাল পশুর গোস্তকে ‘মাংস’ বলাতে কোনও সমস্যা নেই। তবে, যদি গরুকে মা বলে বিশ্বাস করে মায়ের অংশ মনে করেই গরুর গোস্তকে ‘মাংস’ বলা প্রমাণিত হয়, তাহলে এ শব্দটি অবশ্যই বর্জনীয় হবে। কিন্তু প্রমাণিত বলে এখনো সঠিক তথ্য উপাত্ত আমরা পাইনি। তবে সতর্কতা স্বরূপ শব্দটি বর্জন করা যেতে পারে।
তাছাড়া ‘মাংস’কে ‘মাংশ’ মনে করে ‘মায়ের (গরুর) অংশ’ ব্যাসবাক্যে সন্ধিবিচ্ছেদ (!) করা বাংলা ব্যকরণের কোনো নিয়মে পড়ে না বিধায় এ ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না। তাছাড়া বাংলা ভাষার কোনো বিশেষজ্ঞ ( মুসলিম কিংবা হিন্দু) ‘মাংস’কে ‘মাংশ’ শব্দের পরিবর্তিত রূপ বলে আখ্যায়িত করে তাকে হিন্দুদের বিশ্বাসজাত কোনো শব্দ বলে উল্লেখ করেননি, যেমনটা করেছেন কীর্তন বেদী, স্নাতক, আচার্য, উপাচার্য, বিশ্বব্রম্মাণ্ড ইত্যাদি শব্দের ক্ষেত্রে।
তাই ‘মাংস’কে ‘মাংশ’ ভেবে একে হিন্দুদের বিশ্বাসজাত শব্দ মনে করা, মুসলিমদের জন্য শব্দটির ব্যবহার না-জায়েয বলে দেয়া কোনোক্রমেই ঠিক হবে না। তবে হ্যাঁ, ‘মাংস’ ও ‘মাংশ’ উচ্চারণে এককরম বিধায় এর ব্যবহার বড়জোর অনুচিত বলা যেতে পারে। কিন্তু যদিও মজার ব্যাপার হল, ‘মাংস’ শব্দ অভিধানে থাকলেও ‘মাংশ’ বলে কোনো শব্দই বাংলা ভাষার কোনো অভিধানেই নেই।

প্রাকৃতিক গন্ধনাশক নুন ও লেবুর সমন্বয়ে

 ২টি লেবুর উপরের অংশ একটু কেটে নিন, তারপর তার মধ্যে লবণ ভরে ঘরের মধ্যে রেখে দিন।

লেবুর সুগন্ধ খুবই সতেজ। যখন এর ওপর লবণ দেওয়া হয়, তখন লবণ লেবুর আর্দ্রতাকে উপরে টেনে আনে, ফলে এর মিষ্টি ও সতেজ গন্ধ ঘরে আরও ভালোভাবে ছড়িয়ে পড়ে। এটি যে কোনো কেমিক্যালযুক্ত রুম ফ্রেশনারের তুলনায় অনেক ভালো ও প্রাকৃতিক বিকল্প।
লেবুর গন্ধ (সাইট্রাস সুগন্ধ) নিয়ে হওয়া কিছু গবেষণায় দেখা গেছে, এর সুবাস মানসিক চাপ কিছুটা কমাতে সাহায্য করে। একটি শান্ত ও সুগন্ধময় পরিবেশ আপনাকে ভালো ঘুমাতে এবং সকালে সতেজ অনুভব করতে সাহায্য করতে পারে।
যদি আপনার হালকা সর্দি-কাশি থাকে, তাহলে লেবুর তীব্র ও সতেজ গন্ধ শ্বাস নিতে কিছুটা আরাম দিতে পারে, ঠিক যেমন পুদিনা বা ইউক্যালিপটাসের গন্ধে হয়।
লেবুর তীব্র সাইট্রাস (টক) গন্ধ মাছি, মশা এবং কিছু ছোট পোকামাকড় একদমই পছন্দ করে না। লবণ মেশানোর ফলে লেবুর রস ও গন্ধ বাতাসে আরও সক্রিয়ভাবে ছড়িয়ে পড়ে, যার কারণে এসব ছোট পোকামাকড় আপনার বিছানা বা ঘর থেকে দূরে থাকে।
ফ্রিজ একটি বন্ধ জায়গা, যেখানে নানা ধরনের খাবার (যেমন কাটা সবজি, পেঁয়াজ, রসুন বা বেঁচে যাওয়া খাবার) রাখার কারণে এক ধরনের মিশ্র দুর্গন্ধ তৈরি হয়। লেবু ও লবণের এই উপায় খুব সহজেই সেই সমস্যা দূর করতে পারে।
আপনি যদি ঘরে বসে পড়াশোনা বা কাজ করেন, তাহলে লেবুর সতেজ গন্ধ আপনার মস্তিষ্ককে সজাগ রাখতে সাহায্য করে। এটি অলসতা কমায় এবং মনোযোগ বাড়াতে সহায়তা করে।
যদি আপনার ঘরে স্যাঁতসেঁতে, বন্ধ ঘরের মতো বা সিগারেটের ধোঁয়ার দুর্গন্ধ থাকে, তাহলে এই উপায়টি সেই গন্ধ কমাতে ও শোষণ করতে একটি প্রাকৃতিক ডিওডোরাইজারের মতো কাজ করে।
এই সব উপকারিতা সম্পূর্ণভাবে লেবু ও লবণের প্রাকৃতিক গুণের ওপর ভিত্তি করে বলা হয়।

ইয়া মুজিরু

 ইয়া মুজিরু (يا مجير) একটি অত্যন্ত বরকতময় ইসলামিক শব্দ এবং দু'য়া। এটি সাধারণত আল্লাহর একটি গুণবাচক নাম, যার অর্থ "আশ্রয়দাতা" বা "রক্ষা প্রদানকারী"।

কুরআন ও হাদিসের বর্ণনায় এই শব্দটির বহুল ব্যবহার ও তাৎপর্য রয়েছে:
আশ্রয় প্রার্থনা: বিপদে, মুসিবতে বা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য এটি ব্যবহৃত হয়।
দু'য়া-এ মুজির (دعاء المجیر): এটি হযরত জিবরাইল (আ.) কর্তৃক রাসুলুল্লাহ (সা.)-এর কাছে আনীত একটি অত্যন্ত ফজিলতপূর্ণ দীর্ঘ দু'য়া। এই দু'য়ায় ৮৮ বার "আজিরনা মিনান্নার, ইয়া মুজিরু" (অর্থাৎ: হে আশ্রয়দাতা, আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন) বলা হয়েছে।
রমজানের বিশেষ দ'য়া: তারাবির নামাজের পর বা রমজান মাসে ক্ষমা ও মুক্তির জন্য এই দু'য়াটি ব্যাপকভাবে পাঠ করা হয়।

Kelvin Wave

 প্রশান্ত মহাসাগরের গভীরে বর্তমানে ছুটে চলছে উষ্ণ পানির বিশাল এক ঢেউ, যাকে বিজ্ঞানীরা “কেলভিন ওয়েভ” নামে চেনেন। প্রায় ৯ হাজার মাইল দীর্ঘ এই উষ্ণ পানির স্রোতকে অনেকেই তুলনা করছেন এক দৈত্যাকার মালবাহী ট্রেনের সঙ্গে। ভয়াবহ বিষয় হলো, এই ঢেউয়ের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৭.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি পাওয়া গেছে, যা বিজ্ঞানীদের বড় ধরনের উদ্বেগে ফেলেছে।

বিশেষজ্ঞদের মতে, সমুদ্রের গভীরের পানি খুব ধীরে গরম হয়। তাই সেখানে এত বিশাল পরিমাণ তাপ জমে থাকা ভবিষ্যতের ভয়ংকর জলবায়ু বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। এই উষ্ণ ঢেউয়ের প্রভাবে ২০২৬ সালের শেষ দিক থেকেই শক্তিশালী “সুপার এল নিনো” তৈরি হতে পারে, যার প্রভাব ২০২৭ সালজুড়ে পুরো বিশ্বে দেখা যেতে পারে।
এর ফলে কোথাও দীর্ঘ খরা, কোথাও অতিবৃষ্টি ও ভয়াবহ বন্যা, আবার কোথাও অসহনীয় গরম ও আর্দ্রতা বাড়তে পারে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং গত কয়েক বছরে হওয়া একাধিক লা নিনার প্রভাব মিলিয়ে এবারের এল নিনো অতীতের চেয়েও বেশি ধ্বংসাত্মক হতে পারে।
সাধারণত এল নিনোর সময় প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং বিশ্বের বায়ুপ্রবাহ ও আবহাওয়ার ধরন বদলে দেয়। এতে বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়া তৈরি হয়। ইতিহাস বলছে, ১৯৯৭-৯৮ সালের সুপার এল নিনো বিশ্ব অর্থনীতিতে বিশাল ক্ষতি করেছিল, আর ১৮৭৭ সালের এল নিনো লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল।
বর্তমানে ইন্দোনেশিয়ার পাশের পশ্চিম প্রশান্ত মহাসাগরে রেকর্ড পরিমাণ উষ্ণ পানি জমা হয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন, এই জমে থাকা তাপই এখন বিশাল কেলভিন ওয়েভের মাধ্যমে পূর্ব দিকে ছুটে যাচ্ছে এবং দক্ষিণ আমেরিকার উপকূলে পৌঁছে ভয়াবহ এল নিনোর জন্ম দিতে পারে।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা, যদি এই পরিস্থিতি আরও তীব্র হয়, তাহলে আগামী কয়েক বছরে পৃথিবী নতুন তাপমাত্রার রেকর্ড দেখতে পারে। অর্থাৎ, সামনে আসছে আরও গরম, আরও আর্দ্র এবং আরও অস্থির এক পৃথিবী।
সূত্রঃ বিজ্ঞানপোকা পরিবার

একই পরিবার সাধু ও বদমাশ বাস করে।

 There are Saints & Scoundrels in the same family!

কথাটি একদম সত্যি। এক খাচার ভেতর যেমন নানা পদের পাখি থাকে, এক পরিবারেও তেমনি ভালো আর মন্দ মানুষ একসঙ্গে থাকতে পারে। সমাজে এমন ঘটনা আমরা প্রায়ই দেখতে পাই। একই বাবা-মায়ের সন্তান হয়েও একজন হয়তো অনেক সৎ ও দয়ালু হয়, আর অন্যজন পুরোপুরি উল্টো পথের পথিক হয়।
পরিবারে সবার স্বভাব কেন এক হয় না, তার পেছনে কিছু সাধারণ কারণ রয়েছে:
🧠 আলাদা চিন্তা ও আচরণ
ভিন্ন মনমানসিকতা: একই পরিবেশে বড় হলেও প্রত্যেকের চিন্তাভাবনা এবং মেজাজ সম্পূর্ণ আলাদা হতে পারে।
সঙ্গদোষ: বাইরের বন্ধু-বান্ধব বা চারপাশের পরিবেশ মানুষকে ভালো বা মন্দ পথে নিয়ে যেতে বড় ভূমিকা রাখে।
ব্যক্তিগত লোভ: অনেকে নিজের স্বার্থের জন্য ভুল পথ বেছে নেয়, আবার কেউ কেউ সততার পথ আঁকড়ে ধরে রাখে।
⚖️ সাহিত্যের আলোয়
বাংলা সাহিত্যেও এমন চরিত্রের উদাহরণ রয়েছে। যেমন— রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প ‘পোস্টমাস্টার’ বা তাঁর অন্যান্য সৃষ্টিতে মানুষের ভেতরের এই ভালো-মন্দের বৈপরীত্য সুন্দরভাবে ফুটে উঠেছে। সেখানে দেখানো হয়েছে কীভাবে একই সমাজে বা পরিবারে একদম ভিন্ন স্বভাবের মানুষ বাস করে।
ভালো হোক সকলের।

ইসলামে সময়ের গুরুত্ব

 সাধারণতঃ কাণ্ডজ্ঞানসম্পন্ন ব্যক্তিরা জানেন সময় কত বেশি মূল্যবান। একটি প্রবাদ আছে ‘সময় হলো সোনার মতো দামি’। অনেকেই এ কথা বিশ্বাস করেন। আর ইসলামে সময় স্বর্ণ কিংবা বিশ্বের যেকোনো মূল্যবান বস্তুর চেয়ে বেশি দামি। সময়ের মূল্য কী, ইসলাম শুধু তা-ই শেখায় না। বিভিন্ন ধর্মের মধ্যে ইসলাম মানবজাতিকে বিশেষভাবে শেখায়, সময়ের মূল্য দিতে হবে কিভাবে। সর্বশক্তিমান আল্লাহতালা ও তার রাসূল মুহাম্মদ সা: খুব স্পষ্টভাবে বলেছেন সময়ের মূল্য, আমরা অবশ্যই সময় নষ্ট করব না এবং কিভাবে আমরা সময়ের সদ্ব্যবহার করতে পারি এসব সম্পর্কে। আল্লাহ ও রাসূল সা: বলেছেন আমরা ঈমান বৃদ্ধি করে সাফল্য অর্জনের জন্য প্রজ্ঞাপূর্ণ উপায়ে সময়কে কাজে লাগাতে পারি। আর এই সাফল্য হলো বিশেষ করে পরকালের চিরন্তন সফলতা।

কুরআন ও সুন্নাহ, উভয়েই মুসলমানদের নির্দেশ দেয় সময়ের ব্যাপারে সচেতন হতে। আমাদের মনে করিয়ে দেয়া হয় যে, এই পৃথিবীর জীবন অস্থায়ী ছাড়া কিছু নয়। আমরা জানি না কখন আমাদের মৃত্যুর সময় নির্ধারিত রয়েছে। সর্বশক্তিমান আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের অবশ্যই সময়কে গুরুত্ব দিতে হবে। সঠিক দিকনির্দেশনা ও সাফল্যের প্রয়োজনেই আমরা কখনো সময়ের অপচয় বা অপব্যবহার করতে পারি না।
হজরত ইবনে আব্বাস রা: বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, মানুষের জন্য দু’টি আশীর্বাদ রয়েছে, যা অনেকেই হারিয়ে ফেলে। এগুলো হলো ভালো কাজের জন্য স্বাস্থ্য ও সময়। (বুখারি শরীফ ৮/৪২১)
সত্যিই, যখন আমরা সময় নষ্ট করি, তখন আমরা মহান আল্লাহকে অসন্তুষ্ট করি। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, সময়কে অবশ্যই ব্যয় করতে হবে আমাদের জীবনের মূল লক্ষ্য পূরণের জন্য। তার অর্থ হচ্ছে, পুরো জীবনভর আল্লাহর ইবাদাত করা। আল্লাহতালা আল কুরআনে এটাকে খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি বলছেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করিনি (কেবল) আমার ইবাদাত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে। আমি তাদের কাছ থেকে কোনো জীবিকা চাই না কিংবা বলি না যে, তারা আমাকের খাওয়ানো উচিত। নিশ্চয়ই আল্লাহতালাই তো জীবিকাদাতা, শক্তির আধার ও পরাক্রান্ত। (আল কুরআন, সূরা আয্ যারিয়াত, আয়াত ৫৬-৫৮)।
তিনি আরো বলছেন, অতএব আপনি আপনার পালনকর্তার প্রশংসাগুলোকে মহিমান্বিত করুন এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। আর প্রতিপালকের ইবাদাত করুন, যে পর্যন্ত না আপনার কাছে নিশ্চিত কথা আসে। (আল কুরআন, সূরা হিজর, আয়াত ৯৮-৯৯) ।
আমরা যা কিছুই কুরআন ও সুন্নাহ মোতাবেক করি না কেন, তা-ই ইবাদাত। আর ইবাদাত অবশ্যই করতে হবে আন্তরিকতার সাথে; শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই। আমরা আমাদের সময় ব্যবহার করা উচিত কল্যাণকর কাজে। বিশেষত ওই সব কাজই আমাদের করা উচিত, যেগুলো আমাদেরকে আল্লাহতালার আরো ঘনিষ্ঠ করবে এবং অর্জন করবে তার করুণা ও ক্ষমা।
কুরআন-সুন্নাহ সম্পর্কে আরো জানার মধ্য দিয়ে আমাদের সময়কে লাগাতে হবে কাজে। আল্লাহ ও তাঁর রাসূল সা: আমাদের কী করার নির্দেশ দিয়েছেন, সে সম্পর্কে সঠিক জ্ঞান আমাদের থাকতে হবে অবশ্যই। একই সাথে, তাঁরা আমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন, তা থেকে বিরত থাকার জন্য কী কী করণীয়, তা-ও সঠিকভাবে জানতে হবে। এটা আমাদের জন্য বাধ্যতামূলক; যাতে আমরা আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভ করতে পারি।
পরম মর্যাদাবান আল্লাহ এটাকে খুবই স্পষ্ট করে এভাবে বলেছেন ‘হে বিশ্ববাসীগণ! আল্লাহকে মেনে চল, আর মান্য কর বাণীবাহককে (মুহাম্মদ) এবং তোমাদের কাজকর্ম বৃথা যেতে দিয়ো না।’ (আল কুরআন, সূরা মুহাম্মদ, আয়াত- ৩৩)
ওপরে উল্লিখিত ঐশী নির্দেশের স্বাভাবিক অনুসিদ্ধান্ত হচ্ছে আমাদের নিজেদের অবশ্যই প্রশ্ন করা উচিত : আমরা কি আল্লাহ ও তাঁর রাসূল সা: কে মেনে চলছি? সঠিক ঈমানের সন্ধান লাভ, সৎ কাজ করা, সত্যের নির্দেশদান কিংবা দীনের দাওয়াতের জন্য এবং ধৈর্যশীল ও অবিচল হওয়ার প্রয়োজনে আল কুরআন ও সুন্নাহ সম্পর্কে জানতে আমরা সময় দিয়েছি কতটুকু? সময় পার হতে থাকার সাথে সাথে আমরা কি নিশ্চিত যে, মহান আল্লাহর ইবাদাত ও সন্তোষের জন্য আমরা আন্তরিকভাবে সময়কে নিয়োজিত করছি? আমরা কি কুরআন শরিফের এই আয়াতগুলো থেকে পথনির্দেশনা গ্রহণ করছি, যেগুলো আমাদের জন্য জ্ঞানের উৎস?
‘কালের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে, তারা ছাড়া যারা ঈমানদার, সৎ কর্মশীল, পরস্পরকে সত্যনিষ্ঠার নির্দেশ প্রদানকারী এবং ধৈর্য ধারণকারী ও অবিচল। (আল কুরআন, সূরা আসর, আয়াত ১-৩)।
কুরআনের ওপরে বর্ণিত নির্দেশ মোতাবেক, সময়ের মূল্যকে গুরুত্ব দিয়ে আমাদের নিজেদের সুশৃঙ্খল করে তুলতে হবে। সত কাজে আমাদের অবশ্যই দ্রুত গতি থাকতে হবে। এতে আমাদের ঈমান বাড়বে। ফলে আল্লাহতালার সন্তুষ্টি ও ক্ষমা অর্জনের যোগ্যতা আমরা পারব হাসিল করতে। আমাদের মনে রাখা উচিত, শেষ বিচারের দিনে আমাদেরকে জিজ্ঞেস করা হবে আমরা আমাদের জীবন, সম্পদ ও জ্ঞান কিভাবে ব্যয় করেছি, সে ব্যাপারে। অন্য কথায়, আল্লাহ যা আমাদের দিয়েছেন, তার প্রতিটি জিনিস আমরা কীভাবে খরচ করলাম, সে সম্পর্কে আমাদের প্রশ্ন করা হবে। নিম্নের হাদিস থেকে তা জানা যায়।
হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা: বর্ণনা করেছেন, রাসূল সা: বলেছেন ‘মৃত্যুর পর পুনরুজ্জীবন দিবসে মানুষকে পাঁচটি বিষয়ে জিজ্ঞেস করা হবে। তার জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কিভাবে তা ব্যয় হয়েছে? তার যৌবনকাল সম্পর্কে বলা হবে, কেমন করে সে বার্ধক্যে উপনীত হয়েছে? সম্পদের বিষয়ে প্রশ্ন হবে, এই সম্পদ সে অর্জন করল কোত্থেকে? আর কিভাবেই বা তা খরচ করেছে? তার যে জ্ঞান ছিল, তা দিয়ে সে কী করেছে?’
আবু কারযাহ নাদ্লাহ ইবনে উবাইদ আল আসলামি বর্ণনা করেছেন রাসূল সা: বলেছেন, ‘শেষ বিচারের দিনে আল্লাহর বান্দাকে দাঁড়িয়েই থাকতে হবে, যে পর্যন্ত না তাকে প্রশ্ন করা হয় : তার বয়স সম্পর্কে আর কিভাবে তা ব্যয় করেছে এবং তার জ্ঞান সম্পর্কে, সে তা ব্যবহার করেছে কিভাবে; তার সম্পদ সম্পর্কে জানতে চাওয়া হবে, কোত্থেকে এটা অর্জন করল এবং কোন কোন কাজে তা ব্যয় হয়েছে; আর তার দেহ সম্পর্কে প্রশ্ন করা হবে, কিভাবে এটা ব্যবহার করা হয়েছে।’
যদি আমরা নিজেদের বস্তুনিষ্ঠ মূল্যায়ন করি, তাহলে বলতে হয়, আমরা কি সর্বশক্তির অধিকারী আল্লাহতালাকে খুশি করার জন্য আমদের সময়কে বুদ্ধিমত্তাসহকারে ব্যয় করে আসছি? আমরা কি কুরআন ও সুন্নাহর ভিত্তিতে আমাদের জীবনটা ব্যয় করছি? আমরা কি বাস্তব জীবনে ইসলামের অনুসারী? আমাদের ক’জনই বা মুমিন বা ঈমানদার কিংবা মুত্তাকি, অর্থাত আল্লাহর ভয় পোষণকারী? আল কুরআন ও সুন্নাহর কতটুকু আমরা জানি? যা আমরা জানি, তা কি কাজে পরিণত করি এবং সে জ্ঞান অন্যদেরকেও দিই; অন্তত আমাদের পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনের মধ্যে কি সে জ্ঞান বিতরণ করি? যা সত্য ও ন্যায়, অন্যদের আমরা কি কখনো তার নির্দেশ দিয়েছি এবং অসৎ কাজ করতে তাদের কি নিষেধ করেছি?
সফল হতে হলে, আমাদের সময়কে আমরা যেন প্রজ্ঞার সাথে কাজে লাগাই। সর্বশক্তিমান আল্লাহকে সন্তুষ্ট করে, এমন সত কাজের পরিকল্পনার মাধ্যমে তা করতে হবে। আমাদের অবশ্যই ইসলাম সম্পর্কে জেনে সময় ব্যয় করতে হবে। সে জ্ঞান হবে কুরআন-সুন্নাহভিত্তিক।
Source ড. নর্লেইন ডিনডাং মাবাবায়া


সাপের সাথে বসবাস

 আপনি কি জানেন, ১৯৮৬ সালে একজন ভারতীয় বন্যপ্রাণী বিশেষজ্ঞ মানবজাতির অন্যতম প্রাচীন ভয়কে চ্যালেঞ্জ জানাতে ডজন ডজন বিষাক্ত সাপভরা একটি খাঁচার ভিতরে টানা ৭২ ঘণ্টা কাটিয়েছিলেন?

🐍
এই সাহসী সচেতনতামূলক প্রদর্শনী দর্শকদের হতবাক করে দিয়েছিল এবং প্রমাণ করেছিল যে সাপ স্বাভাবিকভাবে মানুষের “শিকার” করে না। সাপের অধিকাংশ কামড়ের ঘটনা ঘটে তখনই, যখন সাপ নিজেকে ঘেরাও অবস্থায়, বিপদের মধ্যে অনুভব করে, অথবা ভুলবশত তার উপর পা পড়ে যায়।
বিজ্ঞানীদের মতে, সাপ ইঁদুরজাতীয় প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রাণীগুলো নানা রোগ ছড়ায় এবং ফসলের ক্ষতি করে। বন্যপ্রাণী গবেষকদের মতে, সাপ মাটির কম্পন অনুভব করতে পারে এবং সুযোগ পেলেই সাধারণত মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে। এমনকি অত্যন্ত বিষধর প্রজাতিগুলোও আক্রমণের আগে সতর্ক সংকেত দেয় এবং শেষ উপায় হিসেবেই বিষ ব্যবহার করে, কারণ বিষ তাদের শিকার ধরতে ও বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই পরীক্ষাটি ভয়, কুসংস্কার এবং ভুল বোঝা বন্যপ্রাণীদের সম্পর্কে একটি শক্তিশালী শিক্ষা হয়ে উঠেছিল। সারা বিশ্বে প্রতি বছর হাজার হাজার সাপ শুধুমাত্র মিথ্যা ধারণা ও আতঙ্কের কারণে মারা যায়, যদিও অনেক প্রজাতিই মানুষের জন্য ক্ষতিকর নয়। বিশেষজ্ঞরা এখনও জোর দিয়ে বলেন, বন্যপ্রাণীকে বোঝা—অন্ধভাবে ভয় না পাওয়া—প্রকৃতি রক্ষা এবং বিপজ্জনক পরিস্থিতি কমানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়গুলোর একটি। ⚡🌍
এটি একেবারেই সত্য ঘটনা! এই ঐতিহাসিক ও সাহসিকতাপূর্ণ কীর্তিটি করেছিলেন ভারতের বিখ্যাত বন্যপ্রাণী বিশেষজ্ঞ এবং “স্নেক ম্যান অফ ইন্ডিয়া” নামে পরিচিত Neelim Kumar Khaire।
৭২ ঘণ্টা এবং ৭২টি সাপ: নীলিম কুমার খৈরে পুনের একটি পার্কে তৈরি কাঁচের কেবিনে পুরো ৭২ ঘণ্টা অবস্থান করেছিলেন। সবচেয়ে অবাক করার বিষয় ছিল, সেই কেবিনে তাঁর সঙ্গে ছিল ৭২টি অত্যন্ত বিষধর সাপ, যার মধ্যে কিং কোবরা, রাসেল ভাইপার এবং কমন ক্রেইটের মতো ভয়ংকর প্রজাতিও ছিল।

লর্ড মাউন্ট ব্যাটেন ও দেশ ভাগ

 ঐতিহাসিক তথ্য

গরু তো আগেই বাদ। আজকে ভারতীয় মুসলমানরা অনেক জায়গায় ছাগলও কুরবানী দিতে পারেনি।
ঈদের নামাজ পড়তে পারেনি অনেকেই।
এই ঘটনা দেখে মনে পড়লো-
ফুসফুস ক্যান্সারে আক্রান্ত জিন্নাহ তার ব্যক্তিগত চিকিৎসককে অনুরোধ করেছিলেন, তার ক্যান্সারের তথ্য গোপন রাখতে।
কারণ জিন্নাহর আশংকা ছিল- বৃটিশরা জিন্নাহর অসুস্থতার কথা জেনে গেলে দেশভাগ পিছিয়ে দেবে। মুসলমানদের জন্য আলাদা দেশ আর হবে না।
লর্ড মাউন্ট ব্যাটেন পরে বলেছিলেন- যদি তিনি আগে জানতেন জিন্নাহ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত এবং বেশীদিন বাঁচবেন না, তাহলে পার্টিশন প্ল্যান পিছিয়ে দিতেন।
মাউন্টব্যাটেন মনে করতেন, জিন্নাহ মারা গেলে দেশভাগ এড়ানো যেত।
দেশভাগের এক বছর পরই জিন্নাহ ক্যান্সারে মারা যান।
ভারতে আজকে অনেক রাজ্যে মুসলমানরা ঈদের নামাজ পড়তে পারেনি। অনেকে প্রাণের ভয়ে ঘর থেকে বের হয়নি।
গরু কুরবানী দেয়া আইন করে তো নিষিদ্ধ করেছেই, গরু খাওয়ার অভিযোগেও পিটিয়ে হ ত্যা করা নিয়মিত ঘটনা।
এইবার ছাগলও কুরবানী দিতে পারেনি বহু জায়গায়।
কুরবানীর জন্য নির্দিষ্ট করা স্থানে হিন্দুত্ববাদীরা শুকর জবাই দিতে এনেছে।
গরু খাওয়া নিষিদ্ধ, গরু কুরবানী নিষিদ্ধ।
অথচ ভারত পৃথিবীর অন্যতম শীর্ষ গরুর মাংস রফতানীকারক দেশ।
শুধু ভারতীয় মুসলমানরা গরু খেতে পারবে না, কুরবানী দিতে পারবে না।
কারণ হিসেবে দেখায়, গরু ওদের মা।
যদিও এক্সপোর্ট করতে কোনো সমস্যা নেই।
গরু নাহয় পবিত্র প্রাণী। ছাগল?
এবার ছাগলও কুরবানী দিতে পারেনি মুসলমানরা। সেখানেও বাধা দিয়েছে।
নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাটের বিভিন্ন জায়গায় গরীব মুসলমানরা মুরগীর মাংস রান্না করলেও বিপদে পড়তে হয়।
মুরগীর মাংস রান্নার গন্ধ পেয়ে ঘরবাড়ী ভেঙে দেয়ার ঘটনা আছে গুজরাটে।
আস্তে আস্তে সেটা পুরা দেশেও ছড়িয়ে পড়বে হয়তো।
গরু থেকে ছাগলে এসেছে, ছাগল থেকে মুরগীতে আসতেও বেশী সময় লাগবে না।
সমস্যা গরু ছাগল কিংবা মুরগীতে নয়, সমস্যা হলো 'মুসলমানে।'
ভারতীয় শাসক গোষ্ঠী চরম মাত্রার মুসলমান বিদ্বেষী। তারা ইজ্রাইল মডেল মুসলমান ক্লিন করতে চায়।
শুধু সক্ষমতার অভাবে সেটা পারেনা।
আজকে পশু কিনেও ভারতীয় মুসলমানরা কুরবানী করতে পারেনি।
মনে করতে না চাইলেও তাই জিন্নাহকে মনে পড়ে।
মুসলমানদের একটি নিরাপদ রাষ্ট্র দিতে নিজের সবকিছু বিসর্জন দিয়েছিলেন তিনি।
তার কারণে নিরাপদ হওয়া অঞ্চলে গরু মাংস চিবুতে চিবুতে জিন্নাহকে গালি দেয়া যায়।
অথচ ঐপারে থাকা মুসলমানরা জয় হিন্দ বললেও নিজের পশু কুরবানী দিতে পারেন না।
আপনি জিন্নাহকে গালি দিতে পারেন, কিন্তু জিন্নাহর অবদান অস্বীকার করতে পারবেন না।
প্রতি বছর কুরবানী আসলে আপনাকে স্মরণ করতে হবে জিন্নাহকে।
যার কারণে গরুর মাংস খাওয়ার জন্য আপনার প্রাণ হারানোর ঝুঁকি নিতে হয় না।


গো হত‍্যা ও ভারত

 গো হত্যা ও ভারত

ব্রাহ্মণরা কবে ও কেন গোমাংস ভক্ষণ ত্যাগ করল?
বি. আর. আম্বেদকরের তথ্য অনুযায়ী
✍️Mitalee chatterjee
ভারতীয় সমাজে খাদ্যাভ্যাস শুধু ব্যক্তিগত রুচির বিষয় নয়—এটি ধর্ম, অর্থনীতি, সংস্কৃতি এবং সামাজিক শ্রেণিবিন্যাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। বিশেষ করে গরু ও গোমাংসকে ঘিরে যে ঐতিহাসিক পরিবর্তন ঘটেছে, তা ভারতীয় সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
এই বিষয়ে বিশ্লেষণ করেছেন B. R. Ambedkar। তিনি দেখিয়েছেন যে, প্রাচীন ভারতে গোমাংস ভক্ষণ ছিল একসময় প্রচলিত, এবং পরবর্তীকালে তা ধীরে ধীরে সামাজিক ও ধর্মীয় কারণে নিষিদ্ধ বা পরিত্যক্ত হয়।
এই প্রতিবেদনে সেই পরিবর্তনের সময়কাল, কারণ, সামাজিক প্রেক্ষাপট এবং আম্বেদকরের বিশ্লেষণ বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
১. প্রাচীন ভারতের খাদ্যসংস্কৃতির বাস্তবতা
প্রাচীন ভারতীয় সমাজ সম্পর্কে প্রচলিত একটি ধারণা হলো—বৈদিক যুগ থেকেই গরু পবিত্র এবং গোমাংস নিষিদ্ধ ছিল। কিন্তু আম্বেদকরের গবেষণাভিত্তিক বিশ্লেষণ এই ধারণাকে আংশিকভাবে প্রশ্নবিদ্ধ করে।
১.১ বৈদিক যুগে পশু বলি ও খাদ্য
ঋগ্বেদসহ প্রাচীন বৈদিক সাহিত্যে পশু বলির উল্লেখ পাওয়া যায়। অনেক ক্ষেত্রে গরু বলি দিয়ে যজ্ঞ সম্পন্ন করার কথাও পাওয়া যায়। সেই বলির পশুর মাংস ভক্ষণ করা হতো বলেও বিভিন্ন ঐতিহাসিক ব্যাখ্যায় উল্লেখ আছে।
অর্থাৎ, প্রাথমিক পর্যায়ে গরু সম্পূর্ণভাবে “অখাদ্য” ছিল—এমন ধারণা সর্বজনস্বীকৃত নয়।
১.২ গরুর অর্থনৈতিক গুরুত্ব
প্রাচীন সমাজে গরু ছিল—
দুধের উৎস
কৃষিকাজে সহায়ক শক্তি
সম্পদের মাপকাঠি (ধন হিসেবে গরু)
ফলে গরু হত্যা সবসময়ই নিরুৎসাহিত ছিল না, তবে পরিস্থিতিভেদে তা ঘটত।
২. গোমাংস ভক্ষণ বন্ধ হওয়ার প্রক্রিয়া
আম্বেদকরের মতে, গোমাংস ভক্ষণ হঠাৎ করে নিষিদ্ধ হয়নি। এটি একটি দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়া, যা কয়েকটি ধাপে ঘটেছে।
২.১ ধীর সামাজিক পরিবর্তন (Gradual Social Evolution)
সমাজ যত কৃষিভিত্তিক ও স্থায়ী বসতিতে পরিণত হতে থাকে, ততই গরুর অর্থনৈতিক গুরুত্ব বাড়ে। এর ফলে গরু হত্যা কমে আসে।
কারণগুলো ছিল—
কৃষিকাজে গরুর প্রয়োজন বৃদ্ধি
দুধ ও দুগ্ধজাত পণ্যের উপর নির্ভরতা
পশুধনের অর্থনৈতিক মূল্য বৃদ্ধি
ফলে গরু হত্যা ধীরে ধীরে “অপ্রয়োজনীয় ক্ষতি” হিসেবে দেখা শুরু হয়।
২.২ ধর্মীয় ধারণার পরিবর্তন
পরবর্তীকালে ধর্মীয় চিন্তাধারায় বড় পরিবর্তন আসে। বিশেষ করে অহিংসা, তপস্যা এবং শুদ্ধতার ধারণা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
এই সময় থেকেই গরুকে ধীরে ধীরে—
“মাতৃসম”
“পবিত্র প্রাণী”
হিসেবে দেখা শুরু হয়।
এই পরিবর্তন হিন্দু ধর্মীয় দার্শনিক ধারায় বিশেষভাবে প্রভাব ফেলে।
২.৩ ব্রাহ্মণ্যবাদী কাঠামোর বিকাশ
আম্বেদকরের মতে, সামাজিক কাঠামোর বিকাশের সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ শ্রেণি ধর্মীয় আচরণ ও আচার-অনুষ্ঠানের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
এই প্রক্রিয়ায়—
খাদ্যাভ্যাস
শুদ্ধতা-অশুদ্ধতার ধারণা
সামাজিক মর্যাদা
সবকিছু একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায়।
ফলে গোমাংস ভক্ষণ “নিম্নস্তরের” বা “অশুদ্ধ” আচরণ হিসেবে চিহ্নিত হতে থাকে।
৩. ব্রাহ্মণদের গোমাংস ত্যাগ: আম্বেদকরের ব্যাখ্যা
B. R. Ambedkar এই পরিবর্তনের পেছনে কয়েকটি মূল কারণ উল্লেখ করেছেন।
৩.১ সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা
আম্বেদকরের মতে, ব্রাহ্মণরা নিজেদের আলাদা সামাজিক শ্রেণি হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এজন্য তারা এমন কিছু আচরণ গ্রহণ করেন যা অন্যদের থেকে তাদের পৃথক করে।
খাদ্যাভ্যাস এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
গোমাংস ত্যাগ ছিল—
উচ্চবর্ণীয় পরিচয়ের প্রতীক
শুদ্ধতার প্রতীক
সামাজিক পৃথকীকরণের মাধ্যম
৩.২ “শুদ্ধতা বনাম অশুদ্ধতা” ধারণা
আম্বেদকর দেখান যে ভারতীয় জাতিভেদ প্রথার মূল ভিত্তি হলো শুদ্ধতা ও অশুদ্ধতার ধারণা।
এই ধারণা অনুযায়ী—
নির্দিষ্ট খাদ্য “পবিত্র”
নির্দিষ্ট খাদ্য “অপবিত্র”
গোমাংসকে ধীরে ধীরে “অপবিত্র” হিসেবে চিহ্নিত করা হয়।
৩.৩ ধর্মীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা
ব্রাহ্মণ শ্রেণি ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ন্ত্রণ করত। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমে তারা সামাজিক আচরণের উপরও প্রভাব বিস্তার করে।
গোমাংস নিষিদ্ধকরণ এই কর্তৃত্বকে আরও শক্তিশালী করে।
৪. সময়কাল: কবে এই পরিবর্তন ঘটল?
এটি একক কোনো বছরের ঘটনা নয়। তবে সাধারণভাবে তিনটি পর্যায় চিহ্নিত করা যায়—
৪.১ বৈদিক যুগ (প্রায় ১৫০০–৫০০ খ্রিস্টপূর্ব)
পশু বলি প্রচলিত ছিল
গোমাংস ভক্ষণ কিছু ক্ষেত্রে ছিল
৪.২ পরবর্তী বৈদিক ও ধর্মীয় রূপান্তর (৫০০ খ্রিস্টপূর্ব–৫০০ খ্রিস্টাব্দ)
অহিংসা ও তপস্যার ধারণা বৃদ্ধি
গরুকে ধীরে ধীরে পবিত্র হিসেবে দেখা শুরু
৪.৩ মধ্যযুগীয় সামাজিক কাঠামো
গোমাংস ভক্ষণ প্রায় সম্পূর্ণভাবে উচ্চবর্ণ সমাজে বর্জিত
খাদ্যাভ্যাস জাতিভেদের শক্তিশালী উপাদান হয়ে ওঠে
৫. অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি
আম্বেদকর খাদ্য পরিবর্তনকে শুধুমাত্র ধর্মীয় নয়, অর্থনৈতিক দৃষ্টিতেও ব্যাখ্যা করেন।
৫.১ গরুর উৎপাদনশীল মূল্য
দুধ উৎপাদন
কৃষিকাজে শ্রম
পরিবহণ
এই কারণে গরু হত্যা অর্থনৈতিকভাবে ক্ষতিকর হয়ে ওঠে।
৫.২ সম্পদের সঞ্চয়
গরু ধন-সম্পদের প্রতীক হয়ে ওঠে। তাই গরু হত্যা মানে সম্পদ ধ্বংস।
৬. সামাজিক শ্রেণিবিন্যাস ও খাদ্য
ভারতীয় সমাজে খাদ্য সবসময়ই শ্রেণি চিহ্নিতকরণের একটি মাধ্যম ছিল।
আম্বেদকর দেখান—
উচ্চবর্ণ → নিরামিষ/নির্দিষ্ট খাদ্য
নিম্নবর্ণ → বৈচিত্র্যময় খাদ্যাভ্যাস
এই পার্থক্য সামাজিক বৈষম্যকে আরও গভীর করে।
৭. ঐতিহাসিক বিতর্ক
এই বিষয়ে আধুনিক ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে।
৭.১ আম্বেদকরের দৃষ্টিভঙ্গি
তিনি মনে করেন—
গোমাংস ভক্ষণ প্রাচীনকালে প্রচলিত ছিল
পরে সামাজিক-ধর্মীয় কারণে তা বর্জিত হয়
৭.২ বিকল্প মত
কিছু ইতিহাসবিদ বলেন—
বৈদিক যুগেও গোমাংস ভক্ষণ সীমিত ছিল
এটি সর্বজনীন ছিল না
অর্থাৎ, পরিবর্তন ছিল ধীরে ধীরে সাংস্কৃতিক রূপান্তর।
৮. গরুর পবিত্রতা ধারণার বিকাশ
গরুকে “পবিত্র প্রাণী” হিসেবে দেখার ধারণা সময়ের সঙ্গে গড়ে ওঠে।
কারণগুলো—
দুধের গুরুত্ব
কৃষিভিত্তিক অর্থনীতি
ধর্মীয় প্রতীকী ব্যাখ্যা
৯. জাতিভেদ প্রথার সঙ্গে সম্পর্ক
আম্বেদকরের মতে, খাদ্যাভ্যাস জাতিভেদের একটি শক্তিশালী হাতিয়ার।
গোমাংস বর্জন—
সামাজিক সীমারেখা তৈরি করে
উচ্চ-নিম্ন বিভাজন শক্তিশালী করে
১০. আধুনিক প্রাসঙ্গিকতা
আজও ভারতীয় সমাজে গরু ও খাদ্য নিয়ে বিতর্ক বিদ্যমান। এই বিতর্ক শুধুমাত্র ধর্মীয় নয়, বরং—
রাজনৈতিক
সামাজিক
সাংস্কৃতিক
মাত্রায় বিস্তৃত।
ব্রাহ্মণদের গোমাংস ভক্ষণ ত্যাগ কোনো একক ঘটনা বা সিদ্ধান্ত ছিল না। এটি ছিল বহু শতাব্দী ধরে চলা একটি সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় রূপান্তরের ফল।
B. R. Ambedkar-এর বিশ্লেষণ অনুযায়ী, এই পরিবর্তনের পেছনে মূল ভূমিকা ছিল—
সামাজিক শ্রেণিবিন্যাস
ধর্মীয় শুদ্ধতার ধারণা
অর্থনৈতিক বাস্তবতা
এবং সাংস্কৃতিক পৃথকীকরণ
এই কারণে গোমাংস ভক্ষণ ত্যাগ শুধু খাদ্য পরিবর্তন নয়, বরং ভারতীয় সমাজ কাঠামোর গভীর রূপান্তরের একটি প্রতিফলন।
-Mitalee Chatterjee