ভাবুন তো, চোখের সামনে আপনার কষ্টের ফসল কেউ ধ্বংস করছে! মেঠো ইঁদুর ঠিক এই কাজটিই করে, যাদের এক জোড়া থেকে বছরে ৬০০ থেকে ১০০০টি বাচ্চা হয়। একটি ইঁদুর জীবনে প্রায় ১০ হাজার টাকার ফসল নষ্ট করে। বিষ বা ফাঁদ দিয়েও এদের ঠেকানো কৃষকদের জন্য বেশ কঠিন।
এই ক্ষতির হাত থেকে আমাদের বাঁচায় বন বিড়াল। ফসলের খেতের এই পাহারাদার প্রতি রাতে অন্তত পাঁচটি ইঁদুর খায়। নিজের ১২ বছরের জীবনে একটি বন বিড়াল কোটি টাকার ফসল রক্ষা করে। অথচ আমরা না বুঝেই এই বন্ধুকে আমাদের শত্রু ভেবে বসি।
পোষা বিড়ালের চেয়ে বড় এই প্রাণীটির গায়ের রং ধূসর বাদামি। এরা বছরে দুবার শীত ও বর্ষায় প্রায় এক থেকে চারটি বাচ্চা দেয়। খাবারের খোঁজে মাঝে মাঝে হাঁস-মুরগি ধরে বলে মানুষ এদের পিটিয়ে মেরে ফেলে। আমাদের এমন ভুলের কারণে উপকারী এই প্রাণীটি আজ বিপদে আছে।
আমাদের মনে রাখতে হবে, বন বিড়াল বাঁচলে ফসল বাঁচবে, আর ফসল বাঁচলে কৃষক বাঁচবে। তাই এদের হত্যা করা বন্ধ করে গ্রামের সবাইকে সচেতন করতে হবে। সরকার ও সাধারণ মানুষ সবাইকে এক হয়ে এদের বাঁচাতে কাজ করতে হবে।
Khairul Alom Fardush
Team Science Bee
No comments:
Post a Comment