Thursday, May 4, 2023

‘কথা বলাটা যদি রুপা, ‘চুপ থাকাটা স্বর্ণ

 ১. চুপ থাকা পরিশ্রমহীন ইবাদত


২. ‘মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার সাথেই রয়েছে।’ (সূরা কাফ, আয়াত-১৮)

৩. অনিয়ন্ত্রিত ও লাগামহীন কথাবার্তা ঝগড়াঝাটির কারণ।

৪. ‘যে চুপ থাকে সে নাজাত পায়।’ (তিরমিজি)

৫. ‘যে নিরাপদ থাকতে চায়, তার চুপ থাকাটা আবশ্যক।’ (মুসনাদে আবি ইয়ালা)

৬. ‘যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে; নচেৎ চুপ থাকে।’ (বুখারি-৬০১৮, মুসলিম-১৮২)

৭. ‘যে আল্লাহ ও আখিরাত দিবসের প্রতি ঈমান এনেছে, সে যেন উত্তম কথা বলে না হয় চুপ থাকে।’ (সহিহ বুখারি ও মুসলিম)

৮. ‘অহেতুক ও অনর্থক কথাবার্তার মাধ্যমে মানুষ শুধু নিজের ক্ষতি সাধন করে না; বরং অন্যের ক্ষতিও করে, অন্যকেও কষ্ট দেয়। এগুলো পাপের কারণ।’

৯. দুনিয়া ও আখিরাতের প্রভূত কল্যাণের কথা ভেবে ইসলাম মানুষকে চুপ থাকার প্রতি উৎসাহিত করেছে। তা ছাড়া সব মানুষ অহেতুক ও অনর্থক কথাবার্তা শুনতে পছন্দ করে না। এসবের মধ্যে মিথ্যাচার, গিবত, সন্দেহ ও অযাচিত পরনিন্দা থাকে। এর সবই কবিরা গুনাহ।

No comments:

Post a Comment