পুষ্টিবিদেরা রোজ আখরোট খাওয়ার কথা বলে থাকেন। কিন্তু কেন?
সকালে ভেজানো আখরোট খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। ক্যানসার থেকে হার্টের অসুখ, আখরোটের গুণে সুস্থ থাকা অনেক সহজ হয়ে যায়। মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতেও আখরোটের জুড়ি মেলা ভার। পুষ্টিবিদেরা রোজ আখরোট খাওয়ার কথা বলে থাকেন। কিন্তু কেন? কী হয় আখরোট খেলে?
২) আখরোটে ফাইবারও থাকে ভাল মাত্রায়। ডায়েটে ফাইবার রাখলে হজম ক্ষমতা বাড়ে। পাকস্থলীতে হজমে সাহায্যকারী ব্যাক্টেরিয়াগুলি তৈরি হয়। এই ব্যাক্টেরিয়াগুলি পেট ভাল রাখে, পেটের সংক্রমণ দূর করতেও সাহায্য করে।
৩) ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকার ফলে আখরোট মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতেও সাহায্য করে। নিয়ম করে আখরোট খেলে স্মৃতিশক্তি বাড়ে, নিউরোলজিক্যাল ডিজঅর্ডারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমে।
-anandabazar

No comments:
Post a Comment