Monday, November 2, 2026

ইতিহাস কখনো চাপা থাকে না

 

  • ভারতের প্রখ্যাত সাংবাদিক অশোক রায়নার `Inside RAW: The Story of India’s Secret Service` বই এবং সাবেক কূটনীতিক শশাঙ্ক ব্যানার্জীর স্মৃতিচারণা থেকে যে সত্য বেরিয়ে আসছে, তা বাংলাদেশের প্রচলিত ইতিহাসকে নতুন করে ভাবতে বাধ্য করে।

১৯৬১ সালেই শেখ মুজিবুর রহমান ভারতীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (IB)-তে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। তাকে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয় এবং কোডের মাধ্যমে যোগাযোগ রক্ষা করা হয়। ভারত তাকে প্রতিশ্রুতি দিয়েছিল, তাকে সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী বানানো হবে। পাকিস্তানের ক্ষমতায় বসিয়ে তাকে ব্যবহার করা হবে।

কিন্তু ভারতের আসল উদ্দেশ্য ছিল ভিন্ন ও সুদূরপ্রসারী। তাদের উদ্দেশ্য মুজিবকে প্রধানমন্ত্রী বানানো ছিল না, উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানকে আলাদা করে দুটো দেশকেই দুর্বল করে দেওয়া। একটি শক্তিশালী পাকিস্তান ভারতের জন্য হুমকি ছিল। তাই পাকিস্তানকে ভাঙাই ছিল দিল্লির প্রধান লক্ষ্য।

এই ষড়যন্ত্রের সূত্র ধরেই ২৪/২৫ ডিসেম্বর ১৯৬২ সালের গভীর রাতে পুরান ঢাকার চক্রবর্তী ভিলায় শেখ মুজিবের সাথে ভারতীয় কূটনীতিক শশাঙ্ক ব্যানার্জীর গোপন বৈঠক হয়। এরপর ১৯৬৩ সালে তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাড়িতে গোপনে আশ্রয় নেন।

পাকিস্তান সরকার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশ্বাসঘাতকতা ধরে ফেলে। তারই ফল হলো ১৯৬৮ সালের ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা। পাকিস্তান সরকার সঠিকভাবেই অভিযোগ করেছিল যে মুজিব আগরতলায় ভারতীয় অফিসারদের সাথে বৈঠক করে সশস্ত্র বিদ্রোহের পরিকল্পনা করছেন।

আওয়ামী লীগ দীর্ঘদিন এই মামলাকে সাজানো মামলা বলে প্রচার করেছে। কিন্তু সত্য গোপন থাকেনি। ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি এই মামলার অন্যতম প্রধান আসামি কর্নেল (অব.) শওকত আলী জাতীয় সংসদে দাঁড়িয়ে স্বীকার করেন যে আগরতলা মামলা মিথ্যা ছিল না। তারা সত্যিই ভারতের আগরতলায় গোপন বৈঠক করতে গিয়েছিলেন। শশাঙ্ক ব্যানার্জীও তার বইতে ১৯৬৩ সালের গোপন বৈঠকের কথা বিস্তারিত লিখেছেন।

১১ মে ২০২৪

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে প্রিয়াঙ্কা বলেন, "মোদীজি, ইন্দিরাজীর কাছ থেকে কিছু শিখুন, যিনি পাকিস্তানকে দুই ভাগে ভাগ করে দিয়েছিলেন। তার সাহস, দৃঢ়তা থেকে শিখুন।

তাহলে প্রশ্ন হলো, একজন ব্যক্তি যিনি ১৯৬১ সালে একটি বিদেশি গোয়েন্দা সংস্থায় যোগ দিয়ে নিজের দেশকে ভাঙার চুক্তি করেন, তাকে আমরা কীভাবে মূল্যায়ন করব? ভারতের উদ্দেশ্য সফল হয়েছে। পাকিস্তান দুই টুকরা হয়েছে, দুর্বল হয়েছে। আর সেই দুর্বলতার সুযোগে ভারত আমাদের উপর আধিপত্য বিস্তার করেছে।

bn.quora.com

No comments:

Post a Comment