‘চলো, দেরি হয়ে যাচ্ছে!’—এই কথাগুলো আমাদের পরিবারে অহরহ শোনা যায়। সমাজবিজ্ঞানী জুডি ওয়াজম্যান তাঁর প্রেসড ফর টাইম-এ বলেন, সময়ের এই চাপ পরিবারে উদ্বেগ ছড়ায়। ড. উইলিয়াম ডোহার্টির গবেষণা দেখায়, সময়ের তাড়ায় পিতা–মাতা-সন্তানের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। আমরা তাড়াহুড়ায় সন্তানের সঙ্গে মূল্যবান মুহূর্ত হারাই।
Monday, May 26, 2025
ঘড়ির প্রভাব স্বাস্থ্য ও কাজের ওপর
যান্ত্রিক ঘড়ির চাপ আমাদের কাজের প্রবাহ নষ্ট করে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের গবেষণা বলছে, সময়ের চাপ শারীরিক বিপদের মতো স্ট্রেস সৃষ্টি করে। ড. রবার্ট লেভিন তাঁর আ জিওগ্রাফি অব টাইম-এ ‘ক্লক-টাইম সিকনেস’ নামে একটি আধুনিক সমস্যার কথা বলেন, যা দীর্ঘস্থায়ী উদ্বেগ সৃষ্টি করে।
আধ্যাত্মিকতার ওপর ঘড়ির প্রভাব
আপনি কি কখনো নামাজে পূর্ণ মনোযোগ দিয়ে আনন্দ অনুভব করেছেন? এটা তখনই সম্ভব, যখন আপনার ওপর সময়ের চাপ নেই। আজ মসজিদে ঢুকলেই দেয়ালে ঘড়ি আর নামাজের কাউন্টডাউন। এটি আমাদের নামাজকে তাড়াহুড়া করিয়ে দেয়। ইবনুল কাইয়্যিম তাঁর আল-ওয়াবিল আস-সায়্যিব-এ লিখেছেন, প্রাচীন মুসলিমরা ইবাদতে এত মগ্ন থাকতেন যে সময়ের অস্তিত্বই ভুলে যেতেন।
৫ কাজ করুন নিয়মিত ব্যায়ামের অভ্যাস করতে
১. কফি
অতিরিক্ত রাগ, ক্ষোভ ও হতাশার সময় কি করবেন?
১. রাগে অন্ধ হয়ে গেলে
আল্লাহ, আপনার কথা শোনেন, জানেন আপনার কী প্রয়োজন, আপনার সঙ্গে আছেন, আপনাকে সুস্থ করেন
আল্লাহ
Saturday, May 24, 2025
কাঁচা আম খাও
গ্রীষ্মকালে শরীর হাইড্রেটেড ও ঠান্ডা রাখা অত্যন্ত জরুরি। এ সময় অতিরিক্ত ঘাম, পানিশূন্যতা ও হিটস্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় এমন কিছু স্বাস্থ্যকর পানীয় ও খাবার রাখা প্রয়োজন, যা শরীর ঠান্ডা রাখার পাশাপাশি পুষ্টিও জোগায়। এ সময় কাঁচা আম শুধু রসনা তৃপ্ত করার উপাদান নয়, এটি এক অনন্য স্বাস্থ্যকর ফল। প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ ও ঘরোয়া চিকিৎসায় কাঁচা আম ব্যবহৃত হয়ে আসছে রোগ প্রতিরোধে ও শরীর সুস্থ রাখতে। কাঁচা আম খাওয়ার অনেক উপকারিতা।





