Thursday, May 6, 2021

শর্ত দিয়ে ভালবাসা হয় না

 শর্তের ভালবাসা, নকল পুরোটাই

১. তুমি যদি আমাকে সুখী করতে পারো তা হলে আমি তোমাকে অনেক ভালবাসবো
২. তুমি যদি তোমার দৃষ্টি নন্দন চেহারাটা ধরে রাখতে পারো তা হলে আমি তোমাকে অনেক ভালবাসবো।
৩. তুমি যদি একটা সফল মানুষ হও অর জনপ্রিয় হও তাহলে আমি তোমাকে অনেক ভালবাসবো।
৪. আমি যা যা বলি তুমি তা তা করলে আমি তোমাকে অনেক ভালবাসবো।
৫. আমি যা যা বিশ্বাস করি তুমি তা তা বিশ্বাস করলে আমি তোমাকে অনেক ভালবাসবো।
৬. আমার খারাপ দিকগুলো তুমি যদি সমর্থন করো তা হলে আমি তোমাকে অনেক ভালবাসবো।
৭. আমাকে বিছানায় চরম আনন্দ দিতে পারলে আমি তোমাকে অনেক ভালবাসবো।
৮. তোমার ওপর যদি আমাকে প্রাধান্য দাও, তবে আমি তোমাকে অনেক ভালবাসবো।
৯. তোমার সব ডিসিশন যদি আমার অনুমোদনে হয় তাহলে আমি তোমাকে অনেক ভালবাসবো।
১০. আমার সাথে সঠিক ব্যবহার করলে আমি তোমাকে অনেক ভালবাসবো।
১১. আমাকে ভালবাসলে আমিও তোমাকে ভালবাসবো।
এ কথাগুলো পড়ার পর হিন্দী “পুরব আওর পশ্চিম” ছবির গান- “কোই যাব তুমহারা হৃদে তৌড়দে, তাড়াপ তা হুয়া যাব কৌয়ি ছোড়কে-Koi jab tumhara hriday tod de” এ গানটি শুনতে হবে।–শিল্পী মুকেশ
“পুরব আওর পশ্চিম” ছবির গানের কথাগুলোর ইংরেজী কথন
When someone breaks your heart
When someone leaves you tormenting
Then at that time beloved, come to me
My door is open
And it'll always remain open for you
Now you don't need me
You'll find many lovers
Now you're an ocean of beauty
As many flowers as you need, they'll blossom
When the mirror starts to scare you
When your youth looks away from you
Then at that time beloved, come to me
My head is bowing down
And it'll always bow down for you
THERE ARE NO CONDITIONS IN LOVE
But your love is conditional
If the stars start to shine in your eyes
If the candle of the prayer blows off
When you start falling in your own eyes
When you start getting surrounded by darkness
Then at that time beloved, come to me
This lamp is burning
And it'll keep on burning for you

Saturday, April 24, 2021

সুরা ফালাক্বের অনুবাদ ও প্রার্থনা

 বল, “চাই আশ্রয় ঊষার রবের,

অনিষ্ট থেকে সব সৃষ্ট জীবের,
যখন ঘনায় রাত সেই লগনের,
যত অপকার থেকে ঘোর আঁধারের।
আর যারা গ্রন্থিতে ফুঁতকার দেয়,
যাদুকরী নারী পাপাচারী অতিশয়।
পানাহ চাই হিংসুটের আত্মা থেকে,
যখন সে হিংসায় মত্ত থাকে।”
সুরা অবলম্বনে প্রার্থনা
বলো তুমি হে রসুল, হাবীব আমার,
শ্রেষ্ঠ মানব তুমি সারা দুনিয়ার,
বল, “তোমার আশ্রয় চাহি হে দয়াময়,
যখন পূর্বাচল আলোকিত হয়,
প্রভু তুমি ঊষাকাল, প্রভাত বেলার,
মার্জনা করো প্রভু, আমি গোনাহগার,
দূর কোরে দাও মোর চারিপাশ হোতে,
অনিষ্ট, ক্ষতি যত আছে জগতে।
নিশার তিমিরে ঢাকে দিনের বেলা,
ছুটে আসে আঁধারের তীক্ষ্ণ ফলা,
কদর্য কুতসিত পাপের ছায়া,
আলোহীন আত্মারা মিলায় কায়া,
তখন একটি শিখা অকূল পাথারে,
জ্বেলে রেখো দয়াময়, তুমি দয়া কোরে।
তোমার নিজের নূরে আলোকিত কোরে,
দেখাও সুপথ প্রভু এই অভাগারে।
তোমার পথের পরে কাঁটা ফেলে যারা,
ফুঁ দিয়ে নেভাতে চায় নূরের ফোয়ারা।
দিবানিশি কোরে যায় শুধু মন্ত্রণা,
সুপথের যাত্রীরে দেয় যন্ত্রণা,
সেই সব পাপীদের হোক অবসান,
তাদের ফেতনা হোতে করো পরিত্রাণ।
ব্যর্থ কোরতে চায় তোমার অভিপ্রায়,
তাদের দৃষ্টি হোতে দিও আশ্রয়।
আরো যত আছে বদ কলুষিত প্রাণ,
হিংসার দাবানলে জ্বলে দিনমান,
জিভের ডগায় বাস করে ইবলিস,
অকলুষ মনে ঢালে মিথ্যার বিষ,
তোমার হুকুমে তারা হোক বরবাদ,
ভেঙে যাক সব জালেমের বিষদাঁত।
হিংসার সুরাপানে তারা উন্মাদ,
শাররে হাসেদীন ইযা হাসাদ।

Wednesday, April 21, 2021

দামী দামী কথায় মনীষী প্লেটো

 বিশ্বাসের সাথে লড়লে অমরা হবো সব্যসাচী(On faith)

এক্সিলেন্স কোন গিফট নয় বরং এটা একটা দক্ষতা যা প্রাকটিসের ভেতর থেকে আসে। আমরা কাজ নিজেদের এক্সিলেন্ট মনে করি, তাই সঠিক কাজটি করি না। কিন্ত এটা জানা দরকার যে সঠিক কাজটি করলেই কেবল এক্সিলেন্ট হওয়া যায়!(On honing your skills)
যে সত্যি কথা বলে বোধ করি তার চেয়ে ঘৃনিত ব্যক্তি এ দুনিয়াতে আরে কেউ নয়।(On speaking the truth)
বাস্তবতা মনের অনন্য এক সৃষ্টি। তাই মনকে বদলে ফেললে বাস্তবতাকেও বদলানো যায়। (On Reality)
মানুষের ব্যবহার তিনটি প্রধান উতস থেকে প্রবাহিত: ১. আগ্রহ ২. আবেগ ৩. জ্ঞান( On the Sources of Civilization)
সব হৃদয়ই গান গায়। কিন্তু সেটা থাকে অপূর্ণ ততক্ষণ যতক্ষণ না আরেকটি হৃদয়ে সেই অনুরণন জাগে। তাই যারা গান গাইতে চাও, মানসম্পন্ন একটি গান/মন খোঁজো যার অনুরণন অপর হৃদয়ে জাগবে।(On Singing)
চিন্তা করা মানে নিজের মনের সাথেই নিবিড়ভাবে কথা কওয়া।(On the Definition of ‘thinking’)
দায়িত্বশীল হওয়ার জন্য ভাল লোকদের আইন দরকার পড়ে না। কিন্ত খারাপ লোকেরা সব সময় এ ব্যাপারে আইনের ছুঁতো খোঁজে।(On the Law)
অল্পে তুষ্ট মনের চেয়ে আর কোন মন এত বড় হতেই পারে না।(On Wealth)
যখন তুমি কৃতজ্ঞ বোধ করবে তখন তুমি হবে বড় মনের অধিকারী আর তখন থেকেই তুমি সবচেয়ে সুন্দর কোন কিছুর দিকে আকৃষ্ট হবে।(On Gratitude)
শারীরিক উতকর্ষ ভাল মন আর উন্নত চরিত্র তৈরী করতে পারে না। অপরপক্ষে ভাল মন আর উন্নত চরিত্র এনে দিতে পারে শারীরিক উতকর্ষ(On Physical Fitness)
যে উন্নয়নের সিঁড়িতে পা রেখেছে এবং এগিয়ে চলছে সে যত ধীর গতির হোকনা কেন-তাকে বাধা দেবে ন।(On Progress)
ক্ষমতায় গেলে মানুষ যা যা করে সেটাই তার মূল্যায়ণের মাপকাঠি।(On Powerful People)
শিক্ষা হলো আমাদের সন্তানদের মধ্যে শিক্ষণের আগ্রহ সৃষ্টি করা।( On Learning)
মানুষের তিনটি শ্রেণী: ১. প্রজ্ঞাপ্রেমী ২. সম্মানপ্রেমী ৩. ধনপ্রেমী (On Categorizing Society)
জনগণ হলো মাটির মতো। এরা হয় মানুষকে সহায়তা করে বড় হতে দেবে নয়তো তারা মানুষকে টেনে নীচে নামাবে প্রবৃদ্ধি স্থবির করে দেবে এবং হীন করে মেরেই ফেলবে।( On the Presence of People
কেবল মৃত মানুষেরাই যুদ্ধের শেষটা দেখতে পাবে।(On never-ending war)
জোর করে যে শিক্ষা দেয়া হয়ে তা মনের ওপর কোন প্রভাব ফেলে না।(On Obtaining Knowledge)
চিকিতসকদের এটাই সবচেয়ে বড় ভুল যে তারা মনকে সঠিক না করে কেবল শারীরকে সুস্থ করতে চায়। কিন্তু তারা ভুলে যায় যে শরীর আর মন তো একই মানুষের। তাই শরীর ও মনকে একই সাথে চিকিতসার আওতায় আনতে হয়।(On Medicine)
আমি জীবন দিয়ে পরীক্ষা করবো যে সমালোচকরা হলো মিথ্যেবাদী।(On Determination in the Face of Judgment)
২টি অবস্থায় মানুষের রাগ করতে নেইঃ ১. যখন সে সইতে পারবে ২ যখন সইতে পারবে না (On Rage)

Sunday, April 18, 2021

সাত বৈশিষ্ট্যে 'ভালো মেয়ে' বলে বিবেচিত হয় নারীরা

 ১. সেবিকার মনোভাব : একজন পুরুষ সঙ্গিনী হিসেবে এমন একজন ভালো মেয়ে চান, যিনি কষ্টের সময় দুই হাত বাড়িয়ে দেবেন। রাতে দুঃস্বপ্ন দেখে বাচ্চা কেঁদে উঠলে তাকে আগলে রাখবে। অর্থাৎ, যে মেয়েদের মনে আন্তরিক মমত্ববোধ রয়েছে এবং তার মাঝে সেবিকার বৈশিষ্ট্য বিদ্যমান তারাই ভালো মেয়ে বলে বিবেচিত হয়।

২. বিশ্বাসযোগ্যতা : একজন পুরুষ যখন আপনাকে তার হৃদয়টা দিয়ে দেবেন, তখন তিনি চাইবেন তা যেন ভেঙে না যায়। পুরোপুরি বিশ্বাস যায়, এমন মেয়েই খোঁজেন পুরুষরা। বিশ্বাসযোগ্য বলে যাকে মনে হয়, তিনিই ভালো মেয়ে।
৩. সততা : এমন সঙ্গিনী চান পুরুষরা যাকে নিয়ে নির্দ্বিধায় যেকোনো জায়গায় যাওয়া যায়। যে কিনা সঙ্গীর সঙ্গে তার সম্পর্ককে কখনো ভুলে গিয়ে অন্য কিছু করে বসবেন না। নারীদের মাঝে প্রতারণা প্রবৃত্তি থাকলে তা উপলব্ধি করার চেষ্টা করেন পুরুষরা। সততা যার মাঝে পরিষ্কার, তিনি স্বাভাবিকভাবেই ভালো মেয়ে হয়ে ওঠেন।
৪. নির্ভরযোগ্য ব্যক্তিত্ব : পুরুষরা এমন নারীর স্বপ্ন দেখেন যিনি কিনা সঙ্গী ভেঙে পড়লে তাকে সর্বশক্তি দিয়ে তুলে আনার চেষ্টা করবেন। সঙ্গীর যেকোনো সমস্যার কথা তাকে জানানো যায় এবং ভালো পরামর্শ পাওয়া যায়। যিনি প্রয়োজনে হাল ধরার ইচ্ছাও রাখেন। এমন মেয়ে নিঃসন্দেহে ভালো একজন মেয়ে।
৫. নিরহংকার : অহংকারী নারীদের একেবারে পছন্দ করেন না পুরুষরা। কিন্তু তার ভেতরের গুণগুলোকে প্রশংসার দৃষ্টিতে দেখেন। আপনার মাঝে ভালো কোনো গুণ থাকলে তাকে শ্রদ্ধার চোখে দেখবেন পুরুষরা। কিন্তু এ নিয়ে অহংকারী মনোভাব মোটেও গ্রহণযোগ্য নয়। যার অহংকার নেই, তারই ভালো মেয়ের মন্তব্য জুটে যায়।
৬. বিচারবুদ্ধিসম্পন্ন : আদালতের বিচারকের মতো জ্ঞান-বুদ্ধির দরকার নেই, কিন্তু সাধারণ বিচারবুদ্ধি নারীদের কাছে আশা করেন পুরুষরা। হতে পারে তা সঙ্গীর কালো অতীতকে কখনো তুলে না আনা অথবা পরিস্থিতি অনুধাবন করে এমন কিছু না করা যা পরিস্থিতি বদলে দেয়। কিন্তু ন্যুনতম বিচারবুদ্ধি থাকলেই তিনি ভালো মেয়ের দলের মানুষ।
৭. স্বচ্ছতা : নারীর মাঝে মিথ্যা থাকলে তা কোনো ছাড় দিতে চান না পুরুষরা। যে নারী বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যাবে বলে ডেটিং করতে যান, তাকে নিশ্চয়ই ভালো মেয়ে বলবেন না কোনো পুরুষ। কিন্তু একজন মেয়ে যেমন তার পুরোটা স্বচ্ছ থাকলেই তিনি সবার চোখে ভালো মেয়ে হয়ে ওঠেন।
সূত্রঃ বিভিন্ন

Saturday, April 17, 2021

মুখের স্বাস্থ্যরক্ষায় ঘরোয়া মুষ্টিযোগ

 ১. ত্রিফলা মাউথওয়াশ: যাঁদের পায়েরিয়ার সমস্যা রয়েছে বা দাঁতের গোড়া হামেশাই ফুলে যাচ্ছে, রক্ত পড়ে, ত্রিফলার ক্বাথ দিয়ে নিয়মিত গণ্ডুষ করুন। হাতেনাতে ফল পারেন।

২. দাঁতের যন্ত্রণায় লবঙ্গ তেল
দাঁতে যন্ত্রণায় কয়েক ফোঁটা লবঙ্গ তেল তুলোয় নিয়ে ব্যথার স্থানে দিন।
৩. জ্বিহার ক্ষতে মধু ও হলুদ
মাঝেমাঝে জিভে ঘা হচ্ছে বা মুখের ভিতর গোল হয়ে লালচে ভাব দেখা যাচ্ছে। সেক্ষেত্রে মধু ও হলুদ মিশিয়ে দিনে তিনবার মতো প্রলেপ দিন। তবে ঘা পুরোনো হলে বিশেষজ্ঞের মতামত নেওয়া উচিত।
৪. গলাব্যথায় সৈন্ধব লবণ ও জলের গার্গেল
ঠান্ডা লেগে ঢোক গিলতে সমস্যা, গলা খুসখুস বা ব্যথাভাব দেখা দিলে গরম জলে সৈন্ধব লবণ গুলে দিন তিনেক গার্গেল করলে অভূতপূর্ব উপকার মেলে। এটি প্রাথমিক পর্যায়ের সংক্রমণ ও টনসিলের সমস্যাতে উপকারী।
৬. মুখের ক্ষত ও গলার ক্ষতে মেহেন্দি পাতা
মেহেন্দি পাতা সিদ্ধ জলের গণ্ডুষ ধারণ করলে মুখের প্রাথমিক পর্যায়ের ক্ষত, গলার ক্ষত এবং পায়েরিয়ায় উল্লেখযোগ্য ফল মেলে।
নিয়মিত দু-বার দাঁত মাজা, মিষ্টি দ্রব্য সেবনের পর কুলকুচি করুন।
-bartamanpatrika Ref.

Difference between Intelligence and Wisdom

 1. Intelligence leads to arguments.

Wisdom leads to settlements.
2. Intelligence is power of will.
Wisdom is power over will.
3. Intelligence is heat, it burns.
Wisdom is warmth, it comforts.
4. Intelligence is pursuit of knowledge, it tires the seeker.
Wisdom is pursuit of truth, it inspires the seeker.
5. Intelligence is holding on.
Wisdom is letting go.
6. Intelligence leads you.
Wisdom guides you.
7. An intelligent man thinks he knows everything.
A wise man knows that there is still something to learn.
8. An intelligent man always tries to prove his point.
A wise man knows there really is no point.
9. An intelligent man freely gives unsolicited advice.
A wise man keeps his counsel until all options are considered.
10. An intelligent man understands what is being said.
A wise man understands what is left unsaid.
11. An intelligent man speaks when he has to say something.
A wise man speaks when he has something to say.
12. An intelligent man sees everything as relative.
A wise man sees everything as related.
13. An intelligent man tries to control the mass flow.
A wise man navigates the mass flow.
14. An intelligent man preaches. A wise man reaches.
Intelligence is good but
Wisdom achieves better results.

Thursday, April 8, 2021

বন্ধুত্বের আদ্যোপান্ত

 A TO Z OF FRIENDSHIP

পৃথিবীর বুকে একমাত্র সম্পূর্ণ সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব। অন্য সব সম্পর্কেই কিছু না কিছু আড়াল থাকে, কিন্তু বন্ধুত্বই একমাত্র সম্পর্ক যেখানে কোনো আড়াল থাকে না। বন্ধুত্বের আরও একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, এর গভীরতা বা ব্যাপকতা। একজন বন্ধু অন্য একজন বন্ধুর সঙ্গে শেয়ার করে না এমন কোনো বিষয়বস্তু এই দুনিয়াতে নেই। বন্ধুত্বের সবচেয়ে পছন্দনীয় দিক হচ্ছে, এটাকে কখনই বয়সের মাপ কাঠিতে বাঁধা বা মাপা যায় না। তাইতো বলা হয়- FRIENDSHIP KNOWS NO RACE, RELIGION AND STATUS OF LIFE.

A= ACCEPTS AS YOU ARE তুমি যা সেভাবেই তোমাকে নেয়

B= BELIEVES IN YOU তোমাকে বিশ্বাস করে

C= CELEBRATES YOUR SUCCESS তোমার সাফল্য সেলিব্রেট করে

D= DEFENDS YOU তোমাকে রক্ষা করে

E= ENCOURAGES YOU তোমাকে উতসাহিত করে

F= FORGIVES NO MATTER WHAT তুমি যা ই করো না কেন -তোমাকে ক্ষমা করে

G= GIVES WHAT YOU NEED যা চাও তা ই তোমাকে দেয়

H= HAS PATIENCE WITH YOU তোমার ব্যাপারে অধৈর্য হয় না

I= INSPIRES YOU তোমাকে অনুপ্রাণিত করে

J= JUDGES YOU RARELY BUT FAIRLY খুব কম তোমাকে বিচার করে কিন্ত বিচার করে সঠিকভাবে

K= KEEPS YOUR SECRETS তোমার গোপনগুলো গোপন রাখে

L= LOVES YOU FOR WHAT YOU ARE যে ভাবে রয়েছো সেভাবেই তোমাকে ভালবাসে

M= MAKES YOU FEEL BETTER তোমাকে ভাল থাকতে সাহায্য করে

N= NEVER ABANDONS YOU তোমাকে ছেড়ে যায় না

O= OPENS DOOR FOR YOU তোমার জন্য দুয়ার খুলে রাখে

P= PRODS/PUSHES YOU তোমাকে সামনের দিকে ঠেলে দেয় ওপরে উঠতে

Q= QUELLS/SUPPRESSES YOU কখনো কখনো তোমাকে দমিয়ে রাখে

R= RESTORES YOUR CONFIDENCE তোমার আস্থা ফিরিয়ে আনে

S= SHARES YOUR JOYS AND GRIEF তোমার আনন্দ বেদনা শেয়ার করে

T= TELLS YOU THE TRUTH তোমাকে সত্যিটাই বলে

U= UNERSTANDS YOU BEST তোমাকে সবচেয়ে ভাল বোঝে

V= VALUES YOU তোমার মূল্যায়ন করে

W= WANTS THE BEST FOR YOU তোমার জন্য সব থেকে ভালটাই চায়   

X= XPECTS (EXPECTS) THE BEST FROM YOU তোমার কাছ থেকে সবচেয়ে ভালটা আশা কর

Y= YANKS/PULLS YOU BACK TO REALITY তোমাকে সত্যের দিকে ফিরে আনে

Z= ZERO’S ON WHAT YOU WRONG তোমার ভুল হলেও তা মনে রাখে না।

-হোয়াটউইলম্যাটারডটকম