Sunday, February 26, 2023

অন্তর কঠিন হওয়ার কারণগুলো

 অন্তর মানুষকে নিয়ন্ত্রণ করে। সুস্থ অন্তর মানুষকে কল্যাণের পথ দেখায়। আর অসুস্থ কলব মানুষকে কুপথে নিয়ে যায়। আমাদের সমাজে অনেক মানুষ এমন রয়েছে, যাদের অন্তর মৃতপ্রায়। যতই সুন্দর করে তার সামনে মুক্তার মতো কথামালা বলা হোক না কেন, তার ভেতরে কোনো ধরনের পরিবর্তন হয় না, সে পরিবর্তন হওয়ার অনুভবও করে না। এর কারণ হচ্ছে, তার অন্তর মরে গেছে। তার অন্তর ভীষণ অসুস্থ হয়ে আছে। এই ব্যাধিময় অন্তরের কারণে সে কোনো ভালো জিনিস অনুধাবন করতে পারে না। তাই প্রতিনিয়ত তার দ্বারা খারাপ কাজ বেড়েই চলে। নিম্নে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলোর কারণে অন্তর কঠোর হয়ে যায়, অসুস্থ হয়ে যায়।

আল্লাহর স্মরণ থেকে উদাসীন থাকা: যে অন্তর আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর স্মরণ থেকে উদাসীন থাকে, সে অন্তর ধীরে ধীরে বক্র হতে থাকে, সংকীর্ণ হতে থাকে। আল্লাহ তাআলা বলেন, ‘আর যে আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবন হবে বড় সংকটময়। আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাব।’ (সুরা : ত্বহা, আয়াত: ১২৪)
গুনাহে লিপ্ত থাকা : কোনো ব্যক্তি যদি সব সময়, প্রতি মুহূর্তে আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকে, আল্লাহ তাআলা তার অন্তরকে কঠোর করে দেন। তার অন্তর মরে যায়, ভালো জিনিস কল্পনা করতে পারে না। আল্লাহ তার ওপর ক্রোধান্বিত থাকেন। আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটি কালো চিহ্ন পড়ে। অতঃপর যখন সে গুনাহর কাজ পরিহার করে, ক্ষমা প্রার্থনা করে এবং তাওবা করে তার অন্তর তখন পরিষ্কার ও দাগমুক্ত হয়ে যায়। সে আবার পাপ করলে তার অন্তরে দাগ বৃদ্ধি পেতে থাকে এবং তার পুরো অন্তর এভাবে কালো দাগে ঢেকে যায়। এটা সেই মরিচা আল্লাহ তাআলা যার বর্ণনা করেছেন যে, কখনো নয়, বরং তাদের কৃতকর্মই তাদের মনে জং (মরিচা) ধরিয়েছে। (সুনানে তিরমিজি, হাদিস: ৩৩৩৪)
সীমা লঙ্ঘন করা: ইসলাম মধ্যপন্থা অবলম্বন করার কথা বলে। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। যারা আল্লাহ তাআলার আদেশকৃত বিষয়ে সীমা লঙ্ঘন করে, কিংবা নিষিদ্ধ বিষয়ে সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা তাদের অন্তর বক্র করে দেন। ইরশাদ হয়েছে, ‘অতঃপর তাদের অঙ্গীকার ভঙ্গের কারণেই তো আমি তাদেরকে আমার রহমত থেকে বিতাড়িত করি ও তাদের অন্তর কঠিন করে দিই। তারা কথা নিজ স্থান থেকে সরিয়ে দেয় এবং তাদের যে বিষয়ে উপদেশ দেওয়া হয়েছিল তার এক বড় অংশ ভুলে যায়।’ (সুরা: মায়িদা, আয়াত: ১৩)
অতিশয় দুনিয়া আসক্তি: দুনিয়ার প্রতি অত্যধিক আসক্ত হওয়া, অন্তর কঠোর হয়ে যাওয়ার কারণ। উকবাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) নিজ হাতের দ্বারা ইয়েমেনের দিকে ইশারা করে বললেন, ঈমান এদিকে। দেখো কঠোরতা এবং অন্তরের কাঠিন্য ওই সব বেদুইনের মধ্যে যারা তাদের উট নিয়ে ব্যস্ত থাকে (সব সময় দুনিয়া নিয়ে থাকে)। (সহিহ বুখারি, হাদিস: ৩৩০২)
মানুষের সঙ্গে অপ্রয়োজনীয় মেশা: অপ্রয়োজনীয় ও অহেতুক অন্যের সঙ্গে মেশা, খারাপ সঙ্গীর সঙ্গে মেশা, এটাও অন্তর কঠোর হওয়ার কারণ। লোকালয়ে বেশি সম্পৃক্ততার কারণে আমাদের মাঝে গিবত-শিকায়াত অহেতুক কথা, সমালোচনা ইত্যাদি হতেই থাকে। আর এসব আমাদের অন্তরে প্রভাব সৃষ্টি করে। এ জন্য মানুষের সঙ্গে মেশার প্রয়োজন হলে তাহলে মন্দকে এড়িয়ে চলা। (মুফসিদাতুল কল্ব)
অলীক আকাঙ্ক্ষা: মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতে ভালোবাসে। কিন্তু অহেতুক, অলৌকিক আর অপ্রয়োজনীয় জিনিস নিয়ে ভাবা, চিন্তা করা, এটাও মানুষের অন্তরকে কঠোর করে দেয়। কারণ অহেতুক চিন্তা এমন সমুদ্র, যার কোনো কূল-কিনারা নেই। সে মিথ্যার সাগরে সারাক্ষণ নৌকা চালিয়ে বেড়ায়। হ্যাঁ, ভালো চিন্তা করা, কিংবা উঁচু আকাঙ্ক্ষা করা, তার জন্য বিশেষ প্রতিদান আছে—এ ব্যাপারে রাসুল (সা.) উতসাহ প্রদান করেছেন। (মুফসিদাতুল কল্ব)
অতিভোজন: জীবনের তাগিদে মানুষকে প্রতিনিয়ত আহার করতে হয়। কিন্তু অতিভোজন অপ্রয়োজনীয়। তা শুধু স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর নয়, বরং অন্তরের মধ্যেও বিরূপ প্রভাব ফেলে। আর তা যদি হারাম কোনো খাদ্য হয়, তাহলে তো তার ক্ষতি দুনিয়া ও আখিরাতে। আর হালাল খাদ্য হলেও পরিমিত আহার করা উচিত। তা মানুষের অন্তরকে ধীরে ধীরে মৃত বানিয়ে ফেলে। কারণ অতিভোজন মানুষের প্রবৃত্তিকে শক্তিশালী করে, আর এর প্রভাবে অন্তর কঠিন হতে থাকে। (মুফসিদাতুল কল্ব)
অধিক নিদ্রা: শরীরকে সতেজ রাখতে, কর্ম-উদ্যমতা ফিরে পেতে মানুষকে প্রতিনিয়ত ঘুমাতে হয়। তাই বলে যদি সারা দিন মানুষ ঘুমাতে থাকে, তাহলে এর ক্ষতিও অনেক বেশি। এ জন্য অপ্রয়োজনীয় ঘুম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। যখন-তখন ঘুমানো শরীরকে যেভাবে নষ্ট করে, তেমনি কলবকেও নষ্ট করে দেয়। (মুফসিদাতুল কলব)
অধিক হাসা: অধিক হাসি মানুষের অন্তরকে মৃত করে দেয়। কেননা অধিক হাসিতে অভ্যস্ত ব্যক্তি তার হাসি-কৌতুকের আধিক্যের কারণে গুরুত্বপূর্ণ জিনিস প্রাণশূন্য হয়ে যায়। সে কারণে অধিক হাসা থেকে বারণ করা হয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা অধিক হাসবে না। কারণ অধিক হাসি অন্তরের মৃত্যু ঘটায়। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৪১৯৩)
গান-বাজনা শোনা: গান বাদ্য মানুষের অন্তরকে মৃতপ্রায় করে দেয়। কারণ, নাচগান বা অন্যান্য বেহুদা কাজকর্ম আর রং-তামাশা—এসব আল্লাহর স্মরণ থেকে মানুষকে বিমুখ করে দেয়। জিকির যেভাবে মানুষের অন্তরকে সজীব করে, বিপরীতে গান বাদ্য মানুষের অন্তরকে মেরে ফেলে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, নিশ্চয়ই গান-বাজনা অন্তরে কপটতা সৃষ্টি করে। (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯২৭)
সূত্র: জাওয়াদ তাহের
নিজ পাঠ

Thursday, February 23, 2023

আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন

প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি নিখল বিশ্ব –জাহানের রব

ইসলাম মানুষকে একটি বিশেষ সভ্যতা ও সংস্কৃতি শিক্ষা দিয়েছে৷ সেটা হচ্ছে প্রত্যেকটি কাজ শুরু করার আগে আল্লাহর নাম উচ্চারণ করা। এটি সভ্যতা ও সংস্কৃতির একটি রীতি৷ সচেতনতা ও আন্তরিকতার সাথে এ রীতির অনুসারী হলে অনিবার্যভাবে তিনটি সুফল লাভ করা যাবেঃ

১: মানুষ অনেক খারাপ কাজ করা থেকে নিষ্কৃতি পাবে৷ কারণ আল্লাহর নাম উচ্চারণ করা অভ্যাস তাকে প্রত্যেকটি কাজ শুরু করার আগে একথা চিন্তা করতে বাধ্য করবে যে, যথার্থই এ কাজে আল্লাহর নাম উচ্চারণ করার কোন ন্যায়সংগত অধিকার তার আছে কি না?

২: বৈধ সঠিক ও সতকাজ শুরু করতে গিয়ে আল্লাহর নাম নেয়ার কারণে মানুষের মনোভাব ও মানসিকতা সঠিক দিকে মোড় নেবে৷ সে সবসময় সবচেয়ে নির্ভুল বিন্দু থেকে তার কাজ শুরু করবে৷ 

৩: এ ক্ষেত্রে সবচেয়ে বড় সুফল হচ্ছে এই যে, আল্লাহর নামে যখন সে কাজ শুরু করবে তখন আল্লাহর সাহায্য, সমর্থন ও সহায়তা তার সহযোগী হবে৷ তার প্রচেষ্টায় বরকত হবে৷ শয়তানের বিপর্যয় ও ধ্বংসকারিতা থেকে তাকে সংরক্ষিত রাখা হবে৷ বান্দা যখন আল্লাহর দিকে ফেরে তখন আল্লাহও বান্দার দিকে ফেরেন, এটাই আল্লাহর রীতি৷
-http://islam.net.bd/tafheem/

সকালে না খেয়ে থাকলে কী কী সমস্যা হয়?

 দেরি করে ঘুম থেকে উঠছেন, সকালে খাচ্ছেন না, রাতভর জাগছেন। এতে কী কী ক্ষতি হচ্ছে সে বিষয়ে কোনও ধারণা আছে কী? সকালে না খেলে যে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে তার মধ্যে ডায়বেটিস, মুটিয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর রোগ আছে জানেন কী।

ব্রেকফাস্টকে বা সকালের নাস্তাকে আমরা যতটা তাচ্ছিল্যের চোখে দেখি না কেন। সকালবেলা খাবার না খাওয়ার ফল যে কতটা মারাত্মক হতে পারে তা কল্পনার বাইরে। হার্ভার্ড ইউনিভার্সিটির করা এক গবেষণা অনুসারে যারা নিয়মিত ব্রেকফাস্ট করেন না, তাদের হাঠাত করে হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা প্রায় ২৭ শতাংশ বেড়ে যায়। সেই সঙ্গে হরমোনাল ইমব্যাল্যান্সসহ আরও নানাবিধ শারীরিক সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আরও যেসব ঝুঁকি থাকে তার একটি তালিকা দেওয়া হচ্ছেঃ

১. ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে: সকালে কিছু না খেয়েই যারা দিন শুরু করুন, তাদের শরীরে গ্লকোজ টলারেন্স বেড়ে যায়, যা এক সময়ে গিয়ে ইনসুলিন রেজিটান্স হওয়ার পথকে প্রশস্ত করে করে। ফলে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।

২. ওজন বৃদ্ধি পায়: অনেকেই ভাবেন কম খেলে ওজন কমে। এই ধরণা কিন্তু একেবারেই ঠিক নয়। বরং যত কম খাবেন, তত বেশি বেশি করে ওজন বৃদ্ধির সম্ভাবনা থাকে। কেন এমনটা হয় জানেন? ব্রেকফাস্ট না করার কারণে লাঞ্চের সময় আসতে আসতে এতটাই খিদে পেয়ে যায় যে মাত্রাতিরিক্ত পরিমাণে খাওয়া হয়ে যায়। ফলে শরীরে অতিরিক্ত ক্যালরি জমা হতে হতে এক সময়ে গিয়ে ওজন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

৩. হজম ক্ষমতা কমে যায়: খাবার হল জ্বালানি, যাকে কাজে লাগিয়ে শরীর সচল থাকে। সেই কারণেই তো সকাল বেলা কিছু না খেলে শরীরের কাছে নির্দেশ যায় কম কম কাজ করার জন্য। সে সময় হজম কম হতে থাকে।

৪.বুদ্ধি কমে যায়: ব্রেকফাস্ট না করলে শরীরে গ্লকোজ লেভেল কমতে শুরু করে। সেই সঙ্গে রক্তে শর্করার মাত্র কমে যাওয়ার কারণে ব্রেনে পুষ্টির ঘাটতি হতে শুরু করে। ফলে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বুদ্ধির ধারও(sharpness) কমতে শুরু করে।

৫. রাগ বাড়তে থাকে: লক্ষ করে দেখবেন যখন পেটে খিদের আগুন জ্বলতে থাকে, তখন মন মেজাজও কেমন বিগড়ে যায়। বলা হয় A hungry man is an angyr man. তাই তো সকাল সকাল খাবার না খাওয়ার অভ্যাস করলে শরীর ভাঙার সঙ্গে সঙ্গে মন মেজাজও খারাপ হতে শুরু করে। ফলে কোনও কিছুতেই মন বসতে চায় না। সম্প্রতি ব্রিটেনের একটি সায়েন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে ব্রেকফাস্ট করার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে বিশেষ কিছু হরমোনের ক্ষরণ বেড়ে যায়, যা মনকে একেবারে চাঙ্গা করে তোলে।

সোরসঃ হাকীম মোঃ আব্দুর রশিদ

যে মুসলিম ডিপ্রেশনের গপ্প শোনায়, সে মুসলিম নয়!

 হাদিসে এমনো অনেক ঘটনা রয়েছে যা মনে করলেই অন্তরে প্রশান্তি চলে আসে। উদাহরণ হিসেবে

🔺খাদিজা(রা:) খুব ধনী ঘরের মেয়ে ছিলেন। বিলাসিতার মধ্যেই বড় হওয়াটাই স্বাভাবিক। নবিজী(স:) এর ইসলাম প্রচারের কারণে অন্যান্য গোত্র যখন কুরাইশদের অবরোধ দিল তখন নবীজি আর খাদিজা (রা:) এর গোত্রের শিশুদের আড়াই বছর তীব্র কষ্টে থাকতে হয়েছিলো। এমনকি ক্ষুধার তাড়নায় গাছের পাতা পর্যন্ত খেয়েছিলেন।

🔺হযরত বিলাল (রা) ছিলেন হাবশী ক্রীতদাস। ইসলাম কবুলের অপরাধে তাকে মরুভূমির রোদে ফেলে রাখা হতো, তার গায়ের চর্বি গলে যেতো। তারপরও তার মুখে লেগে থাকতো প্রশান্তি, রোদের তেজ তাঁর কালিমার তেজের কাছে পরাজিত হতো।

🔺ইমাম ইবনু তাইমিয়্যা তাঁর জীবনে আট বছর জেল খেটেছেন। জেলেই মরেছেন। অথচ তিনি কী বলেছিলেন, জানেন? বলেছিলেন, দুনিয়াতেও একটা জান্নাত আছে, আমি আমার হৃদয়ে সে জান্নাতের খোঁজ পেয়েছি।

ঘটনা তিনটি পর্যালোচনা করার পরেও কি আপনারা বুঝতে সক্ষম নন যে উনারা কিরকম ঈমানের অধিকারী ছিলেন ⁉️

1.   তারপরে আসি দুনিয়াবি কিছু ভোগ বিলাসের বস্তু সম্পর্কে। এই যে গান শোনা, মুভি দেখা, মোটিভেশনাল বই পড়া বা মানুষের সাথে আড্ডা দিয়েই যদি ডিপ্রেশন থেকে মুক্তি মিলত তবে গায়ক লিনকিন পার্ক আত্মহত্যা করলেন কেন? কিংবা অভিনেতা সুশান্ত শিং সুইসাইড করলেন কেন?মোটিভেশন গুরু ডেল কার্নেগি আত্মহত্যা করেছিলেন কেন?   

আল্লাহ্ তাআলা, ইসলাম, ঈমান আর ডিপ্রেশন এক অন্তরে একসঙ্গে থাকতে পারে না। যদি আপনার মনে বিন্দুমাত্র ডিপ্রেশন থাকে, তার মানে আপনার হৃদয়ে আল্লাহ্ নাই, বরং ওখানে শয়তান বাসা বেঁধেছে।

🔺‘যারা পথভ্রষ্ট তারা ছাড়া আর কে তার রবের অনুগ্রহ থেকে হতাশ হয়?’ ( সূরা আল-হিজর, ৫৬)

যারা ডিপ্রেশনে পড়ে বা আত্মহত্যা করে, মোটা দাগে দেখবেন, এরা অজ্ঞেয়বাদী নাহয় অবিশ্বাসী। কোনো মুসলিম যদি ডিপ্রেশনের স্বীকার হন, তাহলে আপনার ঈমান নিয়ে ভেবে দেখার সময় এসেছে। 🙂

কোন পরিস্থিতির গল্প শোনান আপনি? বউ ভালো না?

হযরত লূত (আ) এর স্ত্রীও ভালো ছিলো না। হযরত আছিয়া (আ) এর স্বামী ছিলেন কে জানেন? ফেরাউন। ফেরাউনকে ঈশ্বর না মানার অপরাধে তাঁকে টুকরো করে কেটে গরম তেলের মধ্যে ডোবানো হয়েছিল।

আরও শুনবেন? চেষ্টা করেও কিছু হচ্ছে না তাই ডিপ্রেশন?

হযরত নুহ (আ) প্রায় হাজার বছর দাওয়াত দিয়ে আশি জনকে দাওয়াত কবুল করাতে পেরেছিলেন।

আপনজন কষ্ট দিয়েছে? অপবাদ দিয়েছে?

ইউসুফ (আ) এর ভাইয়েরা তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়ে চলে গেলো। ব্যবসায়ীর বৌ জুলেখার সাথে ব্যভিচার না করায় উল্টো অপবাদ দিয়ে সাত বছরের জেল দেওয়া হলো!!

এরপরও আপনি আমাকে কোন পরিস্থিতির গল্প শোনাবেন?

🔺আল্লাহ্‌র রহমত হতে তোমরা নিরাশ হয়ো না। কারণ আল্লাহর রহমত হতে কেউই নিরাশ হয় না, কাফির সম্প্রদায় ছাড়া ।’ (সূরা ইউসুফ, ৮৭)

মনে রাখবেন-

🔺 "নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি আছে" (সূরা আল ইন'শিরাহ, ৬)

তাই এই ডিপ্রেশন থেকে মুক্তি লাভের জন্য আপনাকে আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে তার দিকেই ফিরে আসতে হবে। ইনশা আল্লাহ, তাহলেই আপনি সক্ষম হবেন। ❣️

Man, Oh Man

 পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো।

আদর পায় না

যত্ন পায় না

কেউ পানি দেয় না

সার দেয় না

গোড়ায় কেউ মাটি দেয় না

অন্যেরা আবার বলে নিজের পায়ের তলার মাটি নিজে শক্ত করো

পুরুষ মানুষ অনেকটা অযত্নে অবহেলায় বেড়ে ওঠে

কিন্তু তার কাছে অনেকের অনেক পাহাড় সমান প্রত্যাশা!

পুরুষ মানুষের ফল ভারী মিষ্টি

পুরুষ মানুষের রসের জন্য হাহাকার পড়ে যায়

পুরুষ মানুষের রসের গুড় চিনির চেয়ে কয়েকগুন বেশি উপকারী

পুরুষ মানুষকে করা হয় বছরের পর বছর ক্ষতবিক্ষত

যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয়

তার রস ফোঁটা ফোঁটা করে নিঙড়ে নেয়া হয়

রস নেয়া শেষ হলে তার আর কোন কদর থাকে না

পথের ধারে একাকী অযত্নে অবহেলায় খাড়া হয়ে থাকে

আবার জীবন শেষ করে জ্বালানির কাঠ হিসেবে পুরুষ মানুষ অধিক বিশ্বস্ত

মাছ ধরার ফাঁদ পাতার জন্য তার জুড়ি নেই

তারপরও খেজুর গাছ রূপী পুরুষ মানুষ কোন অভিযোগ করে না

কিছু প্রত্যাশা করেনা

ভালোবাসা চায়না; শুধু ফল দিয়ে যায়

রস দিয়ে যায় আর মাথা উঁচু করে বেঁচে থাকে নিঃস্বার্থভাবে

পরিবারের জন্য সবকিছু কোরে!

-সূত্রঃ বলাই চাঁদ মুখোপাধ্যায় ও নাঈম ইসলাম

-নিজ অভিজ্ঞতা

তরঙ্গায়িত জীবন

 Every minute someone leaves this world behind

প্রতি মিনিটেই কেউ না কেউ এ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে

We're all in "the queue" without knowing it

আমরা সবাই ওই লাইনেই আছি সেটা না জেনে

We will never know how many people are ahead of us

আমরা জানতে পারবো না আমাদের আগে কজন চলে গেছে

We can't move to the bottom of the row

আমরা এই লাইনের শেষে যেতে পারবোনা কক্খনোই

We can't get out of line

না পারবো আমরা এই লাইনের বাইরে যেতে

We can't avoid the queue

না পারবো আমরা এই লাইন অবজ্ঞা করতে

 

So while we wait in line

তাই আমরা যখন এখানে অপেক্ষমান-

Make the moments count

আমরা দিন-ক্ষণ হিসেব করে চলি

Make priorities

অগ্রাধিকারগুলো কি কি, তা জেনে নেই

Make the time

সময় বের করি সেগুলো করতে

Let your qualities be known

গুণগুলো অপরকে জানাই

Make people feel important

মনুষের গুরুত্ব বুঝতে চেষ্টা করি

Make your voice heard

আমার কন্ঠস্বর ছড়িয়ে পড়ুক

Make big things out of small things

ছোট ছোট কাজের সমন্বয়ে বড় বড় কাজ করি।

Make someone smile

কারো অন্তরের সুখ হয়ে বেঁচে রই

Make the change

ভালোর দিকে বদলাই

Make love

ভালোবাসি মানুষকে

Make Peace

শান্তির দিকে আসি

Get it together

একত্রে থাকি, একত্রে বাঁচি

Make sure you tell your people you love them

মানুষ যেনো বলে আমি তাদের ভালোবাসি

Make sure you have no regrets

নিশ্চিত হই যে আমার কোন অনুতাপ নেই

Make sure you're ready

নিশ্চিত হই চলে যাবার জন্যে

Very true

এটেই নিরেট সত্যি

Live life and let live, enjoy, be grateful

বাঁচি, বাঁচতে দেই, আনন্দ করি  আর কৃতজ্ঞ থাকি

don't waste time arguing

মিছে তর্কে সময় না নষ্ট করি

fighting in doing bad things life is short

জীবন ছোট, তাই ছোট খাটো কিছু নিয়ে বিতন্ডা না করি

live it

সচেতন হই,

be humble

বিনয়ী থাকি

love yourself and be happy with what you have

নিজেকে ভালোবাসি আর সুখী থাকি আমার যা যা আছে তাই নিয়ে

Have a awesome life

জীবন হোক সুন্দরতম

সকালে না খেয়ে থাকলে কী কী সমস্যা হয়?

 দেরি করে ঘুম থেকে উঠছেন, সকালে খাচ্ছেন না, রাতভর জাগছেন। এতে কী কী ক্ষতি হচ্ছে সে বিষয়ে কোনও ধারণা আছে কী? সকালে না খেলে যে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে তার মধ্যে ডায়বেটিস, মুটিয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর রোগ আছে জানেন কী।

ব্রেকফাস্টকে বা সকালের নাস্তাকে আমরা যতটা তাচ্ছিল্যের চোখে দেখি না কেন। সকালবেলা খাবার না খাওয়ার ফল যে কতটা মারাত্মক হতে পারে তা কল্পনার বাইরে। হার্ভার্ড ইউনিভার্সিটির করা এক গবেষণা অনুসারে যারা নিয়মিত ব্রেকফাস্ট করেন না, তাদের হাঠাত করে হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা প্রায় ২৭ শতাংশ বেড়ে যায়। সেই সঙ্গে হরমোনাল ইমব্যাল্যান্সসহ আরও নানাবিধ শারীরিক সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আরও যেসব ঝুঁকি থাকে তার একটি তালিকা দেওয়া হচ্ছেঃ
১. ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে: সকালে কিছু না খেয়েই যারা দিন শুরু করুন, তাদের শরীরে গ্লকোজ টলারেন্স বেড়ে যায়, যা এক সময়ে গিয়ে ইনসুলিন রেজিটান্স হওয়ার পথকে প্রশস্ত করে করে। ফলে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
২. ওজন বৃদ্ধি পায়: অনেকেই ভাবেন কম খেলে ওজন কমে। এই ধরণা কিন্তু একেবারেই ঠিক নয়। বরং যত কম খাবেন, তত বেশি বেশি করে ওজন বৃদ্ধির সম্ভাবনা থাকে। কেন এমনটা হয় জানেন? ব্রেকফাস্ট না করার কারণে লাঞ্চের সময় আসতে আসতে এতটাই খিদে পেয়ে যায় যে মাত্রাতিরিক্ত পরিমাণে খাওয়া হয়ে যায়। ফলে শরীরে অতিরিক্ত ক্যালরি জমা হতে হতে এক সময়ে গিয়ে ওজন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
৩. হজম ক্ষমতা কমে যায়: খাবার হল জ্বালানি, যাকে কাজে লাগিয়ে শরীর সচল থাকে। সেই কারণেই তো সকাল বেলা কিছু না খেলে শরীরের কাছে নির্দেশ যায় কম কম কাজ করার জন্য। সে সময় হজম কম হতে থাকে।
৪.বুদ্ধি কমে যায়: ব্রেকফাস্ট না করলে শরীরে গ্লকোজ লেভেল কমতে শুরু করে। সেই সঙ্গে রক্তে শর্করার মাত্র কমে যাওয়ার কারণে ব্রেনে পুষ্টির ঘাটতি হতে শুরু করে। ফলে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বুদ্ধির ধারও(sharpness) কমতে শুরু করে।
৫. রাগ বাড়তে থাকে: লক্ষ করে দেখবেন যখন পেটে খিদের আগুন জ্বলতে থাকে, তখন মন মেজাজও কেমন বিগড়ে যায়। বলা হয় A hungry man is an angry man. তাই তো সকাল সকাল খাবার না খাওয়ার অভ্যাস করলে শরীর ভাঙার সঙ্গে সঙ্গে মন মেজাজও খারাপ হতে শুরু করে। ফলে কোনও কিছুতেই মন বসতে চায় না। সম্প্রতি ব্রিটেনের একটি সায়েন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে ব্রেকফাস্ট করার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে বিশেষ কিছু হরমোনের ক্ষরণ বেড়ে যায়, যা মনকে একেবারে চাঙ্গা করে তোলে।
Source: হাকীম মোঃ আব্দুর রশিদ