Friday, March 29, 2024

জীবনের কদর্য সত্যগুলো

 1. Pain is unavoidable ব্যথা এড়ানো যাবে না

2. Death is inevitable মৃত্যু মহাসত্য, আসবেই
3. Bad things will happen খারাপ কিছু ঘটবেই
4. Greed exists লোভ লালসা রইবেই
5. Relationships can be hard work বন্ধন রাখা এক কঠিন কাজ
6. Happiness is fleeting সুখ অস্থায়ী
7. Everyone will disappoint you অনেক কিছুই মানুষকে হতাশ করবে
8. People change মানুষ বদলাতে থাকবে
9. Rejection will happen অগ্রাহ্যতা বা প্রত্যাখ্যান থাকবেই
10. The world is unfair দুনিয়াটাকে পক্ষপাতদুষ্ট মনে হবে
11. Success isn't guaranteed সাফল্যের নেই গ্যারান্টি
12. Compromise is essential সমঝোতা বা মিটমাট খুবই দরকারী
13. Loss will come ক্ষতি আসবে, মানতেও হবে
14. Nobody has it all figured out সব সমস্যার সমাধান নেই
15. No one can escape mortality কেউ অমর নয়
May be an image of heart and flower
All reactions:

The Present Moment

 Do you remember the importance of the present? In each moment the choice of an experience lies within the soul. When we are aware that we make choices, then we can choose to have good experiences in each moment.

The most successful moments are the present moments. The most powerful moments are the present moments. These are the moments when the soul can be conscious of itself as a powerful energy.
Consider for a moment the importance of this very moment. Think it, feel it, experience it, know it, enjoy it.
-thoughtfortoday
May be an image of body of water
All reactions:

পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি

 যদি বলি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটা, অনেকেই বলবেন আফ্রিকার সাহারা মরুভূমি। কিন্তু বাস্তবে এটা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মরুভূমি। সবচেয়ে বড় কোনটা তাহলে?

দক্ষিণ মেরুতে অবস্থিত অ্যান্টার্কটিকা মহাদেশের Antarctic desert বা অ্যান্টার্কটিক মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। মরুভূমি হতে গেলে যে গরমই হতে হবে এমনটা জরুরি নয়। মরুভূমি হবার শর্ত দুইটা:
১. প্রচণ্ড শুষ্ক আবহাওয়া
২. ২৫০ মিলিমিটারের কম বৃষ্টিপাত
সাহারা মরুভূমি সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি। পৃথিবীর সবচেয়ে বড় তিনটি মরুভূমি:
১. অ্যান্টার্কটিক( পৃথিবীর দক্ষিণতম মহাদেশ, যেখানে ভৌগলিক দক্ষিণ মেরু রয়েছে) মরুভূমি: ১,৪২,০০,০০০ বর্গকিমি
২. আর্কটিক মরুভূমি (উত্তর মেরু বরফের চাদর): ১,৩০,৯০,০০০ বর্গকিমি
৩. সাহারা মরুভূমি: ৯২,০০,০০০ বর্গকিমি
May be an image of text that says "পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি? অনেকেই বলবেন আফ্রিকার সাহারা মুরুভূমি। কিনতু বাস্তবে এটা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মরুভূমি! সবচেয়ে বড় কোনটা তাহলে?"
All reactions:

চোখের জলের হয় না কোনো রঙ

 এক বৃদ্ধাশ্রমে বাবা ও ছেলে

একমাত্র ছেলে তার বাবাকে প্রথম বারের মতো বৃদ্ধাশ্রমে রেখে ফিরছিল। রাস্তার মাঝে ফোন এলো। তার বউ ফোন করে বলছে: “তুমি আর একবার বৃদ্ধাশ্রমে ফিরে যাও একটা কথা বলতে ভুল হয়ে গেছে।” বৃদ্ধাশ্রমে গিয়ে তুমি তোমার বাবা কে ভালোভাবে বুঝিয়ে এসো, পূজো-পার্বন এমনকি তোমার জন্মদিনেও তোমার বাবা যেন কষ্ট করে ওই বৃদ্ধাশ্রমে থেকে যায়। আমাদের বাড়িতে যেন না আসে। বাধ্য হয়ে বউ এর কথা মতো আবার ওই বৃদ্ধাশ্রমে ফিরে গেল। সেখানে গিয়ে সে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল। তার বৃদ্ধ বাবা ওই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মালিকের সাথে খুব হেসে হেসে কথা বলছে। এটা দেখে ছেলের মনে সন্দেহ হলো। সে মনে মনে ভাবলো বাবা কি তাহলে আগে থেকেই এই বৃদ্ধাশ্রমের মালিককে চিনতো? কে জানে হয়তো বা! তারপর অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষন পর বাবা তার নির্দিষ্ট কামরায় চলে যাবার পর ছেলে ওই বৃদ্ধাশ্রমের মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, স্যার একটা কথা জিজ্ঞাসা করছি কিছু মনে করবেন না! বলছি যে একটু আগে আপনি বাবার সাথে যে ভাবে কথা বলছিলেন তাতে আমার কেন জানি মনে হচ্ছে আপনারা পূর্ব পরিচিত, সত্যিই কি তাই? অনাথ আশ্রমের মালিক বললেন হ্যাঁ। তাকে আমি প্রায় ৪০ বছর আগে থেকে ভালো করেই চিনি এবং জানি। আমি জানি না কোন পরিস্থিতিতে উনি আজ এই বৃদ্ধাশ্রমে এসেছেন। তবে মনের দিক থেকে আপনার বাবা একজন বড় মনের মানুষ। ছেলে বললো আমি তো সেটাই জানতে চাইছি। বাবাকে কিভাবে চিনলেন?
বৃদ্ধ মালিক বললেন:
৪০ বছর আগে আমার আন্ডারে থাকা একটা অনাথ আশ্রম থেকে উনি একটি অনাথ শিশুকে দত্তক নিয়ে বাড়িতে গিয়েছিলেন এবং আমার অনুমান যদি ভুল না হয় তাহলে ৪০ বছর আগে দত্তক নেওয়া সেই অনাথ শিশুটি এখন আমার সামনে দাঁড়িয়ে আছে।
এই কথা শোনার পর ছেলেটির আর বুঝতে বাকি রইলো না। ৪০ বছর আগের সেই অনাথ শিশুটিই যে উনি। ছেলেটির চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু ঝরতে লাগলো। ছেলেটি হাউমাউ করে কাঁদতে লাগলো। আর দেরি না করে দৌড়ে তার বাবার কক্ষে গিয়ে ওনার পা ধরে কান্না করতে লাগলো। বৃদ্ধ বাবার পা ধরে বলতে লাগলো আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ২দিনের ভালোবাসার জন্য ৪০ বছরের ভালোবাসাকে আমি ভুলে গেছি। ছেলের এই করুন দৃশ্য দেখে বাবাও কেঁদে ফেললেন। তিনি ছেলেকে পা থেকে তুলে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলেন ধুর বোকা ছেলে, এর জন্য কান্না করতে আছে। আমি তো তোকে মাফ করেই দিয়েছি। এবার ছেলেটি কান্না থামিয়ে বাবাকে সেই বৃদ্ধাশ্রম থেকে নিয়ে বাড়ির দিকে ফিরে গেল।
পৃথিবীর সকল বাবার প্রতি রইলো শ্রদ্ধা ও ভালোবাসা।
May be an image of 1 person
reactions:

Friday, March 22, 2024

এক তরফা ভালোবাসার লক্ষণগুলো

 1. They rarely initiate contact with you.

2. Most of the time, you feel like you're forcing a connection.
3. They don't care about what you're up to.
4. Most of their replies are in short forms.
5. They never spend quality time with you.
6. You constantly feel unwanted in the relationship.
7. You constantly crave their attention and care.
8. They are never emotionally available.
9. They only make you feel special once in a blue moon when they have their own needs.
10. They ignore you and take you for granted.
রেফা: সাইকোলজি ইনসাইডার
May be a black-and-white image of 1 person
l reactions:

কোন লজিক ছাড়াই আল্লাহকে মানতে হবে

 মুসলিম হওয়া সহজ নয়, মুসলিম হয়ে বাঁচাও সহজ কোন কাজ নয়!

আঙ্গুলের ডগার সামান্য ১ ইঞ্চি জায়গায় যে আল্লাহ কোটি কোটি মানুষের আঙুলের নকশাকে আলাদা প্যাটার্নে সাজাতে পারেন, সেই স্রষ্টার সামনে সিজদা দিতে কেন আমাদের এতো লজিক?
এতো ক্ষুদ্র অঙ্গ আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত যিনি পুনর্বিন্যস্ত করতে সক্ষম (সবার আলাদা আলাদা প্যাটার্নে সাজাতে সক্ষম) তিনি পুরো দেহ অস্থিমজ্জাসহ, সবার স্বতন্ত্র পরিচয়সহ আবার কেন ফিরিয়ে আনতে সক্ষম হবেন না!
সূরা আয্-যারিয়াতে আল্লাহ বাতাসের কসম দিয়ে কথা শুরু করেন। এখানে বলা হয়, 'বাতাস যা বিক্ষিপ্ত করে এবং বহন করে'। এর তাফসির আসলে অনেক বড়, কিন্তু ছোট্ট একটি বিষয় এখন বলা খুব দরকার।
আল্লাহ বাতাসের কথা কেন বলেন? 'বাতাস বহন করে' - এটার সাথে এই সূরার কি সম্পর্ক?
যদি আপনি দেখেন, এই পূরা সূরাটি কিয়ামত নিয়ে কথা বলে, কিভাবে মানুষকে নিজ নিজ কাজের ফল ভোগ করতে হবে কিয়ামতের দিন। কিন্তু এটার সাথে বাতাসের কি সম্পর্ক?
আমরা যখন মারা যাই, আমাদের শরীর মাটির মধ্যে মিশে যায়। দিন দিন ধূলিকণাতে পরিণত হয়। আবার অন্য ধর্মের মানুষ মরদেহ পুড়িয়ে, ওই ছাই আকাশে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। মরার পর, আপনার এই দেহ মাটিতে মিশে, ধূলো বালি হয়ে, ছাই হয়ে যেখানেই চলে যাক, আল্লাহ আপনাকে আবার আগের মতো আনবেন কিয়ামতের ময়দানে। ঐ বাতাস আপনার দেহকে যেখানেই নিয়ে যাক, আপনাকে ফিরে আসতে হবে আল্লাহর কাছে। The depth of the Qur'an is incredible.
অবিশ্বাসীরা এক সময় ঠিকই আফসোস করে বলবে 'যদি আমরা মুসলিম হতাম'। কিন্তু তখন তাদের এই রিয়েলাইজেশন কোন কাজেই আসবে না!
সুরা আল হিজর, আয়াত ২
রেফারেন্স: https://bn.quora.com/profile/Arham-Kabir
May be an image of 1 person and text
ll reactions:

ফিংগারপ্রিন্ট, মরণের পরও কাজে আসবে, সব মানুষ ধৃত হবে!

 ফিংগারপ্রিন্ট, মরণের পরও কাজে আসবে, সব মানুষ ধৃত হবে!

اَلَیۡسَ ذٰلِکَ بِقٰدِرٍ عَلٰۤی اَنۡ یُّحۡیِۦَ الۡمَوۡتٰی
তিনি কি মৃতদের জীবিত করতে সক্ষম নন?
-আল কুরআন ৭৫:৪০
প্রত্যেকের একসেট ব্যতিক্রম ও ভিন্ন ফিংগার প্রিন্ট রয়েছে। এই ফিংগার প্রিন্ট দিয়ে শুধু পৃথিবীতে মানুষ সনাক্ত করা হবে তাই না, মৃত্যুর পর প্রত্যেকটি মানুষকে আলাদা করার জন্যও এই ফিংগারপ্রিন্ট ব্যবহার করা হবে। এ সম্পর্কে মানুষ স্বচ্ছ ও সঠিক ধারণা পেয়েছে মাত্র এক শতক আগে আর মহা বিশ্বের যিনি সৃষ্টিকর্তা, বিশ্বের প্রতিটি অনু পরমাণু পরিমাণ কাজ সম্পর্কে যিনি জ্ঞাত, তিঁনি এ সম্পর্কে ঘোষণা দিয়েছেন ১৪০০ বছর আগে, যখন মানুষ ছিল অন্ধকারের মধ্যে নিমজ্জিত।
বিষয়গুলো নিছক তথ্য নয়। এতে অনুধাবনের বিষয় রয়েছে। আপনার আঙুলের রেখাগুলির দিকে ভালো করে একটু তাকিয়ে দেখুন ! কে এদের আলাদা আলাদা প্যাটার্নে সাজালেন একটু তো ভাবুন? কোন সে মাস্টার প্লানার যার সুক্ষ্ম পরিকল্পনা থেকে সামান্য আঙুলও বাদ পড়ে না!
আফসোস! মালিককে আমরা চিনলাম না!
May be an image of wrist watch and text that says "EVERYONE HAS A DIFFERENT CLOCK WAIT FOR YOUR TIME"
All reactions: