Monday, November 6, 2017

9 Impressive Health Benefits of Cabbage

1. Cabbage Is Packed With Nutrients

·         Calories: 22
·         Protein: 1 gram
·         Fiber: 2 grams
·         Vitamin K: 85% of the RDI
·         Vitamin C: 54% of the RDI
·         Folate: 10% of the RDI
·         Manganese: 7% of the RDI
·         Vitamin B6: 6% of the RDI
        Calcium: 4% of the RDI
·         Potassium: 4% of the RDI
·         Magnesium: 3% of the RDI

2. It May Help Keep Inflammation in Check

3. Cabbage Is Packed With Vitamin C

4. It Helps Improve Digestion

5. May Help Keep Your Heart Healthy

6. May Lower Blood Pressure

7. Could Help Lower Cholesterol Levels

8. Cabbage Is an Excellent Source of Vitamin K


9. It’s Very Easy to Add to Your Diet

Cabbage is an exceptionally healthy food. It has an outstanding nutrient profile and is especially high in vitamins C and K. In addition, eating cabbage may even help lower the risk of certain diseases, improve digestion and combat inflammation. Plus, cabbage makes a tasty and inexpensive addition to a number of recipes. With so many potential health benefits, it is easy to see why cabbage deserves some time in the spotlight and some room on your plate.
Source: https://www.healthline.com/nutrition/

আপনি ৮টি উৎসাহব্যঞ্জক কাজ করতে পারেন । এতে নিজের ওপর আস্থা বাড়বে, অসুস্থতা কমবে-

. ক্ষমা : সবচেয়ে উদ্দীপক এবং বদলে যাওয়ার মতো  এবং বদলে দেওয়ার মত একটি বিষয় হলো ক্ষমা করে দেয়া। শত্রুকে ক্ষমা করবেন। এই ক্ষমা তাকে অন্য কোন কিছুর চেয়ে সবচেয়ে বেশী রাগান্বিত করে।   
. সাহায্য : যেকোনো উপায়ে সাহায্যের সুযোগ আসতে পারে। এর সদ্ব্যবহার করতে ভুল করবেন না।
. সহানুভূতি : মানুষের মনের দারুণ একটি গুণ সহানুভূতিশীলতা। এটি এমন এক শক্তি যার মাধ্যমে অন্যের কাছে নিমিষেই আপন হয়ে উঠতে পারেন আপনি। অন্যকে কাছে টানার জন্য সহানুভূতি একটি শানানো অস্ত্র।

. শিক্ষা : যারা অভিজ্ঞ এবং জ্ঞানী তারা অন্যকে শিক্ষা প্রদান করে আলো ছড়িয়ে দিতে পারেন।হে জ্ঞান, করেছো ধনী কতনা জাতিরে, যাহারে ছেড়েছো সেই ডুবেছে তিমিরে।”
. ভালোবাসা : এর মাধ্যমে দুনিয়ার যাবতীয় বিষয় জয় করা যায়।খড়্গ শায়খ শানিত তরবার, কতটুকুন সাধ্য আর কী ই বা তাহার ধার! ভালবাসাই ভূবন করে জয়, শত্রু তাহার অশ্রুজলে সখ্য মিত্র হয়!”
. উদ্যম : পৃথিবীর যাবতীয় নেতিবাচক দিকগুলোকে জয় করতে প্রয়োজন উদ্যম। উদ্দম মানে হলো তোমার ভেতরে সৃষ্টিকর্তা বাস করছেন। এর আরেক নাম “এনথুসিয়েজম।” “কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্দম বিহনে কারো পুরে মনোরথ? কাঁটা দেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সূখ লাভ হয় কী মহিতে?”

. শেখা : যত বেশি শিখবেন তত বেশি জ্ঞান বাড়বে আপনার। আর তত বেশি উদারপন্থী হবেন। বিটিভির সিরিয়্যাল সিসিমপুরে বলা হয়েছে, “পৃথিবীটা দেখছি প্রতিদিন শিখছি।” “এই পৃথিবীর বিশাল খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায়।” 

. বিশ্বাস : বিশ্বাস দিয়ে অনেক কিছুই জয় করা যায়। তর্কে তা বহুদূর থাকে। বিশ্বাস রাখবেন নিজের ওপর, অন্যের সততার ওপর এবং আপনের আদর্শের ওপর। বিশ্বাস ছাড়া জীবনের যুদ্ধজয় সম্ভব নয়। পৃথিবীর বহু স্বপ্নবান মানুষ সফল হতে পেরেছেন কারণ, তারা বিশ্বাস করতেন যে, ইচ্ছাশক্তি থাকলে জয় করা যায় না হেনো কাজ নেই। এই বিশ্বাস থেকেই তারা এগিয়ে যাওয়ার সাহস পান এবং সফলতা অর্জন করেন।

সূত্র : ফোর্বস

ন্যায়ের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধের গুরুত্বঃআল কুরআনের ভাষায়-

সূরা আল হাজ্জের ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ‘আমি যাদের হাতে ক্ষমতা প্রদান করি, তাদের চারটি কাজ সম্পাদন করা জরুরি। তারাঃ
১. সালাত কায়েম করবে,
২. জাকাত আদায় করবে,
৩. ভালো কাজের নির্দেশ দেবে এবং
৪. খারাপ কাজে বাধা প্রদান করবে।’
আল্লাহ বলেন, ‘তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, যারা মানুষকে কল্যাণের পথে ডাকবে, ন্যায়ের আদেশ দেবে এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে, তারাই হচ্ছে সফলকাম।’ (সূরা আলে ইমরান, ১০৪)।

আল্লাহ বলেন, ‘তোমাদের সর্বোত্তম জাতি হিসেবে সৃষ্টি করা হয়েছে এই জন্য যে, তোমরা মানুষের কল্যাণে ভালো কাজের নির্দেশ দেবে এবং খারাপ কাজে বাধা প্রদান করবে আর আল্লাহর ওপর ঈমান আনবে।’ (সূরা আলে ইমরান, ১১০)।

ব্যথানাশক নয়, বিকল্প খুঁজুন

মাথাব্যথা, মাইগ্রেন কিংবা বাতের কারণে অনেকের জীবনই হয়ে উঠেছে অতিষ্ঠ। ব্যথানাশক ওষুধ সেবন করে সাময়িক মুক্তি মিললেও তা দীর্ঘমেয়াদে শরীরের জন্য ক্ষতিকর। তাই আজ আমরা জানাব ওষুধের বিকল্প কিছু উপায়, যা আপনার শরীরে ব্যথানাশক হিসেবে  কাজ করবে

মনোযোগ সরিয়ে নিন
যখন দেহের কোনো অংশে ব্যথা অনুভূত হয়, তখন আমাদের সম্পূর্ণ মনোযোগ সেদিকেই থাকে। তাই এ ব্যথা থেকে মুক্তির সবচেয়ে সহজ উপায় হলো, মনোযোগ সরিয়ে নেয়া।
কল্পনা করুন
এক গবেষণায় দেখা গেছে, মনে মনে নিজের পছন্দের খাবারের কথা চিন্তা করলে অনেক ধরনের ব্যথা কমে যায়। তাই যখন মাথা ও মাইগ্রেনের ব্যথা অনুভূত হবে, তখন পছন্দের খাবারগুলোর কথা চিন্তা করতে থাকুন।
ধ্যান করুন
ধ্যান করার মাধ্যমেও শরীরের অনেক ব্যথা কমানো সম্ভব। ধ্যানে বসলে শরীর অনেকটা রিলাক্স হয় ও মনোযোগ অন্য দিকে সরে যায়। ধ্যান করলে শুধু ব্যথা নয়; বিষণ্নতা, উত্তেজনা ও উচ্চ রক্তচাপের সমস্যাও কমে যায় অনেকাংশে।
আকুপাংচার
চীনে অতি প্রাচীনকাল থেকে ব্যথা নিরাময়ে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে আকুপাংচার। আকুপাংচার মূলত দেহকে রিলাক্স করে ও রোগ নিরাময়ে সাহায্য করে।
গান শুনুন
মন ভালো করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে গান শোনা। শুধু তা-ই নয়, ব্যথা উপশমেও এর জুড়ি নেই।
উচ্চৈঃস্বরে হাসুন
ব্যথা উপশমে সবচেয়ে ভালো ওষুধ হাসি। হাসলে আমাদের দেহ থেকে প্রাকৃতিকভাবে ভালো লাগার হরমোন অ্যান্ডোরফিনের নিঃসরণ ঘটে, যা মস্তিষ্ককে অনেকটা রিলাক্স করে। এতে ব্যথা উপশম হয় অনেকখানি।
অনুশীলন
ওজন বেড়ে যাওয়ার কারণে শরীরের বিভিন্ন অংশে ব্যথা হতে পারে। তাই আপনি যদি প্রতিদিন নিয়মিত অনুশীলন করেন, তাহলে অনেক ধরনের ব্যথাই নিরাময় হয়। আর যাদের বাত রয়েছে, তারা যদি অ্যারোবিক এক্সারসাইজ করেন; তবে ব্যথা কমে যাওয়ার পাশাপাশি সহনশীলতা, শক্তি, কার্যকরী ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে।

In severe pain relief, if you are married, prepare your wife/husband to have courtship game & then  have sex with her/ him for longer period time exposing her/his whole body. This will soothe your whole nervous system & your brain will experience No Pain. This has been proved scientifically.

Tuesday, October 31, 2017

Various Quotations with Bengali meaning

Success, in life, is most easily measured by the number of days you are truly happy.
আপনি জীবনে কতদিন সত্যিকারভাবে সুখী ছিলেন তা দিয়ে আপনার জীবনের সাফল্য খুব সহজেই পরিমাপ করা যায়।

A good laugh and a long sleep are the best cures in the doctor's book.
ডাক্তাররা বলেন, সুন্দর হাসি আর ভাল ঘুম সবচেয়ে ভাল ওষুধ- আইরিশ প্রবাদ

Look deep into nature, and then you will understand everything better.
প্রকৃতির দিকে গভীরভবে তাকালে তুমি অবশ্যই নিজেকে অনেক ভালভাবে বুঝতে পারবে।–আইনষ্টাইন

A society grows great when old men plants trees whose shade they know they shall never sit in
একটি সমাজ তখনিই ভাল সমাজ হয়ে ওঠে যখন বয়ষ্করা বৃক্ষের চারা রোপন করে যায় আর সেই চারাগুলো বড় হলে যখন বৃক্ষে রুপ নেয়- তখন বয়ষ্করা জানে যে তার ছায়ার নীচে তারা কখনোই বসতে পারবেনা। -গ্রীক প্রবাদ  

ব্যর্থতা, সাফল্য এবং অভিজ্ঞতা

সাফল্য হলো গুড জাজমেন্টের বা ভাল সিদ্ধান্তের ফসল
গুড জাজমেন্ট বা ভাল সিদ্ধান্ত হলো অভিজ্ঞতার ফসল
অভিজ্ঞতা হলো ব্যাড জাজমেন্ট বা খারাপ সিদ্ধান্তের ফসল
Success is the result of good judgement.
Good judgement is the result of experience.
Experience is of the result of bad judgement.
ব্যর্থতা থেকে দূরে না যাওয়াই ভাল বরং ব্যর্থতাকে যত্নসহকারে ধরে রাখলেই এটাই হবে সাফল্যের গোপন অস্ত্র 
“Never walk away from failure [but] on the contrary, study it carefully and imaginatively for its hidden assets.”

Monday, October 30, 2017

কাজটা শুরু করলে তা শেষ করো-

যে কাজ আমরা শুরু করি-তা অনেক সময় শেষ করিনা। এটা নিঃসন্দেহে দীর্ঘসূত্রীতারই একটা অংশ। যে কাজটি আমরা শেষ করিনা তা ২টি জায়গায় জমা থাকে। ১. কাজের টেবিলে ২. যে কাজটি করছে তার মাথায়। যে কাজটি মাথায় তার স্থান করে নেয় সেটা ব্যক্তির শক্তি খরচ করাতে থাকে আর শংকিত করাতে থাকে চেতনাকে। তাছাড়া জমে থাকা কাজটি যতদিন জমা থাকবে ততদিন ধরেই ব্যক্তির ব্যক্তিগত শক্তি শুষে নিতে থাকবেই। তাই আমাদের পারফেকশনিষ্ট(perfectionist) হওয়ার দরকার নেই দরকার হলো কমপ্লিশনিষ্ট(completionist)হওয়ার। এটা হলে আমরা কেউই প্রোক্রাশনিনেটর(Procrastinator) বা দীর্ঘসূত্রী হবো না। 
তাই বাঙ্গালী চরিত্র সম্পর্কে রবীন্দ্রনাথের উক্তি যেখানে তিনি বলেছেন-
"আমরা আরম্ভ করি, শেষ করি না, আড়ম্বর করি, কাজ করি না, যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না, যাহা বিশ্বাস করি তাহা পালন করি না, ভুরি পরিমাণ বাক্য রচনা করিতে পারি, তিল পরিমাণ আত্মত্যাগ করিতে পারি না, আমরা অহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি, যোগ্যতা লাভের চেষ্টা করি না, সকল কাজেই পরের প্রত্যাশা করি, অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি, পরের অনুকরণে আমাদের গর্ব, পরের অনুগ্রহে আমাদের সম্মান, পরের চক্ষে ধুলি নিক্ষেপ করিয়া আমাদের পলিটিক্স এবং নিজের বাক চাতুর্যে নিজের প্রতি ভক্তিবিহবল হইয়া ওঠাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য।”