Tuesday, January 2, 2018

সুখের আলফাবেটস্- সূখের বর্ণমালাসমূহ


A – ACCEPT: অ্যাকসেপ্টঃ মানুষ যে ধাঁচেরই হোক না কেন তাদের মতামত শুনুন। আপনি গ্রহণ করবেন কি করবেন না এ বিষয়টি আপনার একান্ত ব্যক্তিগত।  
B – BREAK AWAY: ব্রেক অ্যাওয়েঃ যারা আপনাকে টেনে নীচে নামাতে চায়, ওপরে উঠতে চায় তাদের বাদ দিন। নিজেই নিজের পথ তৈরী করে নিন।
C – CREATE:
ক্রিয়েটঃ সৃষ্টি কুরন। যাদের সাথে শেয়ার করা চলে, মনের ভাব বিনিময় করা যায় স্বপ্ন ভাগ করা যায়, সুখ দুঃখ ভাগ করা যায় এদের নিয়ে একটি পরিবার তৈরী করুন।
D – DECIDE:
ডিসাইডঃ ভেবে নিন যে আপনি জিতবেন। আপনার পথের বাধাগুলো থুবই ছোট বাধা।
E – EXPLORE: এক্সপ্লোরঃ খুঁজুন আর পরীক্ষা করুনঃ দুনিয়াটা খোলা। এখানে খোঁজার আছে অনেক কিছু আর পরীক্ষা করারও আছে অনেক কিছু।কো না কোন জিনিস পরীক্ষা করুন-দেখবেন নোতুন কিছু পেয়ে গেছেন।  
F – FORGIVE:
ফরগিভঃ ক্ষমা করতে শিখুনঃ ঘৃনার ওজন অনেক বড়। এটা আপনাকে নীচে নামাবে। কিন্তু ক্ষমা এতই বড় যে আপনাকে তা কখনোই নীচে নামাবে না। ওপরে তুলবেই। শত্রুকেও ক্ষমা করুন। ক্ষমা শত্রুদেরকে খুবই কষ্ট দেয়। মনে করবেন ভুল সবাই করে।   
G – GRATEFUL:
গ্রেটফুলঃ কৃতজ্ঞ হোন। কৃতজ্ঞতা আল্লাহর খুবই পছন্দের। যারা আপনাকে সামান্য কিছু দিয়ে হলেও সাহায্য করেছে- তাদেরকে মূল্যায়ন করতে ভুলবেন না।
H – HOPE:
হোপঃ সংসার সাগরে শুধুই দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। ধন্য! আশা কূহকিনী, তোমার মায়ায়, অসার সংসার চক্র ঘোরে নিরবধি। আশা করুন। “আশা” পয়সা ছাড়াই এক বিরাট ইনভেষ্টমেন্ট।
I – IGNORE:
ইগ্নোরঃ আপনার মগজের ভেতর যে নেগেটিভ ভয়েস রয়েছে সেগুলো ঝেঁটিয়ে বিদায় করুন। এতে করে আপনার মগজ ধোলায় হবে। পজিটিভ চিন্তা গিজ গিজ করবে।
J – JOURNEY: জার্নিঃ নোতুন নোতুন অভিযানে বের হোন। প্রতিদিনই নোতুন নোতুন কিছু শিখুন।  
K – KNOW:
নোঃ জিনিষটা যত খারাপই হোক না কেন সেটা দেখুন। ওর ভেতরেও ভাল খুঁজে পাবেন। তীব্র শীতের পরই তো বসন্ত আসে।
L – LOVE:
লাভঃ মনকে ভালবাসায় ভরে রাখুন ঘৃনায় নয়। মনে যেন ঘৃনা না জন্ম নেয় সেদিকে খেয়াল রাখৃন।
M – MANAGE:
ম্যানেজঃ আপনার মহামূল্যবান সময় আর খরচের লাগাম টেনে রাখুন। কখনোই দীর্ঘসূত্রী হবেন না।   
N – NOTICE:
নোটিশঃ কখনোই আপনার আশপাশের গরীব, অসহায়, পীড়িত, দুর্বল মানুষদেরকে তুচ্ছ মনে করবেন না। দুনিয়ার সকল মানুষই কোন না কোন দিকে জ্ঞানী।   
O – OPEN:
ওপেনঃ চোখ খোলা রেখে চারদিকের সৌন্দর্য উপভোগ করুন। আপনার খারাপ সময়ে এগুলো আপনাকে অনেক আনন্দ দেবে। 
P – PLAY:
প্লেঃ কৌতুক করুন। মনের ভেতর রসবোধ যেন হারিয়ে না যায়। যার মধ্যে রসবোধ নেই সে মৃত মনের।
Q – QUESTION:
কোয়েশ্চেনঃ প্রশ্ন করুন নিজেকে। নিজেকে অনেক কোয়েশ্চেন করুনঃ দুনিয়াতে আপনি অনেক কিছু জানতে এসেছেন। সেই জীবনকে উপভোগ করতে অনেক প্রশ্ন করলে ভাল উত্তর মেলে।
R – RELAX: রিল্যাক্স করুনঃ স্ট্রেস নিয়ে কোন কিছু হয় না। জীবনে রিল্যাক্স করার দরকার আছে। মনে রাখবেন, “বিশ্রাম কাজের অংগ এক সাথে গাঁথা, নয়নের অংগ যেমন নয়নের পাতা”। 
S – SHARE:
শেয়ার করুনঃ আপনার স্কিল, নলেজ, ট্যালেন্ট সবই শেয়ার করার মত। তাই এগুলোকে ইনভেষ্ট করুন।
পরে ফসল ঘরে তুলুন।
T – TRY:
ট্রাই: চেষ্টা করে যান। চেষ্টা করতেই থাকুন। ট্রাই অ্যান্ড ট্রাই অ্যাগেইন ম্যান, ইউ উইল উইন অ্যাট লাষ্ট।  
U – USE: ইউজঃ যে ট্যালেন্ট সময় অপচয় করে সে ট্যালেন্ট মূল্যহীন। তাই ট্যালেন্টের উপযুক্ত মূল্য দিন।
V – VALUE:
ভ্যালুঃ একসময় যারা আপনাকে এনকারেজ করেছিল সেই বন্ধুদের আর পরিবারের সকল মানুষের যথাযথ মূল্যায়ন করুন।
W – WORK:
ওয়র্কঃ কাজ করুন। বিনা কাজে থাকবেন না।কঠোর পরিশ্রম করুন। তবে লক্ষ্যে পৌছতে না পারলে নিজেকে দোষ দেবেন না।
X – X-RAY:
এক্স-রেঃ আপনার আশেপাশে যারা থাকেন তাদের হৃদয়কে এক্স-রে দিয়ে দেখুন। এদের প্রত্যেকেরেই ভেতর কিছু না কিছু ভাল পাবেন।  
Y – YIELD:
ইল্ডঃ কমিটমেন্টে লেগে থাকুনঃ নিজের কমিটমেন্টে ডেডিকেটেড থাকুন। শেষ মেষ সফল হবেন।
Z – ZOOM:
ঝুমঃ দ্রুত সেখানে যান যেখানে সুখ পান- যদি আপনার খারাপ স্মৃতিগলো দুঃখ দেয়। এখানে আপনি একাই থাকবেন। আর কেউই নয়।  

9 Ways to Improve Your Mental Health


1. Walk tall-মাথা উঁচু রেখে হাঁটুন, মাথা নীচু করে নয়

2. Stop taking pictures of everything- ক্যামেরায় সব কিছুর ছবি তোলা বাদ দিন



3. Exercise-ব্যায়াম করুন

4. Stop procrastinating-দীর্ঘসূত্রীতা বাদ দিন

5. Get out of a toxic relationship-খারাপ রিলেশনশীপ রাখবেন না

6. Sleep more-বেশী ঘুমান

7. Make time for yourself-নিজেকে সময় দিন

8. Take time out from your digital devices-ডিজিটাল ডিভাইস থেকে বের হয়ে আসুন, সময় বের করুন

9. Stop multitasking-অনেক কাজ একসাথে করবেন না


Lets Refresh Few Truths of Life


সবচেয়ে প্রথম প্রয়োজন- যোগাযোগ 
সবচেয়ে বড় সূখ- অন্যের কাজে লাগা
সবচেয়ে বেশী রহস্যময়- মৃত্যু
সবচেয়ে ভাল দিন- আজকের দিন
সবচেয়ে সহজ কাজ- অরন্যে রোদন
সবচেয়ে বড় বাধা- ভয়
সবচেয়ে বড় ভয়- ত্যাগ করা, বাদ দেয়া, পরিত্যাগ করা
সব খারাপের খারাপ- অহং বোধ
সবচেয়ে বড় পেশা- কাজ
অনুসরন করা সবচেয়ে খারাপ পথ- দুর্বল চিত্ত
সবচেয়ে ভাল শিক্ষক- সন্তানেরা
সবচেয়ে খারাপ গুন- খারাপ মেজাজ
সবচেয়ে খারাপ প্রাণী- মিথ্যুক
সবচেয়ে খারাপ অনুভূতি- রাগান্বিত থাকা
সবচেয়ে ভাল দান- ক্ষমা 
সবচেয়ে দরকারী- নিজের বাড়ী
সবচেয়ে সহজ কাজ- অন্যকে শুধরে দেয়া
সবচেয়ে ভাল আরাম- মনের শান্তি
সবচেয়ে ধারালো অস্ত্র-হাসি
দুজনের মধ্যে সবচেযে কাছে থাকে-হাসি
সবচেয়ে ভাল ওষুধ-আশা
সবচেয়ে ভাল তৃপ্তি-নিজের কাজ ফেলে না রাখা
সবচেয়ে দামী শক্তি-বিশ্বাস
সবচেয়ে দরকারী বস্তু-মা-বাবা
সব থেকে সুন্দর এবং সব থেকে সুন্দর- প্রেম, ভালবাসা
প্রেম হীন জীবন-বিফল জীবন, অর্থহীন জীবন

ড. সিউস থেকে জীবনের ৫ শিক্ষা


১. আজকের দিনে তুমি তুমিই। এটা এক মহা সত্য। আজকে এমন কেউই জীবিত নেই যে তোমার তুমিত্ব থেকে তোমাকে হটিয়ে দেবে।
২. এক জায়গায কেন দাঁড়িয়ে রয়েছো? তুমিতো চলবার জন্যই জন্মেছ?
৩. তোমার মাথায়তো ঘিলু আছে, আছে পা দুটোতে জুতো। তবে তুমিতো যে কোন দিকেই যেতে পারো?
৪. তুমি যে ই হও, বলতো থাকো যা বলবার। এতে কারো মনে করবার কিছুই নেই। আর কেউ যদি কিছু মনেই করে তাতে তোমার কি এমন এল গেল?
৫. আজ আমি এমন ব্যবহার করবো যেন আমি স্মরণীয় হয়ে রই।
আমরা অনেক সময় অনেক কিছু হারিয়ে হতাশ হই। মনে করি এটাই বুঝি শেষ। কিন্তু জীবন বলে এইটাই শেষ নয়। এটি কেবল একটি মাত্র বাঁক। সামনে আরো বাঁক আছে।
এক অন্ধ লোক দৃষ্টিওয়ালা লোককে বল্লো, “চোখের দৃষ্টি হারানোর চেয়ে খারাপ কিছু আছে কি?” দৃষ্টিওয়ালা লোক বল্লো আছে বৈ কি। তোমার স্বপ্ন দেখা(ভিশন)বন্ধ করলে পুরোপুরি অন্ধ হয়ে যাবে।
বাজে চিন্তা শুধু আপনার আগামীকালকেই ছিনিয়ে নিয়ে যায় না। বাজে চিন্তা ছিনিয়ে নেয় আপনার আজকের শান্তিটাকেও ।

Stress & its management


•     Stress cause 1: Not having enough time
•     Stress solution: Learn to manage your time more effectively
•     Stress cause 2: Unhealthy lifestyle
•     Stress solution: Make small changes towards a healthier lifestyle
•     Stress cause 3: Taking on too much
•  Stress solution: Know your limitations and don’t take on too much
•     Stress cause 4: Conflicts in the workplace or at home
•     Stress solution: Avoid unnecessary conflicts
•     Stress cause 5: Inability to accept things as they are
•     Stress solution: Accept the things you can’t change
•     Stress cause 6: Failure to take time out and relax
•     Stress solution: Take time out and recharge your batteries
•     Stress cause 7: Non-work-related issues
•     Stress solution: Take time off or change your working practices
•     Stress cause 8: Failure to see the humor in situations
•     Stress solution: Harness the power of laughter
•     Stress cause 9: Particular situations that cause stress
•     Stress solution: Avoid situations that place you under stress
•     Stress cause 10: Cause of stress: Major life changes
•     Stress solution: Welcome change as a challenge