Sunday, January 31, 2021

জীবনের মানে

 কুস্তি লড়োনা

শুয়েরের সাথে।

তাহলে তুমি ও শুয়োর উভয়ই নোংরা হয়ে যাবে।

কেননা,

শুয়োরের পছন্দ

নোংরামী।

-জে.বি শ’ কোটস

 

কালকে কোথায় রব,

সে কি কেউ জানে।।

বোঝে কি কখনো কেউ

জীবনের মানে?

-কিশোর কুমার

জীবন একটা বই

 

জীবন একটা বই।

 

এতে অনেক অধ্যায় রয়েছে।

কোনো অধ্যায় কষ্টের

কোনো অধ্যায় দুঃখের

কোনো অধ্যায় চরম উত্তেজনায় ভরপুর

কোনো অধ্যায় আশা জাগানিয়া।

 

কিন্তু

কেউ যদি এই বইয়ের পাতাগুলো না উল্টোয়

সে কখনোই জানতে পারবেনা যে কোন অধ্যায়টি ঠিক তার জন্য লেখা হয়েছে।

দোষারোপ

 

যে সব সময় মানুষের প্রতি দোষারোপ করে

সে জীবনের পথে পথে হাঁটছে।

তাকে আরো বহু দূরে যেতে হবে।

 

যে মানুষ নিজের প্রতি দোষারোপ করে

সে জীবনের আধেক পথ পাড়ি দিয়েছে।

 

যে মানুষ দোষ দেয়না কাউকে

সে জীবন পথের গন্তব্যে পৌঁছে গেছে।

 

-চৈনিক কথা

রাগ

 

রাগ

কেউ যদি তোমাকে রাগায়

আর তুমিও রেগে যাও-

তবে বুঝতে বাকী থাকেনা যে

তুমি জীবনের সাথে

পুরোপুরি ভারসাম্যহীন।

--------------

রাগ ধরে রাখা বা জিইয়ে রাখাটা

“বিষ” গেলার মতো।

এই বিষ যে গিলেছে

সে নিজেও মরবে

মারবে অন্যকেও।

তাই,

সরে এসো রাগ থেকে

মোরোনা!

মরার আগেই।

-গৌতম




আবেগিক স্বাস্থ্য

 

তোমার আবেগিক স্বাস্থ্য বা ইমোশনাল হেল্থকে বাঁচাতে

কিছু কিছু লোককে অবশ্যই এড়িয়ে যাও

এটা কোনও দুর্বলতা নয়

বরং

প্রজ্ঞা।

-মাইন্ড জার্নাল

 

খালি পেয়ালা

 খালি পেয়ালা

 

খালি পেয়ালা থেকে

কোন কিছু ঢালতে পারবেনা।

সম্ভব নয়!

তাই,

কাউকে কিছু দিতে হলে

নিজের জীবনরুপ পেয়ালাটাকে

আগে ভরে নাও।

ঢালতে পারবে প্রচুর।

আল্লাহ বিষ্ময়কর এক সত্বা

 

আল্লাহ

 

বিষ্ময়কর এক সত্বা।

তিনি

“সময়” আর “চাপ” ব্যবহার করে

তৈরী করেন

শুঁয়োপোকা থেকে প্রজাপতি

বালু থেকে মুক্তা

আর

কয়লা থেকে হীরা।

 

আসলে

আল্লাহ তাঁর প্রিয় সৃষ্টি

মানুষের জন্য

কাজ করে যাচ্ছেন

নিরন্তর।

আমরাই খেয়াল করিনা।

মানুষ

বড্ড বেখেয়াল!!