Friday, May 28, 2021

অজু হলো করোনা ভাইরাসের সর্বোত্তম ঔষধ

 ভাইরাস থেকে সুরক্ষা পেতে দৈনিক অন্তত পাঁচবার হাত-মুখ ধোয়ার বিষয়টি ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সহ বিশ্বের প্রায় সকল স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র ও সংগঠনের

প্রধান শিরোনামে পরিণত হয়েছে। ওয়ার্ল্ড মিটার ইনফো’র দেওয়া তথ্য অনুযায়ী, চীন তাদের নিজস্ব ভূখণ্ডে করোনা ভাইরাসের সংক্রমণকে একরকম বন্ধ করে দিতে সফল হয়েছে। এ যাবৎ (লকডাউন তুলে
নেওয়ার পর থেকে) সেখানে করোনার মাত্র ৫৫টি পজিটিভ কেইস এর খবর পাওয়া গেছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে, কিছু ইসলামি রাষ্ট্রসহ চীন ও ভারত তাদের বাস্তব তথ্য গোপন করছে। সংশ্লিষ্ট
দেশগুলোর স্বাস্থ্য মন্ত্রণালয় করোনার সংক্রমণের প্রকৃত পরিসংখ্যান প্রকাশ করছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আমরা জানতে পেরেছি যে, করোনার একমাত্র কার্যকরী প্রতিষেধক হলো বারবার হাত ধোয়া।
আপনি যদি নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিয়মমাফিক সাবান দ্বারা হাত ধুয়ে নেন, তাহলে আপনি করোনার সর্বোত্তম প্রতিষেধকটি গ্রহণ করছেন। এটিই হলো করোনার ক্রমবর্ধমান বিস্তার ঠেকানোর একমাত্র
ফলপ্রসূ পন্থা। এ অভ্যাসটি আপনাকে ও আপনার পরিচিত জনদের করোনা সংক্রমণ থেকে দূরে রাখবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার হাত ধোয়ার বিষয়টি উল্লেখ করে একটি বুলেটিনও ছেপেছে। মুসলমান হিসেবে
আমরা প্রত্যহ নামাজ আদায়ের পূর্বে পাঁচবার হাত-মুখ ধৌত করি। নামাজ আদায়ের পূর্বে বিধিবদ্ধ এ প্রক্ষালনকে ইসলামি পরিভাষায় অজুু বলা হয়। পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে সালাত আদায়ের পূর্বে
আমাদেরকে দৈনিক পাঁচবার ওযু করার নির্দেশ দেওয়া হয়েছে। এককথায় আপনি যদি মনে করেন, ইসলাম ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করে না, তাহলে এটা হবে চরম ভুল। কেননা বিজ্ঞান ও মনস্তাত্ত্বিক শৃঙ্খলা রক্ষায় নিঃসন্দেহে ইসলামই হলো একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান।

শিশুকে গল্প শোনানোর উপকারিতা

 Effectiveness of story-telling to your children

২০১০এর দিকে বিবিসিতে এ রকম একটি লেখা পড়েছিলাম। সেটা ছিল লুলাবী ও এর উপকারীতা নিয়ে।(Lullaby & its usefulness)। সেখানে একটা জিনিস লক্ষ্যণীয় ছিল যে লুলাবী বা ঘুমপাড়ানী (Cradle song)গানের কথাগুলো গোটা দুনিয়াতে একই। কেবল ভাষাগত পার্থক্যটা এখানে। গল্পের থীম সবই এক। এটা আরো জেনেছিলাম প্রখ্যাত সাহিত্যিক ড. আশরাফ সিদ্দিকী স্যারের লেখা থেকে। অরো আগে ড. মু. শহীদুল্লাহ স্যারের পল্লী সাহিত্য নামের গল্প থেকে। পল্লী সাহিত্য লেখাটি ছিল খুবই সমৃদ্ধ যা এখনো আমাকে বিপুলভাবে আন্দেলিত করে।
শিশুকে গল্প শোনানোর উপকারিতা যে রয়েছে তা প্রথম টের পাই আমাদের মেয়ে মুমুকে আর ছেলে রোজেনকে যখন শোবার সময় গল্প শুনাতাম। ওরা ছোট সময় গল্প শুনে শুনে, কবিতা শুনে শুনে মুখস্ত বলতো অমাকে। মুমু সব ছড়া বা গল্প এখনো আমাকে বলতে পারে।
আজকে সেই রকম একটি উপস্থাপনা যা পেয়েছি কোরা.কম থেকে।
শিশুকে গল্প শোনানোর উপকারিতা
১. শব্দভান্ডার বৃদ্ধি পাবে: Vocabulary increased
অনুকরণ, অনুসরণ করেই নানা কিছু শিখে নেয় শিশু। আপনি যখন ওকে গল্প পড়ে শোনাবেন, সেটাও সে অনুকরণ করারই চেষ্টা করবে। আপনি যে ভাষার প্রয়োগ করছেন, মিষ্টি মিষ্টি যে শব্দগুলো ওর সামনে উচ্চারণ করবেন, সেগুলোই আত্মস্থ করবে ও। গল্পের বইয়ের রুচিশীল ও শিশুদের বোঝার উপযোগী ভাষাই ধীরে ধীরে ওর মনে শব্দের ভান্ডার তৈরি করে দেবে!
২. শোনার দক্ষতা বৃদ্ধি পায়: Increase ability of learning
ছোট্ট শিশুরা মোটেই কিছু শুনতে ভালোবাসে না। তার চেয়ে দুষ্টুমি করা, সদ্য শেখা শব্দগুলো আওড়ে যেতেই বেশি স্বচ্ছন্দ তারা। আপনি যদি রোজ নিয়ম করে গল্প শোনান ওকে, তাহলে গল্পের প্রতি আগ্রহ তৈরি হবে ওর এবং মন দিয়ে কিছু শোনার দক্ষতাও তৈরি হবে। এরই সাথে কোনও কিছু সহজে বোঝার ক্ষমতাও তৈরি হবে ওর।
৩. সৃজনশীলতা ও কল্পনাশক্তি বাড়ায়: Increase creativity and imagination
গল্প শুনতে শুনতেই মনে মনে কল্পনার দুনিয়া তৈরি করতে থাকে শিশুর মন। শোনার সাথে সাথেই একটা ঘটনা মনে মনে এঁকে ফেলতে চায় সে। এভাবে গল্পের দৃশ্য, প্লট সবই ছকে যায় ওর মনে। যার ফলে ধীরে ধীরে বিকাশ হয় কল্পনাশক্তির এবং তারই সাথে বিকাশ ঘটে শিশুর সৃজনশীলতারও।
৪. স্মৃতিশক্তি ধারালো হয়: Sharpens memory
সন্তানকে গল্প শোনানোর মাধ্যমে ওর কতটা মনে রাখার ক্ষমতা তৈরি হয়েছে, ওর স্মৃতিশক্তিই বা কতটা প্রখর হচ্ছে, তাও যাচাই করতে পারবেন আপনি। আজ একটা গল্প শুনিয়ে তার মানে ভালো করে বুঝিয়ে দিন। কিছুদিন যাক, পুঁচকেটাকেই বলুন সেই গল্পটা আপনাকে শোনাতে, মানে বোঝাতে!
৫. প্রাতিষ্ঠানিক পড়াশোনা আরও সহজ হবে: Institutional learning become easier
অনেক বাচ্চারই মুখস্থ করার ক্ষমতা থাকে প্রবল। কোনও কিছু না বুঝেই সেটা ঝরঝরে মুখস্থ করে ফেলে পরীক্ষায় দারুণ ফল সে করে ফেলে। কিন্তু আপনার সন্তানের যদি ছোট থেকেই শোনার মানসিকতা ও অভ্যাস থাকে তা হলে আগামীদিনে স্কুলের পড়া আরও সহজ হয়ে যাবে ওর কাছে। যা-ই পড়ুক না কেন, সেটা অনেক সহজ হবে তার কাছে। যে কোনও জিনিসই সহজে রপ্ত করতে পারবে সে!
৬. যোগাযোগ দক্ষতা বৃদ্ধি: Communication skill increased
স্বভাবগতভাবেই শিশুরা বড্ড লাজুক ও নরম হয়। কোনও কিছু নিয়ে প্রশ্ন করতে সংকোচ হয় তাদের। আপনার সন্তানের যদি গল্প শোনার অভ্যাস থাকে, তাহলে এই সমস্যা কাটিয়ে উঠবে সে। যে কোনও কিছুই বিশ্বাসের সাথে প্রশ্ন করতে পারবে। এভাবে যোগযোগ দক্ষতা বৃদ্ধি পাবে তার!
এতো গেল গল্পের বই পড়ে শোনানোর উপকারিতার সাতকাহন। কিন্তু জানেন কি, গল্প পড়ারও একটা ধরন-ধারণ আছে? নীচে রইল তার টিপস।
কোন সময়ে গল্প বলবে মা-বাবারা: Time of story telling
গল্প পড়ে শোনানোর আবার সময় হয় নাকি! ঘুমের আগে হোক, পড়া শেষ করার পর হোক, বাসে হোক, ট্রেনে হোক- রোজ নির্দিষ্ট সময় আপনার সন্তানটিকে গল্প শোনান। এতে ওর ভিতর শৃঙ্খলাও তৈরি হবে ধীরে ধীরে। কাহিনিগুলো শুনে ওর চোখ-মুখের অভিব্যক্তি কী হচ্ছে, তা-ও নজর রাখুন। যখন দেখবেন ওর মনোযোগ সরে গিয়েছে, জোর করবেন না। মনে রাখবেন, জোর করতে গেলে গল্পের প্রতিই বিরক্তি তৈরি হতে পারে ওর! গল্পের বই পড়ে শোনানোর সময় টিভি, কম্পিউটারও বন্ধ রাখুন। এতে ওর মনোযোগে ঘাটতি হতে পারে!
কীভাবে গল্প বাছাই করবেন: Selection of books
গল্প-কাহিনির মধ্য দিয়েই শিশুর নৈতিকতা, মূল্যবোধ তৈরি হয়। এমন গল্পই তাই বেছে নিন, শিশু যেটা শুনে মজা পাবে সেই সাথে তাতে শিক্ষণীয় বার্তাও থাকবে। বই বাছাই করার আগে দেখে নিন সেটি যাতে রঙিন-ছবিওয়ালা হয়। পপ আপ বই পেলে তো কথাই নেই! কথা দিতে পারি, চোখ ফিরবে না আপনার সন্তানের। যদি বাচ্চা একটু বড় হয়, তাহলে ওকে সঙ্গে নিয়েই বই কিনতে যান!
সুর করে, ছড়া কেটে শোনান: Poem recitation with musical voice
একঘেয়েভাবে একটা গল্প শোনার চেয়ে সুর করে, ছড়া কেটে তা বললে অনেক বেশি উপভোগ করে শিশুরা। তাই যে গল্পই পড়ুন না কেন, সেটাকে শিশুর কাছে আকর্ষণীয় করে তুলুন। গল্পে যদি পশু-পাখির কোনও চরিত্র পান, তাদের ডাক নকল করে শিশুকে শোনান। এগুলো ওর মনোযোগ ধরে রাখবে। রাজা-রানির গল্প হলে দুটো পুতুল বসিয়েই গল্প শোনান। এতে গল্পের মধ্যে অনেক তাড়াতাড়ি ঢুকতে পারবে আপনার শিশু।
এক গল্প বারবার বলুন: Repeat the same story
ছোটরা একই গল্প বারবার শুনতে পছন্দ করে। আর মজার বিষয় হলো, প্রতিবারই একই রকম উতসাহ নিয়ে গল্পটা আত্মস্থ করে তারা। এই কারণেই আপনার কাছে পুরনো গল্প শোনারই আবদার করতে পারে ও। বিরক্ত হবেন না, বরং আপনিও চেষ্টা করুন আগের বারের মতোই গল্পটা মজা-রস মাখিয়ে আবার পরিবেশন করার। শিশুর মনে থাকছে কি না পরখ করে নিতে গল্পের খানিক অংশ আপনি বললেন, খানিকটা বলতে দিলেন ওকে!
তথ্য ও ছবি: ইন্টারনেট

Thursday, May 6, 2021

শর্ত দিয়ে ভালবাসা হয় না

 শর্তের ভালবাসা, নকল পুরোটাই

১. তুমি যদি আমাকে সুখী করতে পারো তা হলে আমি তোমাকে অনেক ভালবাসবো
২. তুমি যদি তোমার দৃষ্টি নন্দন চেহারাটা ধরে রাখতে পারো তা হলে আমি তোমাকে অনেক ভালবাসবো।
৩. তুমি যদি একটা সফল মানুষ হও অর জনপ্রিয় হও তাহলে আমি তোমাকে অনেক ভালবাসবো।
৪. আমি যা যা বলি তুমি তা তা করলে আমি তোমাকে অনেক ভালবাসবো।
৫. আমি যা যা বিশ্বাস করি তুমি তা তা বিশ্বাস করলে আমি তোমাকে অনেক ভালবাসবো।
৬. আমার খারাপ দিকগুলো তুমি যদি সমর্থন করো তা হলে আমি তোমাকে অনেক ভালবাসবো।
৭. আমাকে বিছানায় চরম আনন্দ দিতে পারলে আমি তোমাকে অনেক ভালবাসবো।
৮. তোমার ওপর যদি আমাকে প্রাধান্য দাও, তবে আমি তোমাকে অনেক ভালবাসবো।
৯. তোমার সব ডিসিশন যদি আমার অনুমোদনে হয় তাহলে আমি তোমাকে অনেক ভালবাসবো।
১০. আমার সাথে সঠিক ব্যবহার করলে আমি তোমাকে অনেক ভালবাসবো।
১১. আমাকে ভালবাসলে আমিও তোমাকে ভালবাসবো।
এ কথাগুলো পড়ার পর হিন্দী “পুরব আওর পশ্চিম” ছবির গান- “কোই যাব তুমহারা হৃদে তৌড়দে, তাড়াপ তা হুয়া যাব কৌয়ি ছোড়কে-Koi jab tumhara hriday tod de” এ গানটি শুনতে হবে।–শিল্পী মুকেশ
“পুরব আওর পশ্চিম” ছবির গানের কথাগুলোর ইংরেজী কথন
When someone breaks your heart
When someone leaves you tormenting
Then at that time beloved, come to me
My door is open
And it'll always remain open for you
Now you don't need me
You'll find many lovers
Now you're an ocean of beauty
As many flowers as you need, they'll blossom
When the mirror starts to scare you
When your youth looks away from you
Then at that time beloved, come to me
My head is bowing down
And it'll always bow down for you
THERE ARE NO CONDITIONS IN LOVE
But your love is conditional
If the stars start to shine in your eyes
If the candle of the prayer blows off
When you start falling in your own eyes
When you start getting surrounded by darkness
Then at that time beloved, come to me
This lamp is burning
And it'll keep on burning for you

Saturday, April 24, 2021

সুরা ফালাক্বের অনুবাদ ও প্রার্থনা

 বল, “চাই আশ্রয় ঊষার রবের,

অনিষ্ট থেকে সব সৃষ্ট জীবের,
যখন ঘনায় রাত সেই লগনের,
যত অপকার থেকে ঘোর আঁধারের।
আর যারা গ্রন্থিতে ফুঁতকার দেয়,
যাদুকরী নারী পাপাচারী অতিশয়।
পানাহ চাই হিংসুটের আত্মা থেকে,
যখন সে হিংসায় মত্ত থাকে।”
সুরা অবলম্বনে প্রার্থনা
বলো তুমি হে রসুল, হাবীব আমার,
শ্রেষ্ঠ মানব তুমি সারা দুনিয়ার,
বল, “তোমার আশ্রয় চাহি হে দয়াময়,
যখন পূর্বাচল আলোকিত হয়,
প্রভু তুমি ঊষাকাল, প্রভাত বেলার,
মার্জনা করো প্রভু, আমি গোনাহগার,
দূর কোরে দাও মোর চারিপাশ হোতে,
অনিষ্ট, ক্ষতি যত আছে জগতে।
নিশার তিমিরে ঢাকে দিনের বেলা,
ছুটে আসে আঁধারের তীক্ষ্ণ ফলা,
কদর্য কুতসিত পাপের ছায়া,
আলোহীন আত্মারা মিলায় কায়া,
তখন একটি শিখা অকূল পাথারে,
জ্বেলে রেখো দয়াময়, তুমি দয়া কোরে।
তোমার নিজের নূরে আলোকিত কোরে,
দেখাও সুপথ প্রভু এই অভাগারে।
তোমার পথের পরে কাঁটা ফেলে যারা,
ফুঁ দিয়ে নেভাতে চায় নূরের ফোয়ারা।
দিবানিশি কোরে যায় শুধু মন্ত্রণা,
সুপথের যাত্রীরে দেয় যন্ত্রণা,
সেই সব পাপীদের হোক অবসান,
তাদের ফেতনা হোতে করো পরিত্রাণ।
ব্যর্থ কোরতে চায় তোমার অভিপ্রায়,
তাদের দৃষ্টি হোতে দিও আশ্রয়।
আরো যত আছে বদ কলুষিত প্রাণ,
হিংসার দাবানলে জ্বলে দিনমান,
জিভের ডগায় বাস করে ইবলিস,
অকলুষ মনে ঢালে মিথ্যার বিষ,
তোমার হুকুমে তারা হোক বরবাদ,
ভেঙে যাক সব জালেমের বিষদাঁত।
হিংসার সুরাপানে তারা উন্মাদ,
শাররে হাসেদীন ইযা হাসাদ।

Wednesday, April 21, 2021

দামী দামী কথায় মনীষী প্লেটো

 বিশ্বাসের সাথে লড়লে অমরা হবো সব্যসাচী(On faith)

এক্সিলেন্স কোন গিফট নয় বরং এটা একটা দক্ষতা যা প্রাকটিসের ভেতর থেকে আসে। আমরা কাজ নিজেদের এক্সিলেন্ট মনে করি, তাই সঠিক কাজটি করি না। কিন্ত এটা জানা দরকার যে সঠিক কাজটি করলেই কেবল এক্সিলেন্ট হওয়া যায়!(On honing your skills)
যে সত্যি কথা বলে বোধ করি তার চেয়ে ঘৃনিত ব্যক্তি এ দুনিয়াতে আরে কেউ নয়।(On speaking the truth)
বাস্তবতা মনের অনন্য এক সৃষ্টি। তাই মনকে বদলে ফেললে বাস্তবতাকেও বদলানো যায়। (On Reality)
মানুষের ব্যবহার তিনটি প্রধান উতস থেকে প্রবাহিত: ১. আগ্রহ ২. আবেগ ৩. জ্ঞান( On the Sources of Civilization)
সব হৃদয়ই গান গায়। কিন্তু সেটা থাকে অপূর্ণ ততক্ষণ যতক্ষণ না আরেকটি হৃদয়ে সেই অনুরণন জাগে। তাই যারা গান গাইতে চাও, মানসম্পন্ন একটি গান/মন খোঁজো যার অনুরণন অপর হৃদয়ে জাগবে।(On Singing)
চিন্তা করা মানে নিজের মনের সাথেই নিবিড়ভাবে কথা কওয়া।(On the Definition of ‘thinking’)
দায়িত্বশীল হওয়ার জন্য ভাল লোকদের আইন দরকার পড়ে না। কিন্ত খারাপ লোকেরা সব সময় এ ব্যাপারে আইনের ছুঁতো খোঁজে।(On the Law)
অল্পে তুষ্ট মনের চেয়ে আর কোন মন এত বড় হতেই পারে না।(On Wealth)
যখন তুমি কৃতজ্ঞ বোধ করবে তখন তুমি হবে বড় মনের অধিকারী আর তখন থেকেই তুমি সবচেয়ে সুন্দর কোন কিছুর দিকে আকৃষ্ট হবে।(On Gratitude)
শারীরিক উতকর্ষ ভাল মন আর উন্নত চরিত্র তৈরী করতে পারে না। অপরপক্ষে ভাল মন আর উন্নত চরিত্র এনে দিতে পারে শারীরিক উতকর্ষ(On Physical Fitness)
যে উন্নয়নের সিঁড়িতে পা রেখেছে এবং এগিয়ে চলছে সে যত ধীর গতির হোকনা কেন-তাকে বাধা দেবে ন।(On Progress)
ক্ষমতায় গেলে মানুষ যা যা করে সেটাই তার মূল্যায়ণের মাপকাঠি।(On Powerful People)
শিক্ষা হলো আমাদের সন্তানদের মধ্যে শিক্ষণের আগ্রহ সৃষ্টি করা।( On Learning)
মানুষের তিনটি শ্রেণী: ১. প্রজ্ঞাপ্রেমী ২. সম্মানপ্রেমী ৩. ধনপ্রেমী (On Categorizing Society)
জনগণ হলো মাটির মতো। এরা হয় মানুষকে সহায়তা করে বড় হতে দেবে নয়তো তারা মানুষকে টেনে নীচে নামাবে প্রবৃদ্ধি স্থবির করে দেবে এবং হীন করে মেরেই ফেলবে।( On the Presence of People
কেবল মৃত মানুষেরাই যুদ্ধের শেষটা দেখতে পাবে।(On never-ending war)
জোর করে যে শিক্ষা দেয়া হয়ে তা মনের ওপর কোন প্রভাব ফেলে না।(On Obtaining Knowledge)
চিকিতসকদের এটাই সবচেয়ে বড় ভুল যে তারা মনকে সঠিক না করে কেবল শারীরকে সুস্থ করতে চায়। কিন্তু তারা ভুলে যায় যে শরীর আর মন তো একই মানুষের। তাই শরীর ও মনকে একই সাথে চিকিতসার আওতায় আনতে হয়।(On Medicine)
আমি জীবন দিয়ে পরীক্ষা করবো যে সমালোচকরা হলো মিথ্যেবাদী।(On Determination in the Face of Judgment)
২টি অবস্থায় মানুষের রাগ করতে নেইঃ ১. যখন সে সইতে পারবে ২ যখন সইতে পারবে না (On Rage)

Sunday, April 18, 2021

সাত বৈশিষ্ট্যে 'ভালো মেয়ে' বলে বিবেচিত হয় নারীরা

 ১. সেবিকার মনোভাব : একজন পুরুষ সঙ্গিনী হিসেবে এমন একজন ভালো মেয়ে চান, যিনি কষ্টের সময় দুই হাত বাড়িয়ে দেবেন। রাতে দুঃস্বপ্ন দেখে বাচ্চা কেঁদে উঠলে তাকে আগলে রাখবে। অর্থাৎ, যে মেয়েদের মনে আন্তরিক মমত্ববোধ রয়েছে এবং তার মাঝে সেবিকার বৈশিষ্ট্য বিদ্যমান তারাই ভালো মেয়ে বলে বিবেচিত হয়।

২. বিশ্বাসযোগ্যতা : একজন পুরুষ যখন আপনাকে তার হৃদয়টা দিয়ে দেবেন, তখন তিনি চাইবেন তা যেন ভেঙে না যায়। পুরোপুরি বিশ্বাস যায়, এমন মেয়েই খোঁজেন পুরুষরা। বিশ্বাসযোগ্য বলে যাকে মনে হয়, তিনিই ভালো মেয়ে।
৩. সততা : এমন সঙ্গিনী চান পুরুষরা যাকে নিয়ে নির্দ্বিধায় যেকোনো জায়গায় যাওয়া যায়। যে কিনা সঙ্গীর সঙ্গে তার সম্পর্ককে কখনো ভুলে গিয়ে অন্য কিছু করে বসবেন না। নারীদের মাঝে প্রতারণা প্রবৃত্তি থাকলে তা উপলব্ধি করার চেষ্টা করেন পুরুষরা। সততা যার মাঝে পরিষ্কার, তিনি স্বাভাবিকভাবেই ভালো মেয়ে হয়ে ওঠেন।
৪. নির্ভরযোগ্য ব্যক্তিত্ব : পুরুষরা এমন নারীর স্বপ্ন দেখেন যিনি কিনা সঙ্গী ভেঙে পড়লে তাকে সর্বশক্তি দিয়ে তুলে আনার চেষ্টা করবেন। সঙ্গীর যেকোনো সমস্যার কথা তাকে জানানো যায় এবং ভালো পরামর্শ পাওয়া যায়। যিনি প্রয়োজনে হাল ধরার ইচ্ছাও রাখেন। এমন মেয়ে নিঃসন্দেহে ভালো একজন মেয়ে।
৫. নিরহংকার : অহংকারী নারীদের একেবারে পছন্দ করেন না পুরুষরা। কিন্তু তার ভেতরের গুণগুলোকে প্রশংসার দৃষ্টিতে দেখেন। আপনার মাঝে ভালো কোনো গুণ থাকলে তাকে শ্রদ্ধার চোখে দেখবেন পুরুষরা। কিন্তু এ নিয়ে অহংকারী মনোভাব মোটেও গ্রহণযোগ্য নয়। যার অহংকার নেই, তারই ভালো মেয়ের মন্তব্য জুটে যায়।
৬. বিচারবুদ্ধিসম্পন্ন : আদালতের বিচারকের মতো জ্ঞান-বুদ্ধির দরকার নেই, কিন্তু সাধারণ বিচারবুদ্ধি নারীদের কাছে আশা করেন পুরুষরা। হতে পারে তা সঙ্গীর কালো অতীতকে কখনো তুলে না আনা অথবা পরিস্থিতি অনুধাবন করে এমন কিছু না করা যা পরিস্থিতি বদলে দেয়। কিন্তু ন্যুনতম বিচারবুদ্ধি থাকলেই তিনি ভালো মেয়ের দলের মানুষ।
৭. স্বচ্ছতা : নারীর মাঝে মিথ্যা থাকলে তা কোনো ছাড় দিতে চান না পুরুষরা। যে নারী বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যাবে বলে ডেটিং করতে যান, তাকে নিশ্চয়ই ভালো মেয়ে বলবেন না কোনো পুরুষ। কিন্তু একজন মেয়ে যেমন তার পুরোটা স্বচ্ছ থাকলেই তিনি সবার চোখে ভালো মেয়ে হয়ে ওঠেন।
সূত্রঃ বিভিন্ন

Saturday, April 17, 2021

মুখের স্বাস্থ্যরক্ষায় ঘরোয়া মুষ্টিযোগ

 ১. ত্রিফলা মাউথওয়াশ: যাঁদের পায়েরিয়ার সমস্যা রয়েছে বা দাঁতের গোড়া হামেশাই ফুলে যাচ্ছে, রক্ত পড়ে, ত্রিফলার ক্বাথ দিয়ে নিয়মিত গণ্ডুষ করুন। হাতেনাতে ফল পারেন।

২. দাঁতের যন্ত্রণায় লবঙ্গ তেল
দাঁতে যন্ত্রণায় কয়েক ফোঁটা লবঙ্গ তেল তুলোয় নিয়ে ব্যথার স্থানে দিন।
৩. জ্বিহার ক্ষতে মধু ও হলুদ
মাঝেমাঝে জিভে ঘা হচ্ছে বা মুখের ভিতর গোল হয়ে লালচে ভাব দেখা যাচ্ছে। সেক্ষেত্রে মধু ও হলুদ মিশিয়ে দিনে তিনবার মতো প্রলেপ দিন। তবে ঘা পুরোনো হলে বিশেষজ্ঞের মতামত নেওয়া উচিত।
৪. গলাব্যথায় সৈন্ধব লবণ ও জলের গার্গেল
ঠান্ডা লেগে ঢোক গিলতে সমস্যা, গলা খুসখুস বা ব্যথাভাব দেখা দিলে গরম জলে সৈন্ধব লবণ গুলে দিন তিনেক গার্গেল করলে অভূতপূর্ব উপকার মেলে। এটি প্রাথমিক পর্যায়ের সংক্রমণ ও টনসিলের সমস্যাতে উপকারী।
৬. মুখের ক্ষত ও গলার ক্ষতে মেহেন্দি পাতা
মেহেন্দি পাতা সিদ্ধ জলের গণ্ডুষ ধারণ করলে মুখের প্রাথমিক পর্যায়ের ক্ষত, গলার ক্ষত এবং পায়েরিয়ায় উল্লেখযোগ্য ফল মেলে।
নিয়মিত দু-বার দাঁত মাজা, মিষ্টি দ্রব্য সেবনের পর কুলকুচি করুন।
-bartamanpatrika Ref.