দূরের মসজিদে জামাত আদায় করলে বেশি সওয়াব, এটি সহিহ হাদিসে প্রমাণিত। শুধু জুমা নয়, সব ওয়াক্তেই সওয়াব বেশি হবে।
আবু হুরায়রা রা: থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সা: বলেন, ‘মসজিদ যত দূরে হবে প্রতিদান তত উত্তম হবে’। (সুনানু আবু দাউদ-৫৫৬) ‘পুরুষের স্বগৃহে বা তার ব্যবসায় ক্ষেত্রে নামাজ পড়ার চেয়ে (মসজিদে) জামাতে শামিল হয়ে সালাত পড়ার সওয়াব ২৫ গুণ বেশি। কেননা সে যখন সুন্দরভাবে অজু করে কেবল সালাত পড়ার উদ্দেশ্যেই মসজিদের পথে বের হয় তখন চলামাত্র প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে তাকে একেকটি মর্যাদায় উন্নীত করা হয় এবং তার একেকটি গুনাহ মোচন করা হয়। অতঃপর সালাত আদায় সম্পন্ন করে যতক্ষণ সে নামাজের স্থানে বসে থাকে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দু‘আ করতে থাকে; হে আল্লাহ ওর প্রতি করুণা বর্ষণ করো। হে আল্লাহ! ওকে ক্ষমা করো। আর সে ব্যক্তি যতক্ষণ সালাতের অপেক্ষা করে, ততক্ষণ যেন সালাতের অবস্থাতেই থাকে।’ (সহিহ বুখারি-৬৪৭)Wednesday, January 25, 2023
Friday, December 30, 2022
কতটুকু নুন খাবেন?
খাবার লবণ হলো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম শরীরের জন্য জরুরি এক উপাদান। শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে, স্নায়ু ও পেশির স্বাভাবিক কাজ চলমান রাখতে সোডিয়াম চাই ঠিকঠাক। তবে মাত্রাতিরিক্ত সোডিয়াম দেহের জন্য ক্ষতিকর। অতিরিক্ত সোডিয়াম গ্রহণে উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হৃদ্রোগ, কিডনির রোগ, পাকস্থলীর ক্যানসার এবং হাড়ক্ষয়ের ঝুঁকি বাড়ে। তাই প্রতিদিন ঠিক কতটা লবণ গ্রহণ করা উচিত, তার হিসাবটা জানা থাকা প্রয়োজন।
মরিচ যখন লড়াইয়ের হাতিয়ার
প্রাণিজগতের ওপর মানুষের আধিপত্যের অনেক কারণের একটি হলো হাতিয়ার তৈরির ক্ষমতা। যেদিন মানুষ হাতিয়ার আবিষ্কার করেছে, সেদিন থেকেই সে হাতির চেয়ে শক্তিধর ও চিতার চেয়ে গতিশীল। যদিও এ শক্তি ও গতিকে কেবল নিজের বৃদ্ধির জন্য ব্যবহার করেনি মানুষ, করেছে শত্রুকে ঘায়েল করতেও। বস্তুত কাউকে আঘাত করা যায়, এমন যেকোনো কিছুই মানব ইতিহাসে ব্যবহূত হয়েছে অস্ত্র হিসেবে। ফলে খাবার টেবিলের উপাদেয় মরিচটারও টেবিল ছেড়ে যুদ্ধের মাঠে যাওয়ার ইতিহাস রয়েছে, তা বলাই বাহুল্য।
শীতে পায়ের দুর্গন্ধ রোধে করণীয়
শীতের সময় মোজা দিয়ে জুতা পরায় অনেকের পায়েই দুর্গন্ধ হয়। সাধারণত দীর্ঘ সময় ধরে পা ঘামার কারণে তা জুতা ও মোজায় আটকে গিয়ে দুর্গন্ধ ছড়ায়। শীতে পা ঘামার বড় কারণ পা ঢাকা জুতা পরা। তবে শুধু ঘামের জন্যই যে দুর্গন্ধ হয়, তা নয়। পায়ে দুর্গন্ধ হওয়াকে বলা হয় ব্রোমোডোসিস।
সয়া বড়ি
১. সয়া বড়ির প্রোটিন মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্সকে সতেজ রাখে, তার কাজ করার ক্ষমতা বাড়ায়। ফলে সহজে ক্লান্তি আসে না।
বার্নিং ফিট সিনড্রোম
ফিট বার্নিং সিন্ড্রোম খুব অপরিচিত কোনো সমস্যা নয়। যাদের ডায়াবেটিস আছে কিংবা অনেক ধুমপান করেন তাদের পায়ে জ্বালাপোড়া হয়। একেই বলা হয় ফিট বার্নিং সিন্ড্রোম। ফিট বার্নিং সিন্ড্রোম অনেক কারণে হতে পারে। এমনকি এথলেটদেরও পায়ে ফাঙ্গাস হলে এই সমস্যা দেখা দিতে পারে। তবে সচরাচর ডায়বেটিস আক্রান্তরাই এই সমস্যায় বেশি ভোগেন।
Tuesday, November 29, 2022
ইসলামে গ্রাহক সেবার চরমতম(uttermost) নমুনা নজরুলের কবিতায়
ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি,