Don’t regret growing older. It’s a privilege denied to many.
Friday, December 22, 2023
বুড়ো হয়ে গেছি, আর কত!
Wednesday, December 20, 2023
সকালে না খেয়ে থাকলে কী কী সমস্যা হয়?
আমি আমার সব পেশেন্টকে সকালের নাশতা বাদ না দেয়ার পরামর্শ দিয়ে থাকি।
Monday, December 18, 2023
প্রশংসা করা প্রসঙ্গে রাসুল (সা.) যা বলেছেনঃ
মানুষ প্রশংসা পেতে পছন্দ করে। কখনো বা অন্যের প্রশংশা করে প্রশান্তি কুড়িয়ে নেয়। ইসলামে ব্যক্তি প্রশংসা বৈধ। তবে মানুষের কল্যাণার্থে বিশেষ কিছু ক্ষেত্রে ব্যক্তি প্রশংসা নিষিদ্ধ করেছে ইসলাম।
জীবনে কঠিন মুহূর্ত এসে পড়লে
মাঝেমধ্যে আমাদের জীবনে খুবই কঠিন সময় আসে। কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের কঠিন অবস্থায় ফেলেন, যাতে সে ফিরে আসে। অনেক মানুষ এই সময়টা কাজে লাগাতে জানে না। জীবনের কঠিন মুহূর্তগুলো আল্লাহর দিকে ফেরার আদর্শ সময়।
Friday, December 15, 2023
নতুন কাপড় না ধুয়ে পরলে নামাজ হবে কি?
পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়, ব্যক্তিত্বের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে। সৌন্দর্য ছাড়াও পোশাকে শরীর ঢাকা মানুষের স্বভাবজাত একটি বিষয়। হজরত আদম আলাইহিস সাল্লাম ও হাওয়া আলাইহাস সাল্লামের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা গাছের পাতা দিয়ে শরীর ঢেকে ফেলেছিলেন। স্বভাবজাত প্রয়োজনের তাগিদেই মানুষ পোশাক পরে।
হাঁসের মাংস নিয়মিত খেলে দ্রুত ওজন বাড়ে হাঁসের মাংস খেলে শরীর গরম বোধ হয়!
হাঁসের মাংসে প্রোটিন, ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি সেলেনিয়াম, আয়রন, নিয়াসিনসহ আরও অনেক খনিজ পদার্থ আছে। চামড়াসহ হাঁসের মাংসে অধিক মাত্রায় ফ্যাট ও কোলেস্টেরল থাকে। গরুর মাংসের চেয়ে হাঁসের মাংসে চর্বির পরিমাণ বেশি। এই চর্বির মধ্যে সম্পৃক্ত চর্বির পাশাপাশি অসম্পৃক্ত চর্বিও আছে। সম্পৃক্ত চর্বিতে আছে কোলেস্টেরল। খনিজ উপাদানের মধ্যে আছে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, সোডিয়াম, জিংক, কপার, ম্যাগনেশিয়াম ও সেলেনিয়াম। হাঁসের মাংসে ফ্যাটি অ্যাসিডও থাকে যথেষ্ট পরিমাণে। তাই হাঁসের মাংস নিয়মিত খেলে স্বাভাবিকভাবেই দ্রুত ওজন বাড়ে। তা ছাড়া শরীরও উষ্ণ করে এই ফ্যাটি অ্যাসিড। অর্থাৎ এ কারণেই গরম লাগে।
শরীরের জন্য প্রোটিন কেন এত দরকারি
শরীরে আমিষের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। দেহের টিস্যু ও অঙ্গের গঠন কার্যকারিতা ও নিয়ন্ত্রণের জন্য আমিষ খুবই প্রয়োজন। প্রকৃতিতে ২০টি অ্যামিনো অ্যাসিড রয়েছে, যা আমাদের দেহে বিভিন্ন ধরনের আমিষ গ্রহণে সাহায্য করে। আমিষ আমাদের দেহে পেশি গঠনের পাশাপাশি এনজাইম, নিউরোট্রান্সমিটার ও হরমোন তৈরি করতে অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করে। প্রাণিজ আমিষ মানবদেহে সহজে শোষিত হয়, তাই এটি সম্পূর্ণ আমিষ। অন্যদিকে উদ্ভিজ্জ আমিষকে অসম্পূর্ণ আমিষ হিসেবে ধরা হয়।




