Mosquitoes Found in Iceland for the First Time
জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট উষ্ণতার ফলে ২০২৫ সালের অক্টোবরে আইসল্যান্ডে প্রথমবারের মতো মশার অস্তিত্ব শনাক্ত করা হয়। অ্যান্টার্কটিকার পাশাপাশি বিশ্বের মশামুক্ত দুটি অঞ্চলের একটি ছিল এই দ্বীপরাষ্ট্রটি। বর্তমানে মশাহীন অঞ্চল কেবল অ্যান্টার্কটিকাই রয়ে গেছে।
রাজধানী রেইকিয়াভিকের উত্তরে কিওস (Kjós) নামক গ্রামীণ উপত্যকায় 'কিউলিসেটা অ্যানুলেটা' (Culiseta annulata) প্রজাতির মশার তিনটি নমুনা শনাক্ত করেন বিশেষজ্ঞরা। এই প্রজাতির মশাগুলো সাধারণত উত্তর ইউরোপের স্থানীয় বাসিন্দা এবং অপেক্ষাকৃত ঠান্ডা পরিবেশে টিক থাকতে পারে।
পরিবেশবিদদের মতে, পূর্বে হিমায়িত আবহাওয়া ও জমাট পানির অভাবের কারণে দেশটিতে মশার লার্ভা জন্মানো সম্ভব ছিল না। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে মেরু অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি ও দীর্ঘায়িত গ্রীষ্মকাল মশার প্রজননের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে।
বর্তমানে আইসল্যান্ডের বিজ্ঞান ইনস্টিটিউট পর্যবেক্ষণ করছে, এই মশাগুলো কেবল বিচ্ছিন্নভাবে এসেছে নাকি দেশটিতে স্থায়ী প্রজননশীল জনগোষ্ঠী গড়ে তুলেছে। তবে আশঙ্কার বিষয় হলো, বৈশ্বিক উষ্ণায়নের কারণে ডেঙ্গু বা জিকার মতো মারাত্মক রোগ বহনকারী মশাগুলোও উত্তর দিকে ক্রমশ ছড়িয়ে পড়তে পারে।
উপাত্ত সমূহঃ
Kishor alo
Daily Naya Diganta
Bangla Tribune
No comments:
Post a Comment