Sunday, July 26, 2026

প্রেম ও অনুভুতিঃ

 প্রেমিকা বিশ্বাস ভাঙার পর প্রেমিক প্রেমিকাকে বলছেঃ

১. "না তু জামীঁ কে লিয়ে হ্যায়, না আসমাঁ কে লিয়ে"
(তুমি না এই মাটির পৃথিবীর বিশ্বস্ততার যোগ্য, না আকাশের মতো পবিত্র কোনো জায়গার যোগ্য.)
২. "তেরা ওয়াজুদ হ্যায় আব স্রেফ দাস্তাঁ কে লিয়ে।"
(তোমার অস্তিত্ব এখন কেবলই একটা গল্প বা ইতিহাস হয়ে বেঁচে থাকবে—অর্থাৎ আমাদের সম্পর্কের সব শেষ।)
৩. "পালট কে সূ-এ-চমন দেখনে সে কেয়া হোগা, ওহ শাখ হি না রাহি জো থি আশিয়াঁ কে লিয়ে।"
(পেছনে ফিরে আর সেই ভালোবাসার বাগানের দিকে তাকিয়ে কী লাভ? যে ডালে আমাদের স্বপ্নের বাসাটা তৈরি হয়েছিল, সেই ডালটাই তো তুমি ভেঙে ফেলেছ।)
৪. "গরজ পরস্ত জহাঁ মে ওয়াফা তালাশ না কর, ইয়ে শ্যায় বানি থি কিসি দুসরে জহাঁ কে লিয়ে।"
(এই স্বার্থপর দুনিয়ায় এসে অনুগত ভালোবাসা খুঁজো না! কারণ 'বিশ্বাস বা নিষ্ঠা' নামক জিনিসটি বোধহয় অন্য কোনো জগতের জন্য তৈরি হয়েছিল।)
সাহির লুধিয়ানভির লেখা গানটি ১৯৭২ সালের বিখ্যাত হিন্দি ছবি দাস্তাঁ (Dastaan)য় শোনার পরে আমি স্তব্ধ ছিলাম অনেকক্ষণ।
সূত্রঃ আপন স্মৃতির জাবরকাটা
Rumination of my own memory


No comments:

Post a Comment