ফেরা!
নিজের কথাগুলোঃ
সুস্থ শরীরে কাজের জন্য বেরিয়ে যাওয়া আর কাজ থেকে নারী পুরুষের সুস্থ অবস্থায় ঘরে ফেরা পরিবারের সদস্যদের কাছে আনন্দের হওয়ার কথা ছিল। এখন ঘরে ফেরাটা Most underestimated blessing!
যে নারী বা পুরুষ আর বাড়ী ফিরলো না, চিরকালের জন্য হারিয়ে গেলো তার জন্য চোখের কোণে বরষা সাজিয়ে রেখে আর কি লাভ। অনেকে হয়তো খুশীই হয়। কিন্তু যে নারী বা পুরুষ উদয়াস্ত পরিশ্রম করে চলে গেলো তার মূল্যায়নটা কি?
ছোট সময় মা’কে দেখেছি ‘আসর সালাতের পরে বাড়ীর বাইরে এসে দাঁড়াতে। অনেকদিন। মা’কে প্রশ্ন করেছিলাম এমন করো কেনো? গাঁয়ে বেড়ে ওঠা আমার মা’র সরল উত্তর, “তোর বাবা এসময় আসে যে?” কেনো যেনো সে কথা শুনে আমার চোখে জল এসেছিল। বাড়ীর ৩শ গজ দূরে বাবার বাইসাইকলখানা দেখা গেলে মা চলে যেতো ভেতরে। বাবার গামছা, লুঙ্গি, খড়ম, বদনা ভরা জল সবই তৈরী। বাবা যেনো কোন ভাবেই কষ্ট না পায়- এর জন্য ছিল মায়ের অদম্য প্রয়াস। আমার বাবা-মায়ের রিলেশনশীপে কোন ভাটা আমি পড়তে দেখিনি। আমার কাছে এখনো উদাহরণ হয়ে আছে আমার বাবা মায়ের বন্ধুত্ব।
No comments:
Post a Comment